প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঐক্য ছাড়া ইসলাম হয় না

ঐক্য ছাড়া ইসলাম হয় না

১৬ জুলাই ২০২২ ১০:৪০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
আল্লাহর দেওয়া জীবনব্যবস্থার বিপরীতে মানুষ আজ পর্যন্ত যত তন্ত্র-মন্ত্র, বাদ-মতবাদ নিজেরা তৈরি করেছে, সবগুলোই অনিবার্যভাবে মানুষে মানুষে ভেদাভেদ ও হিংসা-বিদ্বেষকে উস্কে দিয়েছে। অন্যদিকে ইসলামের আগমন হয়েছে মানুষে মানুষে অন্যায় ভেদাভেদ মুছে ফেলে সমগ্র মানবজাতিকে তওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ করা ও ঐক্যবদ্ধ রাখা। কাজেই ইসলামের যত শিক্ষা, আমল, আদেশ, নিষেধ রয়েছে, সবগুলোই ঐক্যমুখী। ইসলামে ঐক্যের গুরুত্ব এত বেশি যে, বলা যায় ঐক্য ছাড়া আদতে ইসলামই হতে পারে না। যেখানে ঐক্য নেই সেখানে ইসলাম থাকতে পারে না, আবার যেখানে ইসলাম থাকবে সেখানে ঐক্য সৃষ্টি হবেই হবে। আসুন, এই প্রবন্ধে আমরা পবিত্র কোর’আনের আলোকে জানার চেষ্টা করি মো’মেনদের মধ্যে ঐক্য রক্ষার্থে আল্লাহ কী কী ব্যবস্থা রেখেছেন।

১. বস্তুত ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মো’মেন হওয়াই অসম্ভব। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো তওহীদ (এই অঙ্গীকার করা যে, জীবনের সর্বাঙ্গনে আল্লাহ ছাড়া অন্য কাউকে হুকুমদাতা, বিধানদাতা বলে মানবো না)। একদল মানুষ যখন তওহীদের ভিত্তিতে সমাজ গড়ার জন্য ঐক্যবদ্ধ হন, তখন তাদেরকে বলা হয় মো’মেন।

২. তওহীদ গ্রহণের পর মো’মেনের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় তওহীদভিত্তিক দ্বীনকে সমাজে প্রতিষ্ঠা করা। আর তা করতে গেলেই দেখা যায়, আল্লাহ মো’মেনদেরকে দ্বীন প্রতিষ্ঠার যে কর্মসূচি দান করেছেন তার পাঁচটি দফার প্রথম দফাই হলো ঐক্য। হাদিসের ভাষ্যমতে- কোনো ব্যক্তি যদি তওহীদভিত্তিক ঐক্যবন্ধনী থেকে এক বিঘত দূরে সরে যায় তাহলে তার গলদেশ থেকে ইসলামের রজ্জু খুলে যাবে। সে নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেকে মুসলিম বলে দাবি করলেও জাহান্নামের জ্বালানি পাথর হবে (আল হারিস আল আশয়ারী (রাঃ) থেকে আহমদ, তিরমিযি, বাব উল এমারাত, মেশকাত)। তাহলে দেখা যাচ্ছে তওহীদ গ্রহণ ও তওহীদ প্রতিষ্ঠা- দু’টোরই মূল শর্ত ঐক্য।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

৩. ঐক্যবদ্ধ হতে হবে সেটা বোঝা গেল, এখন কথা হলো সেই ঐক্য কেমন হবে? আল্লাহ পবিত্র কোর’আনে তা বলে দিয়েছেন। মো’মেনদেরকে বলেছেন সীসা গলানো প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে। (সফ: ৪) সীসা গলানো প্রাচীরে একটা সুঁই ঢোকানোর মতোও ছিদ্র থাকে না। আল্লাহ মো’মেনদেরকে আরও বলেছেন আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে ও পরস্পর বিচ্ছিন্ন না হতে। (ইমরান: ১০৩) তাছাড়া অতীতের জাতিগুলোর অনৈক্য-সংঘাত ও তার পরিণতির উদাহরণ দিয়ে আল্লাহ সতর্ক করেছেন, ওইসব জাতির মতো দলে-উপদলে বিভক্ত হওয়া যাবে না। (ইমরান: ১০৫)

৪. শুধু ঐক্যবদ্ধ হয়েই নিশ্চিন্তে থাকা যায় না, প্রয়োজন ঐক্য বিনষ্টের কারণগুলো চিহ্নিত করে নির্মূল করা। তাই ঐক্য নষ্ট হতে পারে যেসব কারণে তা নিয়েও ইসলামে রয়েছে ব্যাপক সতর্কতা। ঐক্য নষ্ট হবার কারণ প্রধানত দুইটি। একটি হলো গীবত, আরেকটি হলো মতভেদ। গীবতের ব্যাপারে আল্লাহ কোর’আনে কী ভয়াবহ কথা বলেছেন তা সবারই জানা। আল্লাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছেন গীবত বা পরনিন্দাকে (হুজরাত: ১২)। আর মতভেদ সৃষ্টি হতে পারে যেসব কারণে, তার কোনো স্থানই আল্লাহ এই দ্বীনে রাখেননি। সাধারণত মতভেদ হবার আশঙ্কা থাকে কখন? কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ ইত্যাদি করলে। মৌলিক বা প্রধান বিষয়কে যথেষ্ট মনে না করে সেটার খুঁটিনাটি ও অপ্রধান অংশ নিয়ে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ আরম্ভ করলে। এক কথায়, যতটুকু করতে বলা হয়েছে ততটুকুতে সীমাবদ্ধ না থেকে বাড়াবাড়িতে লিপ্ত হলে। তাই আল্লাহ দ্বীন নিয়ে বাড়াবাড়িকে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন (নিসা: ১৭১, মায়েদা ৭৭)। আর মতভেদ করে যারা দ্বীনকে কঠিন করে তোলে ও জাতিকে খণ্ড-বিখণ্ড করে, তাদের প্রাপ্য পরকালে বুঝিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। (আনআম: ১৫৯)

৫. ঐক্য রক্ষার ব্যাপারে সতর্ক থাকার পরও বাস্তব জীবনে রাজনীতি, অর্থনীতি, বিচারিক, সামাজিক ইত্যাদি বিষয়ে জনগণের মধ্যে মতবিরোধ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কী করণীয় তার নীতিমালাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেটা হলো- কোনো বিষয়ে যদি মতভেদ সৃষ্টি হয়েই যায়, সেটাকে বাড়তে না দিয়ে আল্লাহ ও রসুলের কাছে সোপর্দ করে দিতে হবে। (নিসা: ৫৯) বর্তমানে রসুলাল্লাহ সরাসরি আমাদের মাঝে উপস্থিত নেই, তার মানে জাতির যিনি ইমাম থাকবেন বা কর্তৃপক্ষ থাকবেন, তার বরাবর সোপর্দ করে দিতে হবে এবং তারপর ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। বিষয়টিকে দলাদলি-কোন্দলের পর্যায়ে নেওয়া যাবে না।

৬. আল্লাহর রসুল এমন একজন রিপুজয়ী মহামানব ছিলেন যাকে দয়া, করুণা ও উদারতার মূর্ত প্রতীক বললে অত্যুক্তি হয় না। কিন্তু এই রিপুজয়ী মহামানবকেও আমরা ইতিহাসে দেখতে পাই কখনও কখনও রেগে অগ্নিশর্মা হয়ে যেতে। খেয়াল করলে দেখা যায় যেসব কারণে জাতির মধ্যে ঐক্য নষ্ট হবার আশঙ্কা থাকে, শুধু তেমন কোনো ঘটনা দেখলেই আল্লাহর রসুল রেগে লাল হয়ে যেতেন। যেমন, হাদিসে পাওয়া যায় কুরআনের আয়াতের অর্থ নিয়ে দু’জন সাহাবীকে তর্ক-বিতর্ক করতে দেখে রসুল (সা.) রেগে লাল হয়ে গিয়েছিলেন, এছাড়া একজন সাহাবী খুঁটিয়ে খুঁটিয়ে অতিরিক্ত প্রশ্ন জিজ্ঞাসা করায় রসুল (সা.) রেগে লাল হয়ে গিয়েছিলেন। এই সুন্নাহ পুরো জাতি অনুসরণ করলে, অর্থাৎ কাউকে ঐক্য ভঙ্গের কাজ করতে দেখলেই তাৎক্ষণিক বাকি সবাই বাধা দিলে ঐক্য ভঙ্গের আশঙ্কাই থাকবে না।

৭. কেবল মুখে মুখে ঐক্যের উপদেশ দিলেই তো সমাজে সীসা গলানো প্রাচীরের মতো ঐক্য তৈরি হয়ে যাবে না। ঐক্যের চেতনা মানুষের মনে, মগজে, চিন্তায়, এমনকি অবচেতন মনেও গেঁথে দিতে হবে, কায়েম করতে হবে। সেটার উপায় কী? সেই উপায়ও আল্লাহ বলে দিয়েছেন, কারণ আল্লাহ হলেন সোবাহান, পরিপূর্ণ, নিখুঁত, নির্ভুল। তিনি ঐক্যের নির্দেশ দিবেন কিন্তু ঐক্য সৃষ্টির উপায় বলবেন না তা হতে পারে না। উপায় হিসেবে আল্লাহ নির্ধারণ করেছেন পাঁচ ওয়াক্ত সালাত, যার প্রধান কাজ হলো মো’মেনদের চরিত্রে, চিন্তায় ও অবচেতন মনে ঐক্য, শৃঙ্খলা ও আনুগত্যের গুণাবলি কায়েম করা, প্রতিষ্ঠা করা। দিনে পাঁচবার মসজিদে একত্রিত হয়ে (ঐক্যবদ্ধ হয়ে), নিজেদের মধ্যেকার সমস্ত বিভেদ-মনোমালিন্য ভুলে, একজন নেতার পেছনে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সালাহ কায়েম করার মাধ্যমে মো’মেনদের চরিত্রে ঐক্যের চেতনা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়। ফলে সর্বদা তাদের মনে গেঁথে থাকে একটি অমোঘ সত্য- আমি একা নই, বিচ্ছিন্ন নই, নেতৃত্বহীন নই, উদ্দেশ্যহীন নই, আমার জাতি আছে, সঙ্গী-সাথী আছে, নেতা আছে, নেতার আনুগত্য করার দায়বদ্ধতা আছে।

মোদ্দাকথা, মানুষের তৈরি ব্যবস্থায় ঐক্য সৃষ্টি করা যতটা কষ্টসাধ্য কাজ, আল্লাহর দেওয়া ব্যবস্থায় তেমনই কঠিন কাজ হলো অনৈক্য সৃষ্টি করা। কারণ, আল্লাহর দেওয়ার ব্যবস্থার ধাপে ধাপে, স্তরে স্তরে রয়েছে ঐক্যের উপাদান। আল্লাহর দেওয়া ব্যবস্থার কাঠামোটাই এমন, যেখানে সবার উপরে থাকে তওহীদ তথা আল্লাহর সার্বভৌমত্ব, যা পুরো জাতিকে ঐক্যসূত্রে গেঁথে রাখে। তারপরে থাকেন একজন ইমাম, যিনি হন অবিসংবাদিত, তারপর থাকেন ইমাম কর্তৃক নিযুক্ত আমিরগণ। কোনো বিষয়ে ইমামের সিদ্ধান্ত হয়ে গেলে, মুহূর্তেই সেই সিদ্ধান্ত আমিরগণের মাধ্যমে পুরো জাতির কাছে পৌঁছে যায়, আর সঙ্গে সঙ্গে পুরো জাতি ঝাঁপিয়ে পড়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। মানি না, মানব না- এই স্লোগানের সুযোগ, প্রয়োজন বা ইচ্ছা কোনোটাই জনগণের থাকে না। কোনো পদের জন্য, অর্থের জন্য, ক্ষমতার জন্য, খ্যাতির জন্য কেউ জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে, জাতির ঐক্যে ভাঙন ধরানোর চেষ্টা করলে, জনগণই তাকে “মুনাফিক” হিসেবে চিহ্নিত করে ফেলে। এই ব্যবস্থার চেয়ে উত্তম ব্যবস্থা আর কী হতে পারে?

[লেখক: সদস্য, সাহিত্য বিভাগ, হেযবুত তওহীদ। যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৪৩, ০১৭১১০০৫০২৫, ০১৭১১৫৭১৫৮১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

রাজারহাটে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য শকুনটিকে রংপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!

বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা!
রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে বাসটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি এতে আগুন দিয়ে পালিয়ে যান। তবে…
 ৬ নভেম্বর ২০২৬    রাজধানী

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!

মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির!
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান জাতীয় বিপ্লব ও…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!

নিহত তৌফিকের স্ত্রীকে চাকরি দিল গার্মেন্টস কর্তৃপক্ষ, সন্তানের দায়িত্বও নিল প্রতিষ্ঠান!
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পোশাকশ্রমিক তৌফিক শেখ। তাঁর মৃত্যুর পর অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। বিশেষ করে সদ্য জন্ম নেওয়া…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম

গায়ের জোরে ক্ষমতায় আছে বিএনপি, বেশিদিন টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপি সরকার গায়ের জোরে ক্ষমতায় রয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!
হঠাৎ তীব্র বুকব্যথায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মানুষ হত্যা, গণহত্যা, জুলুম ও নির্যাতনের অভিযোগ তুলে আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন,…
 ৬ নভেম্বর ২০২৬    জাতীয়

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!

ভারতের চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ বগি!
ভারতের পাঞ্জাবে চলন্ত একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ট্রেনটির চারটি বগি পুড়ে গেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে…
 ৬ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারের সঙ্গে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং আইনশৃঙ্খলা…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা

জুলাইয়ের সবকিছু ভুলে গেছে বিএনপি: ফাতিমা তাসনিম জুমা
‘বিএনপির ভাইবোনেরা মনে হয় জুলাইয়ের সবকিছুই ভুলে গেছেন। তারা ভুলে গেছেন গত ১৭ বছরে মানুষের সঙ্গে কী হয়েছে, ভুলে গেছেন শহীদ আবু সাঈদের রক্তের কথা।’…
 ৬ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

বিজয়নগরে ৫০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম

গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে টিকে আছে সরকার: নাহিদ ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার গণরায়ের সঙ্গে প্রতারণা করে গায়ের জোরে দেশ পরিচালনা করছে। সরকারকে…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩

কাউনিয়ায় এনজিও কর্মী হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ৩
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুর…
 ৬ নভেম্বর ২০২৬    রংপুর