প্রচ্ছদ    খুলনা   কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা;...

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের আলোচনা সভা; ঐক্যবদ্ধ জাতি সকল সঙ্কট মোকাবেলা করতে সক্ষম- হোসাইন মোহাম্মদ সেলিম

২০ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:৩৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

কুষ্টিয়া প্রতিনিধি:


কুষ্টিয়ায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘আসন্ন অর্থনৈতিক সঙ্কট ও বহিঃশক্তির হাত থেকে জাতিকে রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার নয়মাইলে এ অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদ। 
কুষ্টিয়া জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মাননীয় এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। 
তিনি তার বক্তব্যে বলেন, ‘বিশ্ব পরিস্থিতি বর্তমানে ভীষণ টালমাটাল। সমগ্র পৃথিবীর অর্থনীতিতে ইতোমধ্যেই বিরাট নেতিবাচক প্রভাব পড়েছে। হুহু করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। বৈদেশিক ঋণের বোঝা দেশের প্রতিটি নাগরিকের কাঁধে বর্তায়। এই ঋণ পরিশোধ করতে না পেরে বৃদ্ধি করা হয় দ্রব্যমূল্য।’  
তিনি আরো বলেন, ‘আমরা ভুল রাজনীতির চর্চা করি, যাতে জাতির ঐক্য ধ্বংস করার সকল আয়োজন সুসম্পন্ন করা হয়েছে। আর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকে ইস্যু করে পরাশক্তিধর রাষ্ট্রগুলো ফায়দা লোটার ফন্দি এঁটেছে। তারা সুযোগ খুঁজছে। আমাদের দেশটাকেও তারা ইরাক সিরিয়া বানাতে চায়।’
তিনি বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশা’আল্লাহ হলফ করে বলতে পারি, এই সংকট আমরা মোকাবেলা করতে পারব। আমাদের কাউকে না খেয়ে মরতে হবে না, বিনা চিকিৎসায় মরতে হবে না, কেউ বস্ত্রের অভাবে কষ্ট পাবে না, শি¶া থেকে কেউ বঞ্চিত হবে না। এতটুকু নিশ্চয়তা আমরা দিতে পারি। ঐক্যবদ্ধ জাতিসত্ত্বা গড়ে তুলতে পারলে সাম্রাজ্যবাদী অস্ত্রব্যবসায়ী পরাশক্তিধর সন্ত্রাসবাদী রাষ্ট্রগুলোর লোলুপদৃষ্টি থেকে আমাদের এই প্রিয় জন্মভূমি নিরাপদ থাকবে।’ 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দিন, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলতানা রাজিয়া, হেযবুত তওহীদের খুলনা বিভাগ-২ এর সভাপতি জসেব উদ্দিন, খুলনা বিভাগ-২ এর কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মজনু, খুলনা বিভাগ-২ এর নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি জুয়েল রানা, কুষ্টিয়া জেলা নারী বিষয়ক  সম্পাদক আমিনা আক্তার পিংকি, পাবনা জেলা হেযবুত তওহীদের সভাপতি সেলিম শেখ, সদর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি জাওয়াদ লিটন, মিরপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মেজবাহ মুন্সী, দৌলতপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মহরম আলী বিশ্বাস, কুমারখালী উপজেলা হেযবুত তওহীদের সভাপতি সিদ্দিকুর রহমান, ইবি থানা হেযবুত তওহীদের সভাপতি মোজাম্মেল হক, দর্শনা থানা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল গফফারসহ কুষ্টিয়া জেলা হেযবুত তাওহীদের বিভিন্ন স্তরের নেতা-কর্মী বৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে হেযবুত তওহীদের মেহেরপুরজেলা বিভিন্ন নেতৃবৃন্দসহ সহস্রাধিক সদস্য সদস্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিডিয় পার্টনার ছিল দৈনিক দেশেরপত্র, জেটিভি অনলাইন ও ইলদ্রিম মিডিয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়