প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গণমাধ্যমের একাল-সেকাল, সাংবাদিকতার নীতি-অনীতি

গণমাধ্যমের একাল-সেকাল, সাংবাদিকতার নীতি-অনীতি

৪ মার্চ ২০২৩ ০১:৪১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গণমাধ্যমের বর্তমান যে চেহারাটা আমরা দেখছি এটা কম্পিউটার ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির কল্যাণে খুব অল্প সময়ের মধ্যে এতটা উন্নতি লাভ করেছে। এখন তথ্যের যুগ, তাই যে কোনো তথ্য আমাদেরকে জানতেই হবে এমন একটা চাপ অবচেতনভাবেই আমাদের উপর এসে পড়েছে। প্রিয়াঙ্কা চোপড়া খালার বাড়িতে গিয়ে পালং শাক দিয়ে ভাত খেয়েছেন, ক্যাটরিনার জন্মদিনে পরা পোশাকটার দাম কতো ইত্যাদি তথ্যও আজ আমাদের না জানলে চলছে না। কিন্তু পূর্বের শতসহস্র বছর মানুষ নির্ঝঞ্ঝাটে পার করে ফেলেছে সংবাদপত্র, টেলিফোন, ফেসবুক ইত্যাদি ছাড়াই। তখন কি মানুষ খুব খারাপ ছিল?

মোটেও তেমন নয়। কিন্তু সময়ের চাকা তো ঘুরে এখন যে অবস্থায় আমরা এসেছি সেই বাস্তবতাকে তো অস্বীকার করা যাবে না। আমরা শুধু এর সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে পারি, আর যেহেতু সব জিনিসেরই ভালোমন্দ দুটোই থাকে, এই তথ্য প্রযুক্তিরও ভালো দিকটাকে কাজে লাগাতে পারি। ভালোমন্দের মানদণ্ড আমাদের সব মানুষের মধ্যেই বাই ডিফল্ট স্রষ্টা দিয়েছেন। আমরা কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর সেই সাধারণ জ্ঞান সবারই আছে। যে কোনো ভালো জিনিসও যদি কেউ কুক্ষিগত করে নেয় এবং স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করে তাহলে সেটা থেকে বৃহত্তর কল্যাণ তো হয়-ই না, বরং সেটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা সংবাদমাধ্যমের জন্য যেমন সত্যি, তেমনি সত্যি কোনো প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্রব্যবস্থার জন্যও। যতক্ষণ কোনো কিছুর চরম লক্ষ্য হয় বৃহত্তর মানুষের কল্যাণ ততক্ষণ সেটা খুব ভালো ফল দেয়।

গণমাধ্যম বিষয়টা সময়ের ধাপে ধাপে নানরকম রূপ পরিবর্তন করেছে। গোড়াটা অবশ্যই হাতে লেখা দিয়ে। ব্রোঞ্জযুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে উঠে বিভিন্ন সভ্যতা। যেমনঃ মিসরীয় সভ্যতা, মেসোপটেমিয়া সভ্যতা, ব্যাবলনীয় সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, ইনকা সভ্যতা, সিন্ধু সভ্যতা ইত্যাদি। মিসরীয় সভ্যতায় আমরা হায়ারোগ্লিফিক্স বা পবিত্র লিপির সন্ধান পাই।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

ব্যাবলনীয় সভ্যতার মহান সম্রাট হাম্মুরাবী (Hammurabi) একটি শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রণিত আইনকে হাম্মুরাবী আইন বা Code of Hammurabi বলা হয়। এই আইনের বেশ কিছু নীতি ও ধারা বর্তমানের ব্রিটিশ আইনেও  ব্যাবলনীয় সভ্যতায় লেখা হয়েছিল পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগাম্মেশ (Gilgamesh)। নীলনদের অববাহিকায় প্রচুর নলখাগড়া উৎপাদিত হত। যা থেকে প্রস্তুত হতো প্যাপিরাস (Papyrus)  নামের এক ধরনের কাগজ যা আমরা সবাই জানি। এই প্যাপিরাস ছাড়াও গরু, ছাগল, মহিষ, ভেড়া ও উটের চামড়ায় মূল্যবান দলিলপত্রসহ অনেক কিছু লিপিবদ্ধ করে রাখা হত। এছাড়া ২৫০০ খ্রি.পূর্বাব্দে চৈনিক সভ্যতা ও সিন্ধু সভ্যতায় লেখার পদ্ধতি ছিল। তবে প্রথম বর্ণমালার ব্যবহার হয় ১২শ-১৩শ খ্রী.পূর্বাব্দে লেবানন এলাকায় উদ্ভূত ফিনিশিয় সভ্যতায়। এতে কোনো স্বরবর্ণ ছিল না। এই লিপিতে লেখা একটি পাথর মৃত সাগরে পাওয়া যায়। যেখানে মোয়াবের রাজা ও ইসরাঈলের রাজার মধ্যে সংঘটিত যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছিল।

ফিনিশীয়রা লিখন পদ্ধতির যে রূপ দান করেছিল গ্রিকরা স্বরবর্ণ সংযোজনের মাধ্যমে লেখার পদ্ধতিকে আরো এগিয়ে নিয়ে যায়। রোমানরা একটি চূড়ান্ত ও সামগ্রিক রূপ দিয়ে তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিয়ে যোগাযোগ পদ্ধতিকে সুষম ও সহজতর করে তুলেছিল।

বর্ণমালাভিত্তিক লেখার কৌশল আবিষ্কার হবার পর মানুষ চিন্তা-ভাবনা শুরু করে কিভাবে সময়, অর্থ ও শ্রম বাঁচিয়ে যোগাযোগকে আরো গতিশীল করা যায়। তারই ধারাবাহিকতায়, ১৪৫০ খ্রিষ্টাব্দে জার্মানীর জোহানেস জেনসকিচ গুটেনবার্গ টাইপ আবিষ্কার করেন।

এখন যেমন দৈনিক পত্রিকা একটি শক্তিশালী গণমাধ্যম, একটা সময় এই জায়গাটি দখল করে ছিল বই। কিন্তু বইয়ের গতি অতি মন্থর। দ্রুত সংবাদ পৌঁছানোর পদ্ধতিও ছিল। প্রাচীন রোমে তিন রাস্তার মোড়ে বিভিন্ন দালান-কোঠা থেকে জানিয়ে দেওয়া হত দেশের পক্ষ থেকে কী বলা হচ্ছে। তিন রাস্তার এই মোড়কে বলা হত Trivia অনেকের মতে, প্রথম সংবাদপত্র পাওয়া যায়, জুলিয়াস সিজারের আমলে খ্রিষ্টপূর্ব ৫০ এর দিকে। সেই সময়ে রোমে এক ধরণের লোক কাজ করতো যাদেরকে বলা হত সংবাদ লেখক বা News writer. তারা সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে প্রাত্যহিক দিনলিপি সংগ্রহ করতো। সম্রাট জুলিয়াস সিজারের সময়ে প্রতিষ্ঠিত Acta-diarma কে পৃথিবীর ইতিহাসে প্রথম সংবাদ নামে অভিহিত করা হয়।

আমরা জানি নবী মোহাম্মদ (সা.) এর সময় আরবে কাব্যচর্চার প্রচলন ছিল। এর সঙ্গে সঙ্গতি রেখে পবিত্র কোর’আনও অনন্য কাব্যগুণ সম্পন্ন। সে যুগে কবিরা অনেকাংশে গণমাধ্যমকর্মীর কাজ করতেন। তারা কবিতার ছন্দে ঘটনাবলী বর্ণনা করতেন, সেই কবিতা শুনে অনেকেই সেটা হুবহু অন্যের কাছে বর্ণনা করতে পারতেন। এভাবে তথ্য প্রবাহিত হতো। ইসলামের শাসনব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হলো তখন এই তথ্যের আদান প্রদানের বিষয়ে বেশকিছু নৈতিকতা আরোপিত হলো। পবিত্র কোর’আনে সেগুলো কয়েকটি পৃথক আয়াতে বিবৃত হয়েছে।

১. হে মো’মেনগণ! যদি কোনো পাপাচারী তোমাদের নিকট কোনো বার্তা আনয়ন করে তোমরা তা পরীক্ষা করে দেখবে। পাছে অজ্ঞতাবশত কোনও সম্প্রদায়কে ক্ষতি করে বস”। (সুরা হুজরাত, ৬)

২. তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত কোর না এবং জেনে শুনে সত্য গোপন কোর না” (সুরা বাকারা, ৪২)।

৩. হে বিশ্বাসীগণ! তোমরা বেশি ধারণা ও অনুমান করা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো ধারণা ও অনুমান অপরাধ। অন্যের দোষ অন্বেষণ করো না। আর তোমাদের কেউ যেন কারো পরনিন্দা না করে। (সুরা হুজরাত, ১২)

এসকল স্বচ্ছতার মূল্যবোধ নিয়ে মুসলিম সভ্যতার সোনালী যুগে গণমাধ্যম একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। এগার থেকে চৌদ্দ শতাব্দীতে মধ্য এশিয়ায় Town criers বা নগর লেখক নামে লোক নিয়োজিত ছিল। যেসব জাহাজ সমুদ্র বা নদী বন্দরে ভিড়তো সেইসব জাহাজের প্রান্ত সংবাদ চিৎকার করে এবং ঘণ্টা বাজিয়ে শোনানো হত। ইরাকের রাজধানী বাগদাদে একটি প্রতিষ্ঠান গড়ে উঠে, যার নাম ছিল Clear house of information. এই প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তির পদবী ছিল Shihab-al-Barid বা  Master of Post. বাংলা অর্থ ডাক ও তথ্য বিভাগের মহাপরিচালক।

প্রকৃতপক্ষে আদিমসমাজ থেকে সভ্য সমাজে আরোহণকারী মানুষের মধ্যে যোগাযোগ প্রক্রিয়ার নিয়ন্ত্রক হিসেবে ছিল ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজপ্রাসাদের কর্তৃত্বপূর্ণ আচরণ। নতুন কোনো আদেশ জারি করার প্রয়োজন হলে রাজার পক্ষ থেকে ঘোষকরা এলাকায় এলাকায় গিয়ে ঢেড়া পিটিয়ে সেটা জানিয়ে দিয়ে আসতো। ধর্মগ্রন্থ ও রাজার ফরমান লেখার জন্য লেখালেখিটা বেশি প্রয়োজন হতো। কিন্তু, পঞ্চদশ শতকে আবির্ভাব ঘটে গুটেনবার্গের মুদ্রণযন্ত্রের। শুরু হয় গণমাধ্যমের যুগ। গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা থেকেই আমাদের সামনে উপস্থিত হয়েছে ইন্টারনেট যুগ।

বর্তমানে গণমাধ্যমগুলো যেমন বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এমন অবস্থা অতীতে ছিল না, তা বলা বাহুল্য। আর বাণিজ্যিক স্বার্থে সাংবাদিতার মধ্যেও দুর্নীতি প্রবেশ করেছে। সাংবাদিকতায় দুই নম্বরি কাজকে ভদ্রভাষায় হলুদ সাংবাদিকতা বলে। হলুদ সাংবাদিকতা মানেই ভিত্তিহীন সংবাদ পরিবেশন, দৃষ্টি আকর্ষণকারী শিরোনাম ব্যবহার করা, সাধারণ ঘটনাকে একটি সাংঘাতিক ঘটনা বলে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, কেলেংকারির খবর গুরুত্ব সহকারে প্রচার করা, অহেতুক চমক সৃষ্টি ইত্যাদি।

সাংবাদিকতায় বিরাট ভূমিকা রাখলে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। জোসেফ পুলিৎজার ছিলেন যুক্তরাষ্ট্রের এক খ্যাতনামা সম্পাদক যিনি উইলিয়াম রুডলফ হার্স্ট নামে অপর এক সম্পাদকের সঙ্গে অরুচিকর পেশাগত প্রতিযোগিতায় লিপ্ত হন। এই দুই সম্পাদক অন্য প্রতিষ্ঠানের কর্মচারীদের অধিক বেতনে নিজেদের প্রতিষ্ঠানে নিয়ে আসার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন। এক পর্যায়ে ব্যক্তিগত কেলেংকারির চাঞ্চল্যকর খবর ছেপে তারা পত্রিকার কাটতি বাড়ানোর চেষ্টা করেন। তাদের এই দ্বন্দ্ব থেকেই হলুদ সাংবাদিকতার জন্ম।

বর্তমানেও আমরা দেখি ভালমত গবেষণা বা খোঁজ-খবর না করেই নজরকাড়া শিরোনাম দিয়ে সংবাদ পরিবেশন করা হয়। গণমাধ্যম পরিচালনায় যতদিন অর্থনৈতিক স্বার্থ প্রাধান্য পাবে, ততদিন এই নীতিহীন সাংবাদিকতা প্রতিষ্ঠিত থাকবে। অনেক বড় বড় মনীষী জীবনের কোনো না কোনো অধ্যায়ে সাংবাদিকতা করেছেন। এক সময় সাংবাদিকদের জাতির বিবেক বলে মনে করা হতো, এখন অনেক সাংবাদিককে তথ্য সন্ত্রাসী বলে অভিহিত করা হচ্ছে। এ অবস্থার অবসান ঘটাতে গণমাধ্যমকর্মীদের একটি উন্নত, মানবিক, স্বার্থহীন আদর্শিক প্রেরণায় অনুপ্রাণিত হওয়ার পাশাপাশি বস্তুতান্ত্রিক বিশ্বব্যবস্থার আমূল পরিবর্তন আবশ্যক যা তাদেরকে ভিতর ও বাহির থেকে ন্যায়ের সৈনিকে পরিণত করবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক