প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হজ্বে পাপমুক্তি কীভাবে হবে?

হজ্বে পাপমুক্তি কীভাবে হবে?

১২ জুলাই ২০১৭ ১০:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
পাপমুক্তি ও আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ পবিত্র মক্কায় হজ্ব করতে যান। কিন্তু সেই পাপমুক্তি ও আত্মশুদ্ধি কীভাবে অর্জিত হবে তা কি আমরা ভেবে দেখেছি কখনও? সাধারণত হজ্বে যাবার পূর্বে সবাইকে নিয়ম-কানুন, দোয়া-দরুদ শেখানো হয় যত্ন করে। কিন্তু হজ্ব কীভাবে আমাদের পাপমুক্ত করে তা কোথাও শেখানো হয় না। হজ্ব কীভাবে আমাদের পাপমুক্ত করে তা জানতে হলে কয়েকটি বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। যেমন-
প্রথমত, হজ্বের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা বা আকীদা সহিহ থাকতে হবে। এটা ইসলামের একেবারে মৌলিক একটি কথা যে, আকীদা ছাড়া ঈমানের কোনো দাম নেই। সুতরাং শুধু হজ্ব করাই যথেষ্ট নয়, হজ্ব কেন, আল্লাহ কেন হজ্বের বিধান দিয়েছেন সেটাও জানতে হবে। জানতে হবে হজ্বের মাধ্যমে জাতিকে কী শিক্ষা দেওয়া হয়। হজ্ব যদি নিছক আত্মশুদ্ধি’র মাধ্যম হত, আধ্যাত্মিক বিষয় হত, তাহলে সেটা যার যার দেশেই পালন করা যেত। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে একটি নির্দিষ্ট ভূ-খণ্ডে যাওয়ার প্রয়োজন পড়ত না। আসলে হজ্ব কেবল আধ্যাত্মিক বিষয় নয়, নিছক আনুষ্ঠানিকতাও নয়। হজ্বের মাধ্যমে আল্লাহ এ জাতিকে নানামুখী শিক্ষা দিয়ে থাকেন। কিন্তু উদ্দেশ্য হারিয়ে ফেলার দরুন সেসব শিক্ষা আমরা অনুধাবন করতে পারি না। যিনি হজ্ব করবেন তাকে কয়েকটি প্রশ্নের উত্তর জানতেই হবে। যেমন- হজ্বে কেন যাবেন? হজ্ব কাদের জন্য? আরাফাতের ময়দানে জমায়েত হবার কারণ কী? হাজ্বীদের উদ্দেশ্যে ইমামের খোৎবার উদ্দেশ্য কী এবং অর্থ কী? সেলাইবিহীন দুই প্রস্থ সাদা কাপড় পরার কারণ কী? আল্লাহুম্মা লাব্বাইক বলে ক্বাবা তাওয়াফ করার অর্থ কী? সাফা-মারওয়া দৌড়াদৌড়ি করবেন কেন? শয়তানকে পাথর মারার অর্থ কী? কালো পাথরে চুমু খাওয়ার উদ্দেশ্য কী? পশু জবাইয়ের উদ্দেশ্য কী? সামষ্টিকভাবে হজ্ব মুসলিম উম্মাহ বা মানবজাতির কী উপকার করে? এসব প্রশ্নের যথাযথ উত্তর জানা থাকলে হজ্ব সার্থক হবে।
ইসলামের অন্যান্য বিধানের মত হজ্বের বিধানও কেবল মু’মিনদের জন্য। হজ্ব হচ্ছে সারা বিশ্বের মু’মিনদের ঐক্যের প্রতীক। এ কারণে বিদায় হজ্বের ঐতিহাসিক ভাষণে আল্লাহর রসুল বারবার জাতিকে ঐক্যের কথা, ভ্রাতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। মুসলিম জাতি কখনও উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন থাকতে পারে না। তাদের লক্ষ্য আল্লাহ ঠিক করে দিয়েছেন। সেটা হচ্ছে- সমস্ত পৃথিবী থেকে অন্যায়, অবিচার, হানাহানি, রক্তপাত, শোষণ, নির্যাতন বন্ধ করে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করা। এ কাজের জন্য জাতির মধ্যে প্রধান যে চারিত্রিক গুণগুলো থাকা দরকার তা হচ্ছে- ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য। বাহ্যিকভাবে হজ্বের উদ্দেশ্য এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য সৃষ্টি করা। আর আধ্যাত্মিকভাবে সর্বাবস্থায় আল্লাহকে হাজির-নাজির জানা এবং হাশরের ময়দানে তার সামনে সকলকে দণ্ডায়মান হয়ে দুনিয়ার যাবতীয় কর্মের হিসাব দিতে হবে- এই আত্মিক দায়বদ্ধতা উপলব্ধি করানো। সারা পৃথিবী থেকে মুসলিমরা হজ্বে গিয়ে আরাফাতের ময়দানে একত্রিত হবার মাধ্যমে ঐক্যের প্রশিক্ষণ লাভ করেন। তাদের জাতীয় চেতনা গড়ে ওঠে যে, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমরা এক জাতি, আমরা ঐক্যবদ্ধ। হজ্বের যত আনুষ্ঠানিকতা আছে তার সবই জাতিকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করার প্রশিক্ষণ প্রদান করে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। সেই সাথে আল্লাহর কাছে জবাবদিহিতার দায়বদ্ধতাও তৈরি হয়।
দ্বিতীয়ত, ঐক্য-সম্প্রীতি ও ভ্রাতৃত্ব সৃষ্টির এই মিলনমেলা থেকে শিক্ষা নিয়ে মু’মিনরা নিজ দেশে ফেরত যাবে এবং জাতির মধ্যে ঐক্য স্থাপনে আত্মনিয়োগ করবে- এটাই স্বাভাবিক। তারা ঐক্যের গুরুত্ব বুঝবে। ঐক্য নষ্ট হয় এমন কথা বা কাজ তারা কখনই করবে না। কেউ জাতির মধ্যে ঐক্য বিনষ্ট করার সামান্য চেষ্টা করলেও তারা বাধা দিবে। এতে কেবল মুসলমানরাই উপকৃত হবে তা নয়, প্রকারান্তরে সমগ্র মানবজাতিই উপকৃত হবে।
তৃতীয়ত, শিরক না করার অঙ্গীকার। হজ্বের ময়দানে সমবেত কণ্ঠে উচ্চারিত হয় যে ধ্বনিটি তা হচ্ছে- লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, লাব্বায়েকা লা শারীকা লাকা লাব্বায়েক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতাকা লাকা ওয়ার মূল্ক লা শারিকালাক্- আমি হাজির, হে আল্লাহ তোমার সম্মুখে হাজির, তোমার কোন শরিক নেই, নিশ্চয়ই যাবতীয় প্রশংসা ও নিয়ামত তোমারই এবং তাবৎ রাজত্ব ও সার্বভৌমত্ব তোমারই, তোমার কোন শরিক নেই।
আল্লাহর আদেশ-নিষেধের কিছু মানলাম আর কিছু মানলাম না- এটাই হচ্ছে বড় শিরক। কাজেই আল্লাহর হুকুমকে সামগ্রিক জীবনে মান্য করার অঙ্গীকারই হচ্ছে শিরক থেকে মুক্ত থাকা। হজ্বের ময়দানে এই অঙ্গীকার করা হয়।  হজ্বের ময়দানে এই সাক্ষী দিয়ে বা শিরক না করার অঙ্গীকার ব্যক্ত করে যখন মু’মিনরা নিজ দেশে ফেরত যাবে তখন তারা নিজেরা যেমন শিরক থেকে দূরে থাকবে জাতিকেও শিরকমুক্ত রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। এতেও জাতি অত্যন্ত লাভবান হবে।
অর্থাৎ বোঝা যাচ্ছে হজ্বের এই প্রশিক্ষণগুলো যথাযথভাবে হৃদয়ে ধারণ করে মুসলিমরা যখন নিজ নিজ দেশে ফিরে গিয়ে তার প্রতিফলন ঘটাতে থাকবে, তখন স্বভাবতই একদিকে তারা ব্যক্তিগতভাবে আত্মিক উৎকর্ষতা অর্জন করবে, অন্যদিকে জাতি তার লক্ষ্য অর্জনে অনেকদূর এগিয়ে যাবে। হজ্বকে আত্মশুদ্ধি বা পাপমুক্তির মাধ্যম বলার কারণ এটাই। অথচ বাস্তবে আমরা যা দেখছি তা ভিন্ন চিত্র। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ মুসলিম জাতির ঐক্যের কেন্দ্রভূমি মক্কায় একত্রিত হন, কিন্তু কেন আল্লাহ হজ্বের বিধান দিয়েছেন সেটাই তাদের অজানা। হজ্বকে তারা নিছক আধ্যাত্মিক বিষয় বা উপাসনা হিসেবে পালন করেন। তারা পাপমুক্তির জন্য হজ্বে যান, হজ্বের আনুষ্ঠানিকতা পুংখানুপুংখভাবে মেনে চলেন, তারপর হজ্ব শেষে চুপচাপ বাড়ি ফিরে যান। ঐক্য-সম্প্রীতির কোনো শিক্ষা না তারা নিজেরা গ্রহণ করেন, না জাতিকে শিক্ষা দেন। তারা হজ্ব করেন আর জাতি শিরকের সমুদ্রে হাবুডুবু খায়। সম্প্রীতি-ভ্রাতৃত্ব অধরাই থেকে যায়। মুসলিমের হাতে মুসলিমের রক্ত ঝরে। দিন দিন অনৈক্য-সংঘাত, প্রতারণা, দুর্নীতি, হিংসা, বিদ্বেষ, রক্তপাত ধাই ধাই করে বাড়তে থাকে। এমতাবস্থায়, এই হজ্ব প্রকৃতপক্ষেই আমাদের পাপমুক্ত করতে সক্ষম হচ্ছে কিনা তা নিয়ে ভাবতে হবে গভীরভাবে। হজ্বের প্রকৃত শিক্ষা যদি আমরা হৃদয়ে ধারণ করি এবং জাতির মধ্যে সেটার প্রতিফলন ঘটাই তবেই হবে প্রকৃত পাপমুক্তি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত

আওয়ামী লীগের পুনর্বাসনের আগে অতীতের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে: হাসনাত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের অতীত শাসনামলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ

মিঠাপুকুরে নববধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির তিন সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ
রংপুর,প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে শিরিনা আক্তার (১৯) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে হেযবুত তওহীদের নারী বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত
আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: “জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ধর্মব্যবসা ও বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলায় হেযবুত তওহীদের নারী বিভাগের…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৮০ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার যাত্রী!
ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামগামী ১৮০টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এসব ফ্লাইটের যাত্রী হিসেবে মোট ২৩ হাজার ৮৫ জন আটকা…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি!
সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জেরে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের…
 ৭ নভেম্বর ২০২৬    বিনোদন

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী

‘হাসিনা দেশে ফিরবেন হাতকড়া পরে’: তথ্য প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হাতকড়া পরেই ফিরতে হবে এবং তার বিরুদ্ধে ওঠা অপরাধের অভিযোগের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও…
 ৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!

এক দিনেই ২১৩ রান হৃদয়ের, সাকিবের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস!
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। এক দিনেই…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকারবিরোধী শক্তিগুলো আবারও ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!

তাহসিফ হত্যা মামলা: তিন দফায় রিমান্ড শেষে কারাগারে দীপ!
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!

৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়