প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরায়েল হিজবুল্লাহর তীব্র হামলার মুখে...

ইসরায়েল হিজবুল্লাহর তীব্র হামলার মুখে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে

১৬ অক্টোবর ২০২৩ ১২:১৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে ইসরায়েলের এক সপ্তাহের বেশি সময় ধরে চলমান যুদ্ধে নতুন উত্তেজনা তৈরি করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা শুরুর পর থেকে এই গোষ্ঠীর সমর্থনে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পাওয়ায় সীমান্তের কাছের গ্রামগুলোর প্রায় তিন-চতুর্থাংশ বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে ইসরায়েল।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিনিধি আন্না ফসটার লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে বলেছেন, আমরা গত কয়েকদিন ধরে লেবাননের সাথে ইসরায়েলের সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামের কিছু মানুষের সাথে কথা বলেছি। তাদের বেশিরভাগই ইতিমধ্যে সরে গেছেন। সোমবার সকালের দিকে আনুষ্ঠানিকভাবে সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করেননি তারা।

তিনি বলেন, আমরা এমন কিছু পরিবারের সাথে কথা বলেছি যারা তাদের জিনিসপত্র গুছিয়ে, সন্তানদের নিয়ে নিরাপদে দক্ষিণের দিকে চলে গেছেন। সীমান্তের কিছু গ্রাম ইতিমধ্যে তিন-চতুর্থাংশ বা তারও বেশি খালি রয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

কিছু কিছু ক্ষেত্রে এখন কেবল সামরিক বাহিনীর সদস্য এবং স্থানীয় নিরাপত্তা দলের সদস্যরা রয়েছেন। আন্না ফসটার বলেন, গতকাল যখন আমরা সীমান্তে ছিলাম তখন এক পর্যায়ে সীমান্তের ওপারে এক ঘণ্টারও বেশি সময় ধরে পাল্টাপাল্টি গুলি চলেছিল। সীমান্তের লেবাননের অংশের কিছু কিছু গ্রামে হিজবুল্লাহর পর্যবেক্ষণ পোস্ট রয়েছে।

এর আগে, হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধের মাঝেই রোববার ইসরায়েলি একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ। এতে ইসরায়েলের অন্তত এক নাগরিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। রোববার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, উত্তরাঞ্চলে লেবানন সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে চার কিলোমিটার এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা করা হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে বেসামরিক নাগরিকদের চলাচল সীমিত থাকবে।

আইডিএফ বলছে, উত্তরাঞ্চলীয় সীমান্তে ক্রমাগত রকেট হামলা, অনুপ্রবেশের চেষ্টা এবং উত্তেজনার পর নিরাপদ অঞ্চল ঘোষণা করাটা প্রয়োজনীয় হয়ে পড়েছিল। সীমান্তের দুই কিলোমিটারের মধ্যে যারা বসবাস করেন, তাদের বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ কক্ষে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

• লেবানন সীমান্তের কাছের বাসিন্দাদের কেন সরিয়ে নিচ্ছে ইসরায়েল?
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের উত্তরে লেবানিজ সীমান্ত থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। সোমবার ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত কয়েক দিনে হিজবুল্লাহ ও তার মিত্র গোষ্ঠীগুলোর ইসরায়েলি ভূখণ্ডে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাঝে লেবাননের সীমান্ত থেকে দুই কিলোমিটার পর্যন্ত শহরে বসবাসকারী বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনইএমএ) বলেছে, সীমান্তের বাসিন্দাদের রাষ্ট্রীয় অর্থায়নে গেস্টহাউসে নিয়ে যাওয়া হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্থানীয় কর্তৃপক্ষগুলোকে জানানো হয়েছে।

আইডিএফ বলছে, পরিকল্পনা অনুযায়ী ২৮টি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। এসব গ্রামের মধ্যে আছে গাজার, দিশোন, কেফার ইয়োভাল, মার্গালিওট, মেটুলা, আভিভিম, ডোভেভ, মা’আন বারুচ, বার’আম, মানারা, ইফতাহ, মালকিয়া, মিসগাভ আম, ইর’ন, ডাফনা, আরব আল-আরামশ, শ্লোমি, নেতুয়া, ইয়া’রা, এস্তুলা, মাতাত, জার’ত, শোমেরা, বেটজেট, আদমিত, রোশ হানিকরা, হানিতা এবং কেফার গিলিয়েড।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখলে ‘প্রাণঘাতী’ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে হিজবুল্লাহ। তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, গাজা উপত্যকায় আমাদের চলমান অভিযানের উদ্দেশ্য বাধাগ্রস্ত করার লক্ষ্যে গত কয়েক দিন ধরে ইরানের নির্দেশনা ও সমর্থনে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তাদের হামলা লেবাননের ও এর নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলছে।

তিনি বলেন, ‘আমরা উত্তর সীমান্তে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছি এবং আমাদের বিরুদ্ধে যেকোনও ধরনের কার্যকলাপের আক্রমণাত্মক জবাব দেওয়া হবে। যদি হিজবুল্লাহ আমাদের শক্তি-সক্ষমতার পরীক্ষা নেওয়ার সাহস দেখায়, তাহলে এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পূর্ণ সমর্থন দিচ্ছে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর