প্রচ্ছদ    খেলাধুলা   বাবর না কোহলি, কাকে এগিয়ে...

বাবর না কোহলি, কাকে এগিয়ে রাখলেন মিলার

২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৫৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রিকেটে দৃষ্টিনন্দন ব্যাটিং বলতে যা বুঝায় তার উজ্জ্বল দৃষ্টান্ত বিরাট কোহলি ও বাবর আজম। তর্কসাপেক্ষে দুজনকে নিয়ে অনেকেই বাজি ধরেন। কারও চোখে ভারতীয় ব্যাটার আবার কেউ বলছেন পাকিস্তানের অধিনায়ক এগিয়ে। তবে রেকর্ড গড়া এবং ক্রিকেটে আগমনের দিক থেকে কোহলিই সিনিয়র। সেই পথে ধারাবাহিকভাবে এগোচ্ছেন বাবরও। দুজনের নজরকাড়া সব শটে যেন সৌন্দর্য লুটোপুটি খায়। এবার এই দুজনের মধ্যে সেরা বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার।

বর্তমান ক্রিকেট বিশ্বে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দেশের দুজন ব্যাটিংয়ে রাজত্ব করছেন। ভক্তরাও কে কার চেয়ে কতটা এগিয়ে তা নিয়ে মশগুল থাকতে দেখা যায়। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেছেন মিলার। তার মতে, বাবরই কোহলির চেয়ে এগিয়ে!

ক্রিকইনফো মিলারকে প্রশ্ন করেছিল কভার ড্রাইভে কাকে এগিয়ে রাখবেন? জবাবে বাঁ-হাতি এই ব্যাটারের সোজাসাপ্টা উত্তর, ‘আমি এই ক্ষেত্রে বাবরকেই এগিয়ে রাখতে চাই।’

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


এরপর মিলারের কাছে ইয়র্কার বোলিং নিয়ে জানতে চাওয়া হয়। জসপ্রীত বুমরাহ এবং শাহিন শাহ আফ্রিদির মধ্যে কার ইয়র্কার খেলতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে? আফ্রিকান এই মারকুটে ব্যাটার বলছেন, ‘আমি এই ক্ষেত্রে বুমরাহর ইয়র্কারের কথাই বলব।’

৩৩ বছর বয়সী মিলারকে জিজ্ঞেস করা ব্যাটার ও বোলারদের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে খেলছেন। গত বছর তার ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানস আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মিলার। ফলে বিরাটকে খুব কাছ থেকে দেখার সুযোগও ছিল‌ মিলারের সামনে। একইসঙ্গে পিএসএলে খেলেও কাছ থেকে দেখেছেন বাবর আজমকে। একইসঙ্গে বুমরাহ এবং শাহিন আফ্রিদিকেও মোকাবিলা করেছেন অনেকবার। তবে তার মতে, ২২ গজে শাহিন আফ্রিদির তুলনায় জসপ্রীত বুমরাহর ইয়র্কার সামলাতেই তাকে বেশি সমস্যায় পড়তে হয়েছে।

৩৪ বছর বয়সী কোহলি দীর্ঘদিন পর ফর্মে ফিরেছেন। রানখরা কাটিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ভালো পারফরম্যান্স করলেও, দীর্ঘতম ফরম্যাটে তার বিরাট সুলভ ইনিংস দেখতে অনেক অপেক্ষা করতে হয়েছে। সম্প্রতি কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রান করার নজির গড়েছেন। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন কিংবদন্তী সচিন টেন্ডুলকারের নজিরও। অন্যদিকে, ২০২২ সালে বাবর আবার সব ফরম্যাটেই সর্বাধিক রান করার নজির গড়েছেন। ব্যাটিংয়ে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। সব ফরম্যাটে বাবর কোহলির সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের…
 ২৩ মে ২০২৬    ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে…
 ২২ মে ২০২৬    জাতীয়

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
২০২৩ সালের পর এখন পর্যন্ত, গাজায় প্রায় ১ লক্ষ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশাই শিশু ও নারী। আহত হয়েছে দেড় লাখের অধিক ফিলিস্তিনি। গাজার প্রায়…
 ২২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির
খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি…
 ২১ মে ২০২৬    জাতীয়