প্রচ্ছদ    অর্থনীতি   চারশ কোটি টাকার নিচে লেনদেন,বিমার...

চারশ কোটি টাকার নিচে লেনদেন,বিমার চমকের দিনে

১০ আগস্ট ২০২৩ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ডেস্ক রিপোর্ট:

বিমা, খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার। দিনভর সূচক ওঠানামা শেষে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। শেয়ার বিক্রির চাপে লেনদেন ও লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম কমেছে। এর ফলে বুধবার দরপতনের পর আজ উত্থান হলো। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮০ কোটি টাকা আর আরেক বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪ কোটি টাকা। অর্থাৎ দুই পুঁজিবাজার মিলে চারশ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। যা গত সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

এর আগের চলতি বছরের ২৮ মার্চ ডিএসইতে লেনদেন হয়েছিল ২৭২ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ বাজারে শেয়ার বিক্রির চাপ বেশি ছিল কিন্তু তার বিপরীতে শেয়ার কেনার আদেশ কম ছিল। ফলে লেনদেন কম হয়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ দিন খাদ্য খাতের ২১ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯টির। বিপরীতে কমেছে ৮টি, আর অপরিবর্তিত রয়েছে চার কোম্পানির শেয়ারের দাম। বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪টির। কমেছে ৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। অপরদিকে বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।

আরও পড়ুন

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!

ছুটির দিনেও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে নতুন মূল্য ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা!

ডিএসইর তথ্য মতে, আজ বাজারে ৩২৪টি প্রতিষ্ঠানের মোট ৭ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৬৬৬ শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৩৪০ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ৮৭ লাখ ২৮ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। এ দিন দাম বেড়েছে মাত্র ৭২টি কোম্পানির শেয়ারের, বিপরীতে কমেছে ৮৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯৭ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস-৩০ সূচক দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডের শেয়ার। দ্বিতীয় অবস্থানে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার। তৃতীয় স্থানে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। এর পরের তালিকায় যথাক্রমে রয়েছে– এমারেল্ড অয়েল, সোনালী পেপার, দেশবন্ধু পলিমার, রূপালী লাইফ, রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা, লীগেসি ফুটওয়্যার এবং আরডি ফুড লিমিটেডের শেয়ার।

আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬০৫ পয়েন্টে। এদিন সিএসইতে ১৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৭৪টির ও অপরিবর্তিত রয়েছে ৬৭টির দাম। দিন শেষে সিএসইতে ৫ কোটি ৫ লাখ ৮৮ হাজার ৩০ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ২৬১ টাকার শেয়ার ও ইউনিট।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!

ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!
একসময় বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ ২০০২ সালে শিরোপা জিতেছিল। এরপর কেটে গেছে ২৪ বছর, কিন্তু অধরা রয়ে…
 ২৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

বিশ্বকাপ ফাইনালে কুবারসিকে উড়িয়ে দেওয়া এনজোর সেই মুহূর্ত এবার টাইমের সেরা ছবিতে!

বিশ্বকাপ ফাইনালে কুবারসিকে উড়িয়ে দেওয়া এনজোর সেই মুহূর্ত এবার টাইমের সেরা ছবিতে!
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভয়ংকর ট্যাকলে শূন্যে ছিটকে পড়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি। ম্যাচের সেই আলোচিত মুহূর্তের স্থিরচিত্র এবার জায়গা করে নিয়েছে…
 ২৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

শেখ হাসিনার অডিও নিয়ে রাশেদ খাঁন, ‘এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা’

শেখ হাসিনার অডিও নিয়ে রাশেদ খাঁন, ‘এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা’
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ওয়াশিংটন বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষ!

ওয়াশিংটন বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুই উড়োজাহাজের ডানায় সংঘর্ষ!
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের প্রস্তুতি নিয়ে রানওয়ের দিকে যাওয়ার সময় আমেরিকান এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহী উড়োজাহাজের ডানায় সংঘর্ষ হয়েছে। এতে উড়োজাহাজ…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরা হলো না বাবার, সড়ক দুর্ঘটনায় মৃত্যু!

ছেলের বিয়ের পাত্রী দেখে ফেরা হলো না বাবার, সড়ক দুর্ঘটনায় মৃত্যু!
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন হেলাল উদ্দিন (৫০)। পাত্রী দেখা শেষে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। তাঁর চালানো…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে বাধা দিলে জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার!

কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে বাধা দিলে জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার!
কুষ্টিয়ায় জামায়াতের স্থানীয় কার্যালয় ও এক কাউন্সিলর পদপ্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায়!

শেষ মুহূর্তে গোল খেয়ে মেসিদের স্বপ্নভঙ্গ, ইন্টার মায়ামির বিদায়!
শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে সব স্বপ্ন ভেঙে গেছে…
 ২৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

সিমন্সের ভবিষ্যৎসহ নানা এজেন্ডায় বিসিবির বোর্ড সভা দুপুরে!

সিমন্সের ভবিষ্যৎসহ নানা এজেন্ডায় বিসিবির বোর্ড সভা দুপুরে!
জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট…
 ২৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক বিমানবন্দর টার্মিনাল!

১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে আধুনিক বিমানবন্দর টার্মিনাল!
দীর্ঘদিনের অপেক্ষা ও জটিলতা কাটিয়ে অবশেষে চালুর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল। পরিচালনা নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে।…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান
শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

ডাকসুতে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির!

ডাকসুতে শীর্ষ পদে লড়তে রাফিয়াকে প্রস্তুত হতে বললেন জামায়াত আমির!
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস কিংবা অন্য কোনো শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য
নিজের নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে সরকারি সম্পদ রক্ষায় চোরকে আটক করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মিঠু হালদার। বরিশাল…
 ২৭ নভেম্বর ২০২৬    বরিশাল

সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুরে প্রায় ৩০০ অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাগলী ১ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০টি অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উত্তর…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ