প্রচ্ছদ    অর্থনীতি   রাতারাতি সব পেঁয়াজের দাম বেড়ে...

রাতারাতি সব পেঁয়াজের দাম বেড়ে গেছে

২২ আগস্ট ২০২৩ ১০:০১ এএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

ডিমের বাজারে অস্থিরতার মধ্যেই পেঁয়াজে আগুন লেগেছে। ভারতে শুল্ক আরোপের খবরে দেশের বাজারে রাতারাতি সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। হঠাৎ সঙ্কটের অজুহাতে কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে দাম। এতে পুরোনো অজুহাত কাজে লাগাচ্ছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার কেজিতে শতক ছুঁয়েছে দেশি পেঁয়াজ।

বাজারে কৃত্রিম এ সঙ্কটের পেছনে কলকাটি নাড়ছে ‘সিন্ডিকেট চক্র’। যে চক্রে আছে খুচরা থেকে শুরু করে বড় ব্যবসায়ীরা। যে যেভাবে পারছে ভোক্তার পকেট কাটছে। এ চক্রের প্রধান হাতিয়ার— একে অন্যকে দোষারোপ। ঢাকা পোস্টের অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে।  

আরও পড়ুন

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২ হাজার ৬০ টাকা!

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরে যে পরিমাণ পেঁয়াজ দরকার এবার তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। ব্যবসায়ীরা পেঁয়াজ মজুত রেখে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেটের এই চক্রে রয়েছেন খুচরা থেকে বড় ব্যবসায়ী। তারা দাম বৃদ্ধির বিষয়ে একে অপরকে দোষারোপ করেন। এর মধ্যেই সবাই অবৈধ মুনাফা করে নিচ্ছেন।

মঙ্গলবার রাজধজানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজিতে। একটু নিম্নমানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। যা তিন দিন আগেও বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায় । অর্থাৎ ৩ দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজিতে। যা তিন আগেও ছিল ৫০ থেকে ৬০ টাকা কেজি।

সরকারের বাজার মনিটরিং প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনেও একই চিত্র উঠে এসেছে। টিসিবির তথ্য মতে, ২১ আগস্ট রাজধানীতের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। আমদানি পেঁয়াজ বিক্রি হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা কেজি দরে। যা এক মাস আগেও ছিল ৬০ থেকে ৬৫ টাকা ও ৩০ থেকে ৫০ টাকা কেজি। তিন বছর আগের অর্থাৎ ২০২০ সালে এই দিনে দেশি পেঁয়াজের মূল্য ছিল ৩৪ থেকে ৪৫ টাকা কেজি। আর আমদানি পেঁয়াজের কেজি ছিল ২৫ থেকে ৩০ টাকা। অর্থাৎ তিন বছরের ব্যবধানে কেজিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে ৫৫ টাকা। আর আমদানি পেঁয়াজের দাম বেড়েছে ৩৫ টাকা।
 
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে বাজার করতে আসা রঞ্জন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, ‘গত শুক্রবার পেঁয়াজ কিনলাম ৭০ টাকা কেজিতে। আজকে বলছে ১০০ টাকা কেজি। দুদিনের ব্যবধানে দেশে এমন কী ঘটল, যে পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে যাবে। আবারও ব্যবসাযীরা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে। আমাদের পকেট খালি করছে।’

একই বাজারের ব্যবসায়ী সুদীপ চক্রবর্তী ঢাকা পোস্টকে বলেন, ‘আড়তে শুনেছি, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ। সে কারণে পেঁয়াজের দাম বাড়ছে। তারা দাম বাড়াচ্ছে। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামে বিক্রি করছি।’

তিনি বলেন, ‘শনিবারও ভারতীয় পেঁয়াজ বিক্রি করেছি ৫০ টাকা কেজি। মাঝারি পেঁয়াজ বিক্রি করেছি ৫০ থেকে ৫৫ টাকা কেজি। আর ভালো মানের আমদানি পেঁয়াজ বিক্রি করেছি ৬০ টাকা কেজি। আজকে আমদানি পেঁয়াজ বিক্রি করছি ৭০ টাকা কেজি। আমাদের কেনাই পড়েছে ৬৪ টাকা কেজি।’

রাজধানীর শ্যামবাজারের পাইকারি (আড়ৎদার) ব্যবসায়ী আব্দুল মাজেদ ঢাকা পোস্টকে বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এ কারণে পেঁয়াজ আমদানি ক্ষেত্রে এখন ৪০ শতাংশ টাকা বেশি দিয়ে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। এতে পাইকারি পর্যায়ে কেজিতে ১০ টাকা দাম বেড়েছে।’

তিনি বলেন, ‘শ্যামবাজারে আজকে আমদানি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা কেজি।’

রপ্তানির ওপর শুল্ক বাড়ানোর পেঁয়াজ তো এখনো ঢাকা আসার কথা নয়, তারপরও দাম বাড়ল কীভাবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন ভারত থেকে আসতে সময় লাগে না। যে দিন কেনা হয় সে দিনই বাংলাদেশে চলে আসে। তবে এই সুযোগে কিছু ব্যবসায়ী পেঁয়াজ বেশি দামে বিক্রি করছেন।’

গত শনিবার (১৯ আগস্ট) পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে ভারত। দেশটির কর্তৃপক্ষ বলছে, শুল্ক আরোপের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। ভারতের পেঁয়াজের ওপর আরোপিত নতুন এই শুল্ক চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। শনিবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সেই হিসাবে আমদানি পেঁয়াজের দাম বাড়াটা যৌক্তিক কিন্তু দেশি পেঁয়াজের দাম বাড়ছে কেন এমন প্রশ্নের জবাবে আড়ৎদার আব্দুল মাজেদ বলেন, ‘চাহিদার তুলনা সরবরাহ কম থাকলে এমনিতে পণ্যের দাম বাড়ে। তাই ব্যবসায়ীরাও বাড়িয়েছেন।’

কারওয়ান বাজারে ব্যবসায়ী গৌতম বাবু ঢাকা পোস্টকে বলেন, ‘ভারতীয় পেঁয়াজ আগে ছিল ৪০ টাকা কেজি। এখন বিক্রি করছি ৫৫ থেকে ৬০ টাকা কেজি। দেশি পাবনার পেঁয়াজ ও ফরিদপুরের পেঁয়াজ আগে ৬৫ থেকে ৭০ টাকা ছিল। এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা কেজি। একইভাবে পাবনার দেশি পেঁয়াজ ছিল ৭০ থেকে ৭৫ টাকা কেজি। এখন বিক্রি হচ্ছে ৮৫ থেকে বেড়ে ৯০ টাকা কেজিতে।’

চট্টগ্রামের পেঁয়াজ ব্যবসায়ী ও চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ‘জলাবদ্ধতার কারণে বিভিন্ন গোডাউনে পণ্য নষ্ট হয়ে গেছে। একই কারণে বাজারে কয়েকদিন গাড়ি প্রবেশ করতে পারেনি। এতে বাজারে সরবরাহ কমে গেছে। তাই দাম বাড়তির দিকে।’

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘আমদানি পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বাড়তে পারে। কিন্তু দেশি পেঁয়াজ বাড়ার কোনো কারণ দেখছি না। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে মুনাফা তুলে নিচ্ছে।’

প্রায় একই কথা বলেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘শুল্ক আরোপের ঘোষণা হয়েছে শনিবার, সেই পেঁয়াজ দেশের বাজারে আসতে তো দু-তিনদিন সময় লাগে। কিন্তু সেদিন থেকে আমাদের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এতা কী করে হয়?’

তিনি বলেন, ‘আমাদের দেশের ব্যবসায়ীদের অতিমুনাফা লোভ, তাদের স্বভাব এমনই। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি দামের পণ্য দেশে আসার আগেই দাম বাড়িয়ে দেন তারা। আবার কোনো সময় দাম কমলেও পণ্য এখনো আসেনি বলে দাম কমাতে চান না।’

এদিকে কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য মতে, বাংলাদেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা প্রায় ২৫ লাখ মেট্রিক টন। এ বছর দেশীয় উৎপাদন হয়েছে ৩৪ লাখ মেট্রিক টন। অর্থাৎ চাহিদার তুলনায় বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন আরও বেশি হয়েছে। তবু পেঁয়াজের দাম বাড়ছে। এর আগের বছর ২০২১-২২ অর্থ বছরের ২ দশমিক ৫৯ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়। এতে উৎপাদন হয় ৩৬ দশমিক ৪১ লাখ মেট্রিক টন পেঁয়াজ।

দেশে পেঁয়াজের বিপুল মজুত আছে, কয়েক দিন পর দাম কমে আসবে—কৃষিমন্ত্রী

ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপ ও দেশের বাজারে হঠাৎ দাম বৃদ্ধির বিষয়ে গত রোববার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের (সিডিবি) মিলনায়তনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছি, দেশে এসেছে মাত্র তিন লাখ টন। এর অর্থ হলো দেশেও পেঁয়াজ আছে। মাঠ পর্যায়েও খোঁজ নিয়ে দেখা গেছে, দেশের কৃষকদের কাছে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজের মজুত আছে। কাজেই, ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০% শুল্ক আরোপ করলেও দেশে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়বে না। শুল্ক আরোপের ঘোষণায় এখন দাম কিছুটা বাড়লেও কয়েক দিন পর কমে আসবে। তুরস্ক, মিশর ও চীন থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করা হবে।’

পেঁয়াজ রপ্তানিতে শুল্কারোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে ভারতের বাণিজ্যমন্ত্রী পিযুস গয়ালের সঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কথা বলেছেন বলেও তিনি জানিয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!

নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে সৌদি প্রবাসী!
সৌদি আরব থেকে দেশে ফিরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করেছিলেন আব্দুল মালেক (৫৬)। নিজের নামে একটি মোবাইল সিম কিনতে গিয়ে জানতে পারেন, তাঁর এনআইডির বিপরীতে…
 ৪ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা

নাগেশ্বরীতে ১ হাজার ১৭০ ইয়াবাসহ গ্রেফতার ৩, একজনের বিরুদ্ধে ২০ মামলা
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১ হাজার ১৭০টি ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে মাদক বিক্রির ২৬ হাজার ৭৯০ টাকা, একটি পালসার মোটরসাইকেল ও…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চলভিত্তিক আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন’ এর আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১…
 ৪ নভেম্বর ২০২৬    বরিশাল

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু

ফকিরহাটে বসতবাড়ির আগুন নেভাতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবেশীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের ফকিরহাট উপজেলার মৌভোগ গ্রামের লিয়াকত শেখের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলী মুসা শেখ (৪২) নামের এক…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান

কাউনিয়ায় ৩০ শিক্ষার্থীকে পবিত্র কোরআনের ছবক প্রদান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩০…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলাম শেখ লালুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক…
 ৪ নভেম্বর ২০২৬    রাজশাহী

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক, ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শফিকুল ইসলাম, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে বুধবার (৪ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়, ফায়ার সার্ভিস,…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!

দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, আদেশ ১১ নভেম্বর!
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনে অনুসন্ধান শুরুর আগেই ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে বক্তব্য দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষ হয়েছে। সাবেক…
 ৪ নভেম্বর ২০২৬    জাতীয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে তার…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!

আ. লীগের ২ নেতার অর্থায়নে শ্রমিক সেজে মিরপুরে তাণ্ডব!
গাজীপুর, মিরপুর, সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তাঁর দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!

ফুটবল খেলাকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ!
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের…
 ৪ নভেম্বর ২০২৬    সারাদেশ

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!

শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন, বিলম্বে ক্ষতি বাড়বে: জামায়াত আমির!
পোশাকশ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শ্রমিক বাঁচলে শিল্প…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি!
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বাতিল করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (৪…
 ৪ নভেম্বর ২০২৬    বিনোদন

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়, ‘স্পেস লেজার’ নিয়ে মাস্কের ব্যঙ্গ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের বড় পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে প্রচলিত ‘স্পেস লেজার’…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!

জীবননগরে রেলপথ অবরোধ, ৭২ ঘণ্টার আলটিমেটাম!
জীবননগর, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ‎‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলস্টেশনের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু, স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছেন…
 ৪ নভেম্বর ২০২৬    খুলনা