প্রচ্ছদ    খেলাধুলা   সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে...

সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি

৩ নভেম্বর ২০২৩ ১১:২৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার:

বিশ্বকাপে ভারতের প্রথম তিন ম্যাচে একাদশেই জায়গা হয়নি মোহাম্মদ শামির। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দলে ফিরলেন। সেখান থেকে আর সরানো যায়নি তাকে। একের পর এক দুর্দান্ত স্পেলে নিজেকে করে তুলেছেন দলের অপরিহার্য অংশ।

সর্বশেষ লঙ্কানদের বিপক্ষে আগুনে বোলিংয়ে ১৮ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীও এখন তিনি। শামির প্রশংসায় মেতেছে সমর্থকরা। এর মধ্যেই গতকালকের ম্যাচের একটি ভিডিও চড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন

লাল কার্ডের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী!

লাল কার্ডের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী!

সেই ভিডিওতে দেখা গেছে, পাঁচ উইকেট পূর্ণ করার পর সিজদাহ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে মাঠে কিছুক্ষণ বসেন শামি। তবে শেষ মুহূর্তে মাঠে মাথা না ঠেকিয়েই পরমুহূর্তে সতীর্থদের আলিঙ্গনে ধরা পড়েন। কিছুক্ষণের জন্য শামির হাঁটু মুড়ে বসে পড়া নিয়েই চলছে জোর আলোচনা।

তিনি কী সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ সিজদাহ দিতে চেয়েছিলেন? প্রার্থনা করতে গিয়েও করলেন না শেষ মুহূর্তে? নাকি ক্লান্ত অবসন্ন হয়েই বসে পড়েছিলেন শামি? নিজে অবশ্য কিছু খোলাসা করেননি। ভারতের তারকা বোলার কিছু না বলায়, তিনি কী করতে চেয়েছিলেন, তা হয়তো অজ্ঞাতই থেকে যাবে।

তবে ম্যাচ শেষে শামিকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। ধর্ম টেনে অনেক সমর্থক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘প্রার্থনাই করতে গিয়েছিলেন শামি। কিন্তু শেষমেশ উগ্রপন্থীদের রোষানলে পড়ার শঙ্কায় আর প্রার্থনা করেননি।’ শামির এভাবে বসে পড়া নিয়ে সরব পাকিস্তানি গণমাধ্যম ও সমর্থকরাও।

উল্লেখ্য, বিশ্বকাপে ম্যাচ চলাকালে পাক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের মাঠে নামাজ আদায় করা নিয়ে অনেক ভারতীয় সমর্থক ক্ষোভ জানিয়েছিলেন। এক আইনজীবী আইসিসিতে নালিশও জানিয়েছিলেন।

মোহাম্মদ শামিকে নিয়ে অতীতে কম বিতর্ক হয়নি। তাকে দেখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি উঠেছিল মাঠে। খারাপ পারফর্ম করায় শামিকে নিজ দেশের সমর্থকদেরও কটুক্তি শুনতে হয়েছিল। ‘পাকিস্তানি দালাল’ তকমা ট্যাগও দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই  তার পাশে আছেন সতীর্থ ক্রিকেটাররা। সেই শামি এখন বাইশগজে আগুন জ্বালাচ্ছেন।

বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় জাভাগাল শ্রীনাথ এবং জহির খানকে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ শামি। সাবেক দুই পেসারের সংগ্রহেই ছিল ৪৪ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে শামির উইকেট ছিল ৪০টি। এরপর নিজের স্পেলে ৫ উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়লেন শামি। সেই সঙ্গে ম্যাচসেরাও হয়েছেন।

বৈশ্বিক টুর্নামেন্টে শামির যা তৃতীয় ম্যাচ সেরার স্বীকৃতি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচেও ৫ উইকেট নিয়ে পান এই পুরস্কার। প্রথমবার পান ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ভারতের আর কোনো বোলার বিশ্বকাপে দুইবারের বেশি পাননি এই পুরস্কার। সব মিলিয়ে শামির চেয়ে বেশি ম্যাচ সেরার পুরস্কার জেতা বোলার স্রেফ একজন- গ্লেন ম্যাকগ্রা, ৬ বার। এছাড়া চামিন্দা ভাস, লাসিথ মালিঙ্গাও তিনবার পেয়েছেন এই স্বীকৃতি। 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!
যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে নিজের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলেজছাত্র কামরুল ইসলাম অনিক। মাকে সঙ্গে নিয়ে জন্মদাতা বাবার…
 ১৫ অক্টোবর ২০২৬    রাজশাহী