প্রচ্ছদ    অর্থনীতি   ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় দেশে...

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় দেশে ক্রেডিট কার্ডের বাজার

২৬ জুন ২০২২ ০২:৫৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় দেশে ক্রেডিট কার্ডের বাজার। কারণ ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ক্রেডিট কার্ড নিতে হলে গ্রাহকদের আয়কর বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। ক্রেডিট কার্ড ছাড়াও ৩৮ ধরনের সেবা নিতেও গ্রাহকদের আয়কর বিবরণী জমা দেয়ার প্রমাণপত্র জমা দিতে হবে। তা না হলে সেবাদানকারী প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বাজেটে এমন প্রস্তাবকে ক্রেডিট কার্ড বিপণনের অন্তরায় মনে করছে। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে লেনদেন ব্যবস্থা আধুনিকীকরণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন। আর তারই ব্যাংকগুলো অনুষঙ্গ হিসেবে ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে এসেছে। কয়েক বছর ধরে দ্রুতগতিতে বাড়ছে প্লাস্টিক মানি বা কার্ডভিত্তিক লেনদেনের পরিমাণ। সমাজের উচ্চ ও মধ্যবিত্ত মানুষ বাড়ার সঙ্গে বেড়েছে ব্যাংকের ক্রেডিট কার্ডের সংখ্যাও। ইতোমধ্যে কোনো কোনো ব্যাংক ক্রেডিট কার্ডকে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিপুল বিনিয়োগের প্রস্তুতিও নিয়েছে। এমন অবস্থায় প্রস্তাবিত বাজেট দেশে ক্রেডিট কার্ডের প্রবৃদ্ধিতে বাধা হয়ে দাঁড়ানোর শঙ্কা বাড়াচ্ছে।

সূত্র জানায়, প্রস্তাবিত বাজেট পাস হলে দেশে ক্রেডিট কার্ডের বাজার ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যমান ক্রডিট কার্ডের ক্রমবর্ধমান প্রবৃদ্ধিও থেমে যাবে। ফলে হুমকির মুখে পড়বে ক্রেডিট কার্ড ব্যবসাকে কেন্দ্র করে ব্যাংকগুলোর শত শত কোটি টাকার বিনিয়োগ। আর ব্যাংকের চাকরি হারাবে ক্রেডিট কার্ড বিপণন কর্মীরাও। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে ক্রেডিট কার্ডপ্রত্যাশী গ্রাহকরাও। বিগত ২০১৬ সালে দেশে ব্যাংকগুলোর ইস্যুকৃত মোট ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ৯ লাখ। ওই সময় ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ৩ হাজার কোটি টাকা। কিন্তু ৫ বছরের ব্যবধানে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা ও লেনদেনের পরিমাণ দ্বিগুণ হয়েছে। চলতি বছরের মার্চ শেষে দেশে ক্রেডিট কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৪ হাজার ২৫১। আর ওসব কার্ডের বিপরীতে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের স্থিতি উন্নীত হয়েছে ৭ হাজার ২২০ কোটি টাকায়। গত মার্চে ক্রেডিট কার্ডের মাধ্যমে ২ হাজার ৫১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। দেশের ৪০টিরও বেশি সরকারি-বেসরকারি ও বিদেশী ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান ক্রেডিট কার্ড ইস্যু করে।

আরও পড়ুন

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

সূত্র আরো জানায়, চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে দেশে ক্রেডিট কার্ড বাজারের বৃহৎ অংশ। বসরকারি খাতের দ্য সিটি ব্যাংকের নিয়ন্ত্রণে দেশের মোট ক্রেডিট কার্ডের প্রায় এক-তৃতীয়াংশ। কার্ড সংখ্যার দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও বিদেশী স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) কেবল লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের মধ্যে ক্রেডিট কার্ড রয়েছে। ক্রেডিট কার্ডের বাজারে ওই প্রতিষ্ঠানটির অবস্থান পঞ্চম। তবে মধ্যবিত্তদের পাশাপাশি সমাজের নিম্নবিত্তদের জন্যও ক্রেডিট কার্ড নিয়ে আসার প্রস্তুতি নিয়েছিল দ্য সিটি ব্যাংক। জনবল ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকটির ক্রেডিট কার্ড বিভাগকে সাজানোর প্রস্তুতিও শেষ হয়েছে। বেসরকারি ব্যাংকটি ওই খাতে বড় ধরনের বিনিয়োগ করেছে। কিন্তু প্রস্তাবিত বাজেটে ক্রেডিট কার্ডের জন্য আয়কর বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করায় দুশ্চিন্তায় পড়েছে সিটি ব্যাংক।

এদিকে বাজেটের প্রস্তাব গৃহীত হলে ক্রেডিট কার্ডের ব্যবসায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী জানান, মানুষের কাছ থেকে রিটার্ন আদায়ের বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব রাজস্ব বোর্ডের। কিন্তু ওই দায়িত্ব এখন ব্যাংকসহ অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ওপর চাপিয়ে দেয়া হয়েছে। ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। ক্রেডিট কার্ড নিতে হলে ট্যাক্স রিটার্ন জমা দেয়ার যে বিধান প্রস্তাব করা হয়েছে তা বাস্তবসম্মত নয়। কারণ ক্রেডিট কার্ড কখনই আয় নির্দেশক পণ্য নয়। বাজেটের প্রস্তাবগুলো পাস হলে জনগণের আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।
একই প্রসঙ্গে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, ক্রেডিট কার্ড সংখ্যা ও ঋণ বিতরণের দিক থেকে সিটি ব্যাংক সবার চেয়ে এগিয়ে রয়েছে। এতোদিন উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীকে প্রাধান্য দিয়ে ক্রেডিট কার্ড বিপণন করা হয়েছে। নতুন করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে একেবারে নিম্নবিত্তের কাছেও ক্রেডিট কার্ড পৌঁছার প্রস্তুতি নেয়া হয়েছিল। গাড়ির ড্রাইভার, গৃহকর্মী থেকে শুরু করে গ্রামাঞ্চলের ছোট দোকানির জন্যও ক্রেডিট কার্ডের ডিজাইন প্রস্তুত করা হয়েছে। কিন্তু এখন যদি ক্রেডিট কার্ড নিতে আয়কর রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়, তাহলে ভেস্তে যাবে পুরো পরিকল্পনা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়