প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ির ফলে...

তুচ্ছ বিষয় নিয়ে বাড়াবাড়ির ফলে মুসলিমরা আজ শতধাবিভক্ত

৩১ মার্চ ২০২৩ ০১:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আল্লাহ পবিত্র কোর’আনে দীন নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন এবং আল্লাহর রসুলও বিদায় হজের ভাষণে দীন, জীবনব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। বাড়াবাড়ি অর্থ হচ্ছে অতি বিশে­ষণ এবং যতটুকু বলা হয়েছে তার চেয়ে বেশি বেশি করা, আধিক্য (তাশাদ্দুদ) করা। এমন কোন কাজ দেখলে রসুলাল্লাহ রেগে লাল হয়ে যেতেন এবং যারা তা করত তাদেরকে কঠিনভাবে তিরস্কার করতেন।

অত্যন্ত প্রয়োজনীয় কোনো বিষয়ে মাসলাহ জানতে চাইলে বিশ্বনবী (দ.) প্রথমে তা বলে দিতেন। কিন্তু কেউ যদি আরও একটু খুঁটিয়ে জানতে চাইতো তাহলেই তিনি রেগে যেতেন। একদিন একজন পথে পড়ে থাকা জিনিসপত্র কি করা হবে এ ব্যাপারে রসুলাল্লাহর (দ.) কাছে মাসলাহ জিজ্ঞাসা করায় তিনি তার জবাব দিয়ে দিলেন। ঐ লোকটি যেই জিজ্ঞাসা করলেন যে যদি হারানো উট পাওয়া যায় তবে তার কি মাসলাহ? অমনি সেই জিতেন্দ্রীয় মহামানব এমন রেগে গেলেন যে তার পবিত্র মুখ লাল টকটকে হয়ে গেলো (হাদীস-যায়েদ এবনে খালেদ জুহানী (রা.) থেকে বুখারী)।

কিন্তু তার অত ক্রোধেও অত নিষেধেও কোন কাজ হয় নি। তাঁর জাতিটিও ঠিক পূর্ববর্তী নবীদের (আ.) জাতিগুলির মত দীন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে অতি মুসলিম হয়ে মাসলা-মাসায়েলের তর্ক তুলে বিভেদ সৃষ্টি করে হতবল, শক্তিহীন হয়ে শত্রুর কাছে পরাজিত হয়ে তাদের গোলামে পরিণত হয়েছ। আজও আমাদের আলেম সমাজ মতভেদে লিপ্ত আছেন অতি ছোটখাটো বিষয় নিয়ে। তার কয়েকটি উদাহরণ দিই:

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

১. জানাজার নামাজ পড়ার পর বা পাঞ্জেগানা নামাজের পর মোনাজাত করা যাবে কি যাবে না?

২. নবীজি মাটির তৈরি নাকি নূরের তৈরি?

৩. আল্লাহ সাকার নাকি নিরাকার?

৪. নবীজির ছায়া পড়ত নাকি পড়ত না?

৫. মেরাজ কি সশরীরে নাকি স্বপ্নযোগে?

৬. মিলাদে দরুদ কি দাঁড়িয়ে হবে নাকি বসে হবে?

৭. আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আরশে সমাসীন?

৮. রাফুলইয়াদাইন হবে কি হবে না?

৯. বেতেরের নামাজ ৩ রাকাত নাকি ১ রাকাত?

১০. তারাবি ৮ রাকাত নাকি ২০ রাকাত?

১১. নেকাব বাধ্যতামূলক নাকি ঐচ্ছিক?

১২. এমাম সুরা ফাতিহা পড়ার পর মুক্তাদিরা আমিন জোরে নাকি আস্তে বলবেন?

১৩. ঈদের নামাজে ও জানাজার নামাজে কয় তাকবির হবে?

১৪. টাই বাঁধা জায়েজ নাকি নাজায়েজ?

১৫. দোয়াল্লিন হবে নাকি জোয়াল্লিন হবে?

১৬. সালাতের তাশাহুদ পড়ার সময় তর্জনি উঠবে নাকি উঠবে না?

১৭. পায়ে হাত দিয়ে সালাম করা যাবে কি যাবে না?

১৮. পানি বসে খেতে হবে নাকি দাঁড়িয়ে খাওয়া জায়েজ?

১৯. দাড়ি রাখা সুন্নত নাকি ওয়াজিব?

২০. এমামের পেছনে মুক্তাদিরা কি মনে মনে সুরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না?

২১. মাজহাব মানা ফরজ নাকি নিষিদ্ধ?

২২. নবীজির ছায়া পড়ত নাকি পড়ত না, তাঁর প্রশ্রাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র, তাঁর ঘামে সুগন্ধ ছিল নাকি ছিল না?

২৩. খতম তারাবির বিনিময়ে টাকা নেওয়া যাবে কি যাবে না?

২৪. নবীজি হাজির নাজির কিনা, হায়াতুন্নবী কিনা, গায়েব জানেন কিনা?

২৫, পাগড়ির রং কী হবে, টুপি কী আকৃতির হবে, দাড়ি কতটুকু হবে?

২৬. ইফতার কি মাগরেবের আযানের সঙ্গে সঙ্গে হবে নাকি চারিদিক অন্ধকার হওয়ার পর হবে?

২৭. নূরে মোহাম্মদী আগে সৃষ্টি হয়েছে নাকি মহাবিশ্ব?

২৮. শবে বরাত, কুলখানী ইত্যাদি জায়েজ নাকি বেদাত?

২৯. খোতবা আরবিতে পড়তে হবে নাকি বাংলায় পড়া যাবে?

৩০. মেয়ে ও ছেলেদের নামাজ একই রকম নাকি ভিন্ন?

৩১. নামাজে হাত কোথায় বাঁধা হবে, বুকে নাকি নাভির নিচে?

৩২. মাইকে আযান দেওয়া যাবে কিনা, ডাইনিং টেবিলে খাওয়া যাবে কিনা?

৩৩. জুম্মার দিন সানি আজান মসজিদের ভিতরে হবে না বাহিরে হবে?

৩৪. আল্লাহর রসুল এন্তেকাল করেছেন নাকি এন্তেকাল করবেন?

এর একটির সঙ্গেও দীনের বুনিয়াদি বিষয়ের কোনো সম্পর্ক নেই। এসব বিষয়বস্তু জাতির মধ্যে কেবল বিভক্তিই সৃষ্টি করে যাচ্ছে। আজ যদি রসুলাল্লাহ থাকতেন তাহলে তাঁর উম্মাহর আলেম দাবিদারদের এই মূর্খতাসুলভ ও জাতিবিনাশী কর্মকাণ্ডকে তিনি নিঃসন্দেহে কঠোরহস্তে দমন করতেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ
শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের স্পর্শ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা…
 ১৭ নভেম্বর ২০২৬    বিনোদন

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ফেনী:আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের…
 ১৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদাবাড়ি বগুড়ায় হলেও নানাবাড়ি নোয়াখালীতে—সংসদে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ। বগুড়ার পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও সরকারের বিশেষ…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!
দীর্ঘ প্রতীক্ষা, নানা ধাপের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!
শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ হিসেবে, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে মেয়েকে বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শতক পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজধানী

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!
ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এক মুসলিম নারী পুলিশ ক্যাডেটের আনুষ্ঠানিক স্যালুটের জবাবে নিজের আসন…
 ১৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়