প্রচ্ছদ    খেলাধুলা   নাটকীয় লড়াইয়ে পারল না বেঙ্গালোর

নাটকীয় লড়াইয়ে পারল না বেঙ্গালোর

১১ এপ্রিল ২০২৩ ০৯:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
শেষ বলে দরকার ১ রান, হাতে ১ উইকেট। ডেলিভারি না করে নন স্ট্রাইকে রান আউটের চেষ্টা করলেন হার্শাল প্যাটেল। পারলেন না, ততক্ষণে প্রায় মাঝ পিচে রবি বিষ্ণই। শেষ বলে আবার রান আউটের সুযোগ পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কিন্তু বল ঠিকঠাক ধরতেই পারেননি দিনেশ কার্তিক। পড়িমড়ি করে রান নিয়েই উল্লাসে ফেটে পড়লেন আভেশ খান ও বিষ্ণইসহ পুরো লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিংয়ে হাতের মুঠোয় আসা ম্যাচ ফসকে যেতে বসেছিল লক্ষ্ণৌর। অনেক নাটকীয়তার পর শেষ বলে গিয়ে ১ উইকেটে জয় নিশ্চিত করে তারা। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সোমবার স্বাগতিকদের ২ উইকেটে করা ২১২ রান টপকে লক্ষ্ণৌর জয়ের মূল কারিগর পুরান; স্রেফ ১৯ বলে ৬২ রানের টর্নেডো ইনিংস খেলেন তিনি। মার্কাস স্টয়নিস করেন ৩০ বলে ৬৫ রান।

আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের নজির আছে স্রেফ তিনটি। টুর্নামেন্টটিতে ১ উইকেটে জেতা চতুর্থ ম্যাচও এটি। ম্যাচের শেষ বলে ১ উইকেটে জয় পাওয়ার ঘটনা এর আগে দেখা গেছে স্রেফ একবার, ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিপ¶ে শেষ হাসি হেসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। চিন্নাস্বামীতে নাটকীয়তায় ভরা শেষ দুই ওভারে যখন ১৫ রান দরকার লক্ষ্ণৌর, তখন পরপর দুটি ওয়াইড করেন ওয়েইন পারনেল। দুই বল পর চার মেরে সমীকরণ ৯ বলে ৭ রানে নামান আয়ুশ বাদোনি। পরের বলটি ছিল নিচু ফুল টস। অনেকটা নিচু হয়ে ফাইন লেগ দিয়ে সোজা সীমানার বাইরে পাঠান বাদোনি।

কিন্তু পাননি কোনো রান। কারণ শটটি খেলার সময় ফলো থ্রু-তে স্টাম্পে লাগে তার ব্যাট, পড়ে যায় বেলস। হিট আউট হয়ে ফিরতে হয় তাকে। তাদের সামনে নতুন সমীকরণ দাঁড়ায় ৮ বলে ৭ রান। ছিল না কোনো স্বীকৃত ব্যাটসম্যান। শেষ ওভারে ৫ রানের সমীকরণে মার্ক উড ও জয়দেব উনাদকাটকে আউট করে সুপার ওভারের সম্ভাবনা জাগান হার্শাল। আর শেষ বলে ওই নাটকীয়তা; প্রথমে হার্শাল নিজেই কাজে লাগাতে পারেননি রান আউটের সুযোগ। পরে কার্তিকের ব্যর্থতায় রোমাঞ্চকর জয় পায় লক্ষ্ণৌ। অথচ রান তাড়ায় শুরুর ব্যর্থতা কাটিয়ে পুরান আর স্টয়নিসের বিধ্বংসী ব্যাটিংয়ে অনায়াস জয়ের আশায় ছিল লক্ষ্ণৌ। ২৩ রানে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল তারা। রান তোলার গতিও ছিল ধীর। ওখান থেকে দলের হাল ধরেন স্টয়নিস। বেঙ্গালোরের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন তিনি। প্রথম ১২ বলে ১৪ রান করা স্টয়নিস পরের ১৮ বলে নেন ৫১। অষ্টম ওভারে হার্শালকে ৬, ৪ ও ৪ মেরে শুরু তার ঝড়ের। কর্ন শর্মার পরের ওভারেও মারেন ৬, ৪ ও ৪। শাহবাজ আহমেদকে ছক্কা মেরে ২৫ বলে স্পর্শ করেন ফিফটি। ওই ওভারে মারেন আরও একটি ছক্কা। সব মিলিয়ে ৬টি চারের সঙ্গে ৫টি ছক্কা মারেন তিনি।

আরও পড়ুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের বিদায়ের পর ক্রিজে যান পুরান এবং স্টয়নিস যেখানে থামেন সেখান থেকেই শুরু করেন নতুন ঝড়। পুরান ক্রিজে যাওয়ার সময় ৫৮ বলে তার দলের দরকার ছিল ১১৪ রান, মুখোমুখি দ্বিতীয় বলেই ছক্কা মারেন তিনি। এরপর আর থামাথামি নেই ক্যারিবিয়ান তারকার। একের পর এক চার-ছক্কায় স্রেফ ১৫ বলে স্পর্শ করেন ফিফটি। আইপিএল ইতিহাসে এর চেয়ে কম বলে ফিফটি আছে স্রেফ দুটি- ২০১৮ সালে লোকেশ রাহুল ও গত আসরে প্যাট কামিন্স (দু’জনই ১৪ বলে)। ১৫ বলের ফিফটিতে ইউসুফ পাঠান ও সুনিল নারাইনের সঙ্গী হন পুরান। ১৭তম ওভারের শেষ বলে প্রায় কোমর উচ্চতার ফুল টসে ছক্কা মারতে গিয়ে ডিপ ফাইন লেগে ধরা পড়েন পুরান। ১৯ বলে ৪ চার ও ৭ ছক্কায় সাজান নিজের ইনিংস। পুরানের বিদায়ের পর ২৪ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে হিট আউট হন বাদোনি।  এর আগে বেঙ্গালোর বড় স্কোর পায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যান বিরাট কোহলি, ফাফ দু প্লেসি ও গ্লেন ম্যাক্সয়েলের সৌজন্যে। উদ্বোধনী জুটিতে ৯৬ রান যোগ করেন কোহলি ও দু প্লেসি। তিন ম্যাচে দ্বিতীয় ফিফটিতে ৪টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন কোহলি। দ্বিতীয় উইকেটে দু প্লেসি ও ম্যাক্সয়েল মিলে ৫০ বলে যোগ করেন ১১৫ রান। স্রেফ ২৪ বলে ফিফটি করা ম্যাক্সয়েল আউট হন ৩ চার ও ৬ ছক্কায় ২৯ বলে ৫৯ রান করে। অধিনায়ক দু প্লেসি খেলেন ৪৬ বলে ৭৯ রানের ইনিংস। যেখানে আছে ৫টি করে চার ও ছক্কা। তাদের এই প্রচেষ্টা শেষ পর্যন্ত বৃথা যায় পুরান-স্টয়নিসের ঝড়ে। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক