প্রচ্ছদ    জাতীয়   ব্রয়লারের দাম বাড়লেও কিছুটা স্বস্তি...

ব্রয়লারের দাম বাড়লেও কিছুটা স্বস্তি মাছের বাজারে

১৩ ডিসেম্বর ২০২৪ ১২:২৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত। ফলে আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৯০ থেকে ২০০ টাকা পর্যন্ত, যা আগের সপ্তাহে ছিল ১৭০ থেকে ১৮০ টাকা। তবে মুরগি-গরু-খাসির মাংসের তুলনায় কিছুটা স্বস্তি মিলছে মাছের বাজারে।


শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানী রামপুরা এলাকার বাজার ঘুরে মাছ-মাংসের দামের এসব চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আজকের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা পর্যন্ত। প্রতি কেজি খাসির মাংস এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়। দেশি মুরগি কেজি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৫০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০ টাকায় এবং প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়।

আরও পড়ুন

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!

মাছের বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাঙাশ বিক্রি ১৭০-১৮০ টাকা, তেলাপিয়া ২০০-২২০ টাকা, কার্প মাছ ২২০-২৫০ টাকা, রুই মাছ ২৬০-৩০০ টাকা, মলা মাছ ২৮০, চাষের কই ২০০ টাকা এবং দেশি কই ৬৫০-৭০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে বড় চিংড়ি মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০০ থেকে ৬৫০ টাকায়, যেখানে গত সপ্তাহেও ছিল ৭০০ টাকা পর্যন্ত। শিং মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা। তবে সপ্তাহ ব্যবধানে পাবদা মাছের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে পাবদা মাছ ছিল ৩০০ থেকে সর্বোচ্চ ৩৫০ টাকা, আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। এছাড়াও বাজারে শোল মাছ ৬০০-৭০০ টাকা, টাকি মাছ ৩৫০ টাকা এবং সরপুঁটি মাছ ২০০ কেজিতে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, বাজারে নিম্ন আয়সহ সাধারণ ক্রেতাদের মাংসের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি বিক্রি হয় ব্রয়লার মুরগি। তবে মাঝেমধ্যেই হুটহাট করে দাম বেড়ে যায়, তখন আবার বিক্রিও কিছুটা কমে যায়। তবে নদী ও সামুদ্রিক মাছের সরবরাহ ভালো থাকায় গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কিছুটা কমেছে।

রামপুরা এলাকার তিতাস রোডে একটি মেসে ভাড়া থাকেন কলেজ পড়ুয়া শিক্ষার্থী মো. নাঈম আহমেদ। দ্রব্যমূল্য সম্পর্কে জানতে চাইলেই দীর্ঘশ্বাস দেখা যায় তার কণ্ঠে। তিনি বলেন, বছর দুয়েক আগেও ৪ থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকাতেই থাকা-খাওয়া সব মিটে যেতো। কিন্তু এখন প্রতিমাসে খরচ হচ্ছে ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। মাছ-মাংসসহ প্রতিটা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেরই দাম বেড়েছে। যেকারণে আমার মতো নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির ঢাকা শহরে টিকে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

নাঈম আরও বলেন, পড়াশোনা ছাড়া আর কিছুই করি না। একটা টিউশনি করাতাম, সেটাও ছুটে গেছে। প্রতিমাসে হাত পেতে বাড়ি থেকে টাকা আনতে হয়। কিন্তু গত দেড়-দুই বছরে পরিবারের আয়ও তো বাড়েনি। তারাই বা দেবে কি করে? আমাদের আসলে এমন পরিস্থিতি হয়েছে, না পারছি কারও কাছে হাত পাততে, আবার না পারছি প্রতিমাসে ঠিকঠাক মতো খরচ চালাতে।

বাজার করতে আসা আরিফুল ইসলাম নামে আরেকজন বলেন, গত সপ্তাহের তুলনায় আজকের বাজারে মুরগি দামটা একটু বেশি। দুই সপ্তাহ আগেও ১৭৫ টাকা কেজি ব্রয়লার কিনেছি, আজকে কিনতে হয়েছে ১৯০ টাকায়। তবে মাছের দাম কিছুটা তুলনামূলক কম আছে।

তিনি বলেন, একটা সময় প্রতি সপ্তাহে একদিন গরুর মাংস খাওয়া হতো। এখন গরুর মাংসের জায়গা দখল করেছে মুরগির মাংস। গরুর মাংস এখন কিনতে গেলেও বারবার হিসাব করতে হয়। মুরগির দাম কম থাকাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির জায়গা। তবে এর দামটা আরও কম হওয়া উচিত।

মুরগির মাংস বিক্রেতা মনসুর আলী বলেন, বাজারে মুরগির চাহিদা সবসময়ই বেশি থাকে। সে তুলনায় দামটা কমই বলা যায়। তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লারের দামটা কিছুটা বেড়েছে। সম্ভবত শীতের কারণে বেড়েছে। এই সময়ে শীতে কিছু মুরগি মরে যায় এবং রোগবালাইও বেশি হয়। যে কারণে খামারি পর্যায়েই বেশি দামে কিনে আনতে হয়। তবুও আলহামদুলিল্লাহ, ভালো বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রেতা শান্ত ইসলাম বলেন, এখন খামারিরা গরু কম ছাড়ছে। সামনে ঈদকে কেন্দ্র করে তারা গরু তৈরি করছে। যে কারণে এখন যেগুলোও বিক্রি হচ্ছে দাম তুলনামূলক একটু বেশি। তাই মাংসের বাজারেও তার প্রভাবটা পড়েছে। গরুর মাংস মোটামুটি ৭৫০ থেকে ৭৮০ টাকার মধ্যেই আটকে আছে। আর কমবে বলে মনে হয় না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!

আন্দোলনে রাজনৈতিক স্লোগান, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর!
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনকারীদের মধ্যে অনেকেই প্রকৃত শ্রমিক নন এবং আন্দোলনের নামে রাজনৈতিক স্লোগান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে, প্রশ্ন সাদিক কায়েমের!

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে, প্রশ্ন সাদিক কায়েমের!
বাংলাদেশে পোশাকশ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই সামান্য আয় দিয়ে একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের খরচ চালাবেন, সেই…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর দেশ গড়তে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং প্রযুক্তিনির্ভর…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন

শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে: রাশেদ খাঁন
পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আশুলিয়া ও মিরপুরে অগ্নিসংযোগ ও সহিংসতার পেছনে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো.…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস ইউপি সদস্য আমিনুল!

২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস ইউপি সদস্য আমিনুল!
১৯৯৯ সালে এসএসসি পাসের পর নানা ব্যস্ততায় পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিলেন। পেরিয়ে গেছে দীর্ঘ ২৭ বছর। এর মধ্যে সংসার সামলানোর পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০!

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০!
ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে ঢাকার আশুলিয়ায় আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে নরসিংহপুরে এ সংঘর্ষে শ্রমিক ও পুলিশ…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু!

ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু!
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাকিব নামের আরও এক…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত!

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত!
শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৫ মামলা, একদিনে গ্রেপ্তার ২৯!

মিরপুরে শ্রমিক বিক্ষোভে ৫ মামলা, একদিনে গ্রেপ্তার ২৯!
বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এ ঘটনায় সোমবার (২ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকা…
 ২ নভেম্বর ২০২৬    রাজধানী

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করবেন জেলেনস্কি!

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিলেই রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করবেন জেলেনস্কি!
যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত ইউক্রেন। এমন শর্তের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!

ইরানের হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল, প্রস্তুত মার্কিন বাহিনীও!
ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সম্ভাব্য ইরানি হামলা মোকাবিলায় বিমানবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক গোয়েন্দা বিভাগকে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর!

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর!
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত