প্রচ্ছদ    খেলাধুলা   আফগান যুবাদের বিপক্ষে বড় ব্যবধানে...

আফগান যুবাদের বিপক্ষে বড় ব্যবধানে বাংলাদেশের হার

১৩ মার্চ ২০২৩ ০৮:৫৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
বোলাররা ব্যর্থ হলেন আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানদের আটকে রাখতে। ব্যাটসম্যানরা পারলেন না বড় চ্যালেঞ্জে শক্ত জবাব দিতে। ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতায় সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। 
আবু ধাবির টলেরেন্স ওভালে সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডেতে ১৫৮ রানে জিতেছে আফগানিস্তান। ২৭১ রান তাড়ায় বাংলাদেশ ২৬.৫ ওভারে গুটিয়ে গেছে স্রেফ ১১৩ রানে। এই জয়ে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে পেছনে ফেলল আফগানিস্তান। যুব ওয়ানডেতে এত দিন দুই দলের জয় ছিল সমান ৫টি করে।
দলের জয়ে বড় অবদান রাখার পথে দারুণ এক কীর্তি গড়েন সোহাইল খান জুরমাতি। যুব ওয়ানডেতে অভিষেকে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে করেন সেঞ্চুরি। ১১৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস।
এছাড়া ফিফটি করেন ওপেনার সুলিমান আরবজাই। বল হাতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেন ইয়ামা আরব। ফরিদুন দাউদজাইয়ের শিকার ৩ উইকেট। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। সপ্তম ওভারে অধিনায়ক নোমান শাহ আঘাকে (২৩ বলে ৪) ড্রেসিং রুমে ফেরত পাঠান মারুফ মৃধা। 
দ্বিতীয় উইকেটে ৫৫ রান যোগ করেন সুলিমান ও সোহাইল। ৫ চার ও ৩ ছয়ে ৬৬ বলে ৫৫ রান করা সুলিমানকে কট বিহাইন্ড করেন ওয়াসি সিদ্দিকি। এরপর ৯২ রানের জুটি গড়েন সোহাইল ও মোহাম্মদ হারুন খান। ইনিংসের ৩৯তম ওভারে হারুন ৪৩ রান করে ফিরলেও শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি করেন সোহাইল। 
শেষ দশ ওভারে ৮৪ রান নেয় আফগানিস্তান। আকরাম মোহাম্মদজাই শেষ দিকে খেলেন ২৮ রানের ইনিংস। অতিরিক্ত থেকে ৩৩ রান পায় আফগানরা। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন মারুফ ও ওয়াসি। রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরেন চার ব্যাটসম্যান। 
চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ও শাহরিয়ার সাকিব বিদায় নেন দুই অঙ্ক ছুঁয়ে। রানের খাতা খুলতে পারেননি আশিকুর রহমান ও গত যুব বিশ্বকাপ খেলা আরিফুল ইসলাম। পাঁচ নম্বরে নামা জিসান আলম পাল্টা আক্রমণের পথে হাঁটার চেষ্টা করেন। তবে বেশি দূর যেতে পারেননি। ৬ চারে ২৩ বলে ২৭ রান করে আউট হন ডানহাতি ব্যাটসম্যান। 
এরপর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মোহাম্মদ শিহাব জেমস (৩৩ বলে ১৭) ও ওয়াসি (৩৮ বলে ১৬)। একই মাঠে বুধবার দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে তারা। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ শুরু হবে ওই সিরিজের খেলা।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ২৭১/৬ (সুলিমান ৫৫, নোমান ৪, সোহাইল ১০০*, হারুন ৪৩, আকরাম ২৮, কামরান ৩, নাসির ২, ফরহাদ ৩*; মারুফ ৮-০-৫৪-২, শাহরিয়া ৭-১-৩৫-১, রিজওয়ান ২-০-১৫-০, মাহফুজুর ১০-১-২৬-০, ওয়াসি ১০-০-৫৯-২, পারভেজ ১০-০-৩৫-০, আরিফুল ৩-০-২৬-১)

আরও পড়ুন

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২৬.৫ ওভারে ১১৩ (আশিকুর ০, রিজওয়ান ১০, সাকিব ১০, আরিফুল ০, জিসান ২৭, শিহাব ১৭, মাহফুজুর ০, পারভেজ ৯, ওয়াসি ১৬, শাহরিয়া ০, মারুফ ৬*; ইয়ামা ৬.৫-০-২৯-৪, ফরিদুন ৬-০-৩২-৩, নাসির ৫-০-২০-২, কামরান ৪-০-১৪-১, ফরহাদ ৪-১-১২-০, জাওয়েদ ১-০-২-০)

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৫৮ রানে জয়ী  
সিরিজ: দুই ম্যাচ সিরিজে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১-০ ব্যবধানে এগিয়ে

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর