প্রচ্ছদ    খেলাধুলা   মেসি-জাদুেত বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল...

মেসি-জাদুেত বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা

২৭ নভেম্বর ২০২২ ০২:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বিশ্বকাপে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই। কিন্তু সৌদি আরবের বিপক্ষে হারের ধাক্কা যেন সামলে উঠতে পারেননি লিওনেল মেসিরা। ম্যাচের প্রথমার্ধের পারফরম্যান্স অন্তত সেটাই বলে! তবে শুরুর ছন্দহীনতা কাটিয়ে আর্জেন্টিনাকে পথ দেখান মেসি। চোখ জুড়ানো গোলে গড়ে দেন ম্যাচের ভাগ্য। সঙ্গে অবদান রাখেন ফার্নান্দেজ। দুই তারকার দৃঢ়তায় মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের আশা বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটির প্রথমার্ধে মেক্সিকোর বিপক্ষে গোলহীন থাকে দুদল। ম্যাচে ভাগ্য গড়ে দেওয়া গোল দুটি আসে দ্বিতীয়ার্ধে।  

বিশ্বকাপের শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছে আর্জেন্টিনার। নিজেদের প্রথম ম্যাচে হেরে যায় সৌদি আরবের কাছে। প্রথম ধাক্কায় আর্জেন্টিনার পিঠ ঠেকেছে দেয়ালে। সেই চাপ সামলে মেসিরা তুলে নিলেন দুর্দান্ত জয়।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


এমন সমীকরণের ম্যাচে শুরুতে খুব একটা ছন্দে দেখা গেল না আর্জেন্টিনাকে। ম্যাচের ৩০ মিনিটে একবারও আক্রমণে যেতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। শুরুতে উল্টো দাপট দেখিয়েছে মেক্সিকো।

ম্যাচের ২০তম মিনিটে ফ্রি কিক পায় মেক্সিকো। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। এর পাঁচ মিনিট পর মেসির নেওয়া শট ঠিকানা মিস করে। ৩২তম মিনিটে দি পল ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। কিন্তু বক্স থেকে বেশ দূরে হওয়ায় তার সুবিধা নিতে পারেনি আর্জেন্টিনা।

প্রথমার্ধে একবার ভালো সুযোগ আসে আর্জেন্টিনার। ডান দিক থেকে ডি মারিয়ার কর্ণার কিক ডি বক্সে ভেতরের দিকে আসছিল। মাঝামাঝি জায়গায় থাকা লাউতারো মার্টিনেজ হেড দিয়ে জালে পাঠাতে পারতেন। কিন্তু মেরে দেন পোস্টের বাইরে। সহজ সুযোগ হারায় আর্জেন্টিনা। এরপর বাকি সময়ে আর গোল না পাওয়ার হতাশা নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।    

বিরতি থেকে ফিরে আক্রমণে ওঠেন মেসি। তখনই প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন। ফ্রি কিক পায় আর্জেন্টিনা। কিন্তু এবারও ব্যর্থ মেসি। ২২ গজ দূর থেকে নেওয়া ফ্রি কিক পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন পিএসজি তারকা।

তবে অপেক্ষার প্রহর আর লম্বা হতে দেননি মেসি। ম্যাচের বয়স তখন ৬৪ মিনিট। ডান দিক থেকে মেসি বল বাড়ান ডি মারিয়া। নিজের দৃঢ়তায় বল নিয়ে প্রতিপক্ষের ডি বক্সের সামনে যান মেসি। ডি বক্সের বাইরে থেকে মাটি গড়ানো নিচু শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন অধিনায়ক। গিয়ের্মো ওচোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি, বল পোস্ট ঘেঁষে চলে যায় ঠিকানায়।  

পরের গোলটি আসে ফার্নান্দেজের পা থেকে। ম্যাচের ৮৭তম মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত শটে ঠিকানা খুঁজে নেন ফার্নান্দেজ। ম্যাচের বাকি অংশেও সুযোগ আসে আর্জেন্টিনার। তবে গোলের দেখা আর মেলেনি। দুই গোলের ব্যবধান ধরে রেখেই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।

পুরো ম্যাচে মেক্সিকান শিবিরে ৫বার আক্রমণ করে আর্জেন্টিনা। যার মধ্য অনটার্গেট শট ছিল ২টি। দুটিতেই মেলে সাফল্য। বিপরীতে ৪বার আক্রমণ করে মেক্সিকানরা। যার একটি ছিল অনটার্গেট শট।  

এই নিয়ে বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে চারটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে ‘আলবিসেলেস্তেরা।’ মেক্সিকোর পর এবার পোল্যান্ডকে হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ডের টিকেট পাবে লিওনেল মেসির দল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ