প্রচ্ছদ    রাজশাহী   পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে হামলা...

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে হামলা সুজন হত্যার মূল আসামিসহ ৩ জন রিমান্ডে

২৯ আগস্ট ২০২২ ১০:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মনিরুজ্জামান মনির, পাবনা থেকে:
পাবনায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে হামলা ও সুজন হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেফতার চার আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার মূল আসামি আলাল শেখকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সাথে দুই আসামি মারুফ শেখ ও রফিক ডাক্তারকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর চার আসামি আল আমিন শেখ, ইমরান শেখ, ইমরান মোল্লা ও বাপ্পি শেখকে শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গতকাল সকালে মামলার তদন্ত কর্মকর্তা হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৌরভ কুমার চন্দ গ্রেফতার সাত আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন বাতিল করে তিনজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদ মৃধা আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে শক্ত প্রমাণ থাকায় আদালত প্রাপ্তবয়স্ক আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন। এরমধ্যে মূল আসামি আলাল শেখকে তিন দিন ও অপর দুই আসামিকে দুই দিন করে রিমান্ডে দেওয়া হয়েছে। আসামীপক্ষের আইনজীবী বাকী চার আসামিদের বয়স ১৮ বছরের নিচে প্রমাণ করতে পারায় বিজ্ঞ আদালত তাদের বিচারকার্য পরিচালনার জন্য শিশু আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, এক শ্রেণির মানুষ আজ ধর্মান্ধতা ও ধর্মভীরুতা- এই দুইটা বিষয় যে সম্পূর্ণ আলাদা বিষয় তা বুঝতে পারছে না। তারা কোমলমতি শিশুদের ধর্মভীরুতাকে কাজে লাগিয়ে নানা রকম উদ্দেশ্য হাসিল করেছে। আমি বিজ্ঞ আদালতকে বলেছি, এই ঘটনার পেছনে যারা আছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট মঙ্গলবার রাতে  একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হেযবুত তওহীদের পাবনা স্থানীয় কার্যালয়ে হামলা চালায়। এতে হেযবুত তওহীদের ১০ সদস্য আহত হন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হলে সেখানেই রাত আড়াইটায় সুজন শেখ নামে এক সদস্য মারা যান। আহত অপর সদস্য মো. আমিনুল ইসলাম এখনো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। 
এ ঘটনায় রাতেই হেযবুত তওহীদের জেলা সভাপতি সেলিম শেখ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা করে। পরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করতে সক্ষম হয়। প্রথম ২৪ ঘন্টায় ৭ আসামিকে গ্রেফতার করা হলেও ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বাকি আসামীদের গ্রেফতার না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ভারত, হতাহতের খবর নেই!
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ কম্পনে এখন…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!

প্রথমবার প্রকাশ্যে গণনা, লালনের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ টাকা!
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের মাজারের দানবাক্সে প্রথমবারের মতো প্রকাশ্যে টাকা গণনা করা হয়েছে। এতে পাওয়া গেছে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা।…
 ১০ অক্টোবর ২০২৬    খুলনা

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের সংকট মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: বরিশালে জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাগরিবের নামাজের পর বরিশালের বাবুগঞ্জ…
 ১০ অক্টোবর ২০২৬    বরিশাল

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে ১৭ লাখ টাকার ডাকাতি!
চট্টগ্রামের মিরসরাইয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতি করেছে মুখোশধারী একটি দল। এ সময় স্বর্ণালংকার, নগদ…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!

মেহেদীর ৬ উইকেটের দাপট, নাঈমের দুর্দান্ত সেঞ্চুরি!
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনেই বল হাতে ঝলক দেখিয়েছেন শেখ মেহেদী হাসান। তার ৬ উইকেটের দাপটে মাত্র ১১৯ রানেই গুটিয়ে গেছে রাজশাহী বিভাগ।…
 ১০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল প্রবাসীর!
মেয়ের জন্মদিনের কেক কিনতে বের হয়েছিলেন সৌদি প্রবাসী আল আমিন। কিন্তু সেই কেক আর কেনা হলো না, মেয়ের জন্মদিনের আনন্দও পরিণত হলো শোকে। চাঁদপুরের শাহরাস্তিতে…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!
শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা

হাইকোর্টের আদেশের পরও চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা, সাংবাদিক প্রবেশে বাধা
চট্টগ্রাম প্রতিনিধি:উচ্চ আদালতের স্থগিতাদেশ অমান্য করে ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের অভিযোগ উঠেছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রাম…
 ১০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী

শ্রীপুরে ভীমরুলের কামড়ে পূজা কমিটির নেতার মৃত্যু, আইসিইউতে স্ত্রী
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে ভীমরুলের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় মুমূর্ষু অবস্থায় তার স্ত্রীকে…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!

যত গ্রেপ্তারই করুন, আমরা পিছু হটব না’, মোদিকে রাহুলের হুঁশিয়ারি!
ভারতের তরুণদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, আন্দোলন দমনে যত…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!

আটক সবাইকে মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের!
বিক্ষোভ ঘিরে আটক সবাইকে আগামীকালের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন বা পদযাত্রা কর্মসূচি পালনের কথা বিবেচনা করবেন বলে জানিয়েছেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক

জাজিরায় ফোঁড়ার চিকিৎসায় ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পল্লি চিকিৎসক পলাতক
শরীয়তপুরের জাজিরায় পিঠের ফোঁড়ার চিকিৎসা নিতে গিয়ে পল্লি চিকিৎসকের ইনজেকশন দেওয়ার পর সামিয়া আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    ঢাকা

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা…
 ১০ অক্টোবর ২০২৬    রংপুর

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!

‘খেলা শুরু হয়ে গেছে’, মোদি সরকারকে কটাক্ষ প্রকাশ রাজের!
দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের ধরপাকড়, ব্যারিকেড ও মেট্রো স্টেশন বন্ধের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করেছেন অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়