প্রচ্ছদ    জাতীয়   মসজিদে অবস্থানকে কেন্দ্র করে তাবলীগের...

মসজিদে অবস্থানকে কেন্দ্র করে তাবলীগের সাদ ও জুবায়ের গ্রুপের মধ্যে সংঘর্ষ

২২ জানুয়ারি ২০২৪ ০৭:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:
মসদজিদে অবস্থান করাকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় তাবলীগের দুই চিরপ্রতিদ্বন্দ্বী সাদ ও জুবায়ের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে। গত রবিবার (২১ জানুয়ারি) রাত ৮ টার দিকে উত্তরার রাজলক্ষ্মীর ৩নং সেক্টরে তাকওয়া মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাকওয়া মসজিদে আগে থেকেই তাবলীগের কার্যক্রম পরিচালনা করে আসছে মাওলানা যোবায়ের পন্থীরা। গতকাল রোববার রাতে জামায়াত নিয়ে মসজিদে প্রবেশ করতে চায় মাওলানা সাদের অনুসারীরা। মসজিদে আগে থেকে অবস্থান নেয়া জোবায়ের পন্থীরা সাদ পন্থীদের মসজিদে প্রবেশে বাধা প্রদান করলে দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে মসজিদ কমিটি ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাওলানা সাদের অনুসারীরা দাবি করে বলেন, আমরা মসজিদে প্রবেশ করতে চাইলে জোবায়েরের অনুসারীরা তাদের প্রবেশে বাধা দেয়। এসময় যোবায়েরের অনুসারীরা তাদের মারধরও করে। হামলা করে নষ্ট করে দেয়া হয় তাদের সাথে থাকা লাগেজ ও রান্নার সামগ্রী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার দাবি মাওলানা সাদের সমর্থকদের।

আরও পড়ুন

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

Bureouiy


ঘটনার সময় এক ব্যক্তি ফেসবুক লাইভে এক সাদ পন্থী অভিযোগ করে বলেন, জোবায়ের পন্থীদের আমল শেষ। এখন আমাদের আমল করার কথা। কিন্তু এই মসজিদের ইমাম ফয়জুল্লাহ বলেন আমরা সাদ পন্থীদের মারা নাকি তাদের জন্য ফরজ। এরপর সে তাদের সাথীদের ডেকে আমাদের সাথিকে মসজিদের তিন তলায় দরজা আটকে পিটিয়েছে। মসজিদে শুইয়ে প্রায় ২৫-২৬ জন সাথিকে বেধরক পিটিয়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক সাদপন্থি এক মুসল্লির অভিযোগ, হঠাৎ ৩০-৪০ জনের একটি বাহিনী এসে আমাদের পিটিয়েছে। হামলার ইন্ধনদাতা হিসেবে মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ আযহারী বলে দাবি করেছেন মারধরের শিকার ভুক্তভোগীরা।

এদিকে জোবায়ের পন্থীরা মারধরের কথা অস্বীকার করেন।

পরে মসজিদ কমিটি ও তাবলীগ জামায়াতের দুই পক্ষ ও পুলিশের মধ্যস্থতায় বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকওয়া মসজিদে তাবলীগের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর রাতেই তাকওয়া মসজিদের সামনে থেকে অন্যত্র চলে যায় মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা।

উল্লেখ্য, তাবলীগ জামাতের দুই চির প্রতিদ্বন্দ্বী সাদা ও জোবায়ের গ্রুপ। নীতিগত বিরোধের কারণে দুই গ্রুপের মধ্যে শাপে-নেউলে সম্পর্ক। প্রায় প্রতিবছরই বিশ্ব এজতেমায় তাদের মধ্যে ছোট-বড় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতি বছর ইজতেমাকে ঘিরে সাদ ও যোবায়েরের অনুসারীরা তাকওয়া মসজিদে থেকেই কার্যক্রম পরিচালনা করে থাকেন। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে এ বছর ৪ থেকে ৯ ফেব্রুয়ারি মাওলানা যোবায়েরের অনুসারী আর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীরা টঙ্গি ময়দানে ইজতেমায় অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এবছর ইজতেমা শুরুর আগেই ঘটনা পুনরাবৃত্তি ঘটল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত