প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   প্রকৃত ইসলাম এসে গেছে

প্রকৃত ইসলাম এসে গেছে

১৭ জুন ২০১৮ ০৯:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

হোসাইন মোহাম্মদ সেলিম:
আল্লাহ রসুলের জাতি উম্মতে মোহাম্মদী, এক জাতি। তখন কি আমরা শিয়া-সুন্নী ছিলাম? শাফেয়ী-হাম্বলী ছিলাম? হানাফি-আহলে হাদিস ছিলাম? এই দল ওই দল, এই জঙ্গি গ্রুপ, ওই জঙ্গি গ্রুপ, ওই পার্টি, এই পার্টি ছিলাম? আমাদের নেতা ছিলেন একজন- রসুলাল্লাহ্। হুকুম ছিল একটা। তরিকা ছিল একটা। লক্ষ্য ছিল একদিকে। সমস্ত জাতি ছিলাম আমরা এক জাতি। আজ আমরা হাজার হাজার ভাগে বিভক্ত। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কি তখন অন্য কোন জাতির হাতে মার খেয়েছি? আমরা ছিলাম সেরা জাতি। জ্ঞানে-বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে পৃথিবীর কোন শক্তি ছিল না আমাদের দিকে চোখ তুলে তাকায়। আর আজ আমাদের লক্ষ লক্ষ নারী বেইজ্জত হয়, আমরা কথা বলতে পারি না। এই যখন অবস্থা তখনো কি বলবেন, সেই জাতি, এই জাতি এক জাতি? তাহলে হয় আল্লাহর রসুলের উম্মাহ, উম্মতে মোহাম্মদী ঠিক ছিলেন- আমরা বেঠিক। আর না হলে আমরা ঠিক, তাঁরা বেঠিক। তাঁদের সঙ্গে তো আমাদের মিলে না। চরিত্র মিলে না। আত্মায় মিলে না। বাহিরে মিলে না, ভিতরে মিলে না। সত্য হলো তাঁরাই ঠিক ছিলেন। অতএব আমরাই বেঠিক। এখন তাঁরা যদি উম্মতে মোহাম্মদী হন, আমরা কার উম্মত? এ রায় আপনারা দিবেন। আমার দেয়ার দরকার নাই।
এখন জনগণের সামনে এই তথ্যটা তুলে ধরতে হবে যে, হে ইসলাম প্রিয় জনতা, হে ধর্মপ্রাণ মানুষ, আপনারা যাঁরা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কেতাবকে ভালোবাসেন, পরকালে জান্নাতে যেতে চান, মাটিকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, ভবিষ্যৎ বংশধরের জীবনকে হেফাজত করতে চান, আপনারা আসুন, আমাদের কথা শুনুন। আজকে আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। কীভাবে আমরা আল্লাহর রসুলের প্রকৃত ইসলাম নিয়ে বাঁচব? কার ইসলাম নিব? আমাদের ইসলামের যে চেহারা হয়েছে, একেক দলের কাছে একেক রূপ, একেক ফতোয়া। সূক্ষাতিসূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, মাসলা-মাসায়েল নিয়ে গবেষণা করতে করতে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো এমন কি তওহীদ থেকেই, ঈমান থেকেই সরে গিয়েছি। আমাদের সরকারকে যখন আমরা এ কথাটি বলেছি তখন সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদেরকে একটি প্রশ্নটি করেছেন। আমি সাংবাদিকদের নিয়ে সম্মেলন করেছি, ঐ সাংবাদিকদেরও অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এই যে আপনি বলেন, ইসলাম নিয়ে মুসলমানদেরকে বাঁচতে হবে, কোন ইসলাম নিব? তালেবান ইসলাম? হেফাজতের ইসলাম? জামাতের ইসলাম? চরমোনাইয়ের ইসলাম? তবলীগের ইসলাম? অমুক পীরের ইসলাম? অমুক দলের ইসলাম? কোন ইসলাম নিব আপনি বলুন তো। একেক জনের একেক মত, একেক ফতোয়া। কার ইসলাম নিব? কঠিন প্রশ্ন না একটা? এর উত্তর যদি জানা না থাকলে তাহলে কি আমরা হতাশ হয়ে ইসলামকেই বাদ দেব?
না। বাদ দিতে পারবেন না, শুধু আত্মপ্রবঞ্চক হবেন। পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতা শত শত বছর চেষ্টা করেও ধর্মকে মানবজীবন থেকে বাদ দিতে পারে নাই। বাদ দেওয়ার দরকারও নাই। আমার ইসলাম সাম্যের ইসলাম, মুক্তির ইসলাম, মানবতার ইসলাম, ঐক্যের ইসলাম। আমার ইসলাম এসেছে এক হক্ব আল্লাহ থেকে। তাই এর নাম দীনুল হক্ব। আমার ইসলাম দীনুল হক্ব, সত্য। সুতরাং আমার ইসলাম বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইসলাম যখন বাদ দিতে পারবেন না তখন সেই সঠিক ইসলামকে ধারণ করুন। খুঁজে দেখুন, কোন ইসলাম একাধারে আমার আত্মাকে বিশুদ্ধ করবে, আমার সমাজকে শান্তিপূর্ণ করবে, আমার পরিবারকে প্রাণবন্ত রাখবে, আমার রাষ্ট্রকে নিরাপদ রাখবে, আমার মাটিকে হেফাজত করবে, নারীর ইজ্জত রক্ষা করবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদী, খ্রিষ্টান সবাই মিলে এক জাতি হিসেবে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করবে কোন ইসলাম? সেটাই হচ্ছে প্রকৃত ইসলাম। সেটাই হচ্ছে আল্লাহ-রসুলের সেই ইসলাম। অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ঐ ইসলাম হারিয়ে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন, হেযবুত তওহীদ, আপনারা কোথায় পেলেন সেই ইসলাম? আল্লাহর শোকর, আলহাম্দুলিল্লাহ, আল্লাহ! তোমার পবিত্র সত্তার সামনে, তোমার শ্রেষ্ঠত্বের সামনে সারাজীবন সেজদায় পড়ে থাকলেও, আল্লাহ এক শোকর আদায় হবে না। আমার অস্তিত্বের সমস্ত অণু, পরমাণু তোমার রাস্তায় বিলিয়ে দিলেও এই শোকর আদায় হবে না। আল্লাহ রব্বুল আ’লামীন, এই জঞ্জালের মধ্য থেকে হাজার হাজার ফেরকা, মাযহাব, দল, তরিকা, উপদলের ভিতর থেকে আল্লাহ তুমি সহজ-সরল সিরাতুল মোস্তাক্বীম আমাদেরকে দয়া করে দিয়েছ আল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর শোকর-আল-হামদুলিল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে দিয়েছ।
আমাদের এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নী, বাড়ী টাঙ্গাইল, করটিয়া। তিনি এমন এক পরিবারের সন্তান যারা সুলতানি যুগে বাংলা, বিহার, উড়িষ্যাসহ ভারতের বিরাট একটি অংশ নিয়ে গঠিত রাজ্যের সুলতান ছিলেন। সুলতানি আমলের পর জমিদারি আমল যখন আসল তখন তারা ভারতবর্ষের মধ্যে হাতে গোনা মুসলিম জমিদার পরিবাগুলোর মধ্যে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। করটিয়ার জমিদার হায়দার আলী খান পন্নী, বহু স্কুল কলেজের প্রতিষ্ঠাতা জমিদার ওয়াজেদ আল খান পন্নী, চাঁন মিয়া সাহেব – এঁরা এমামুয্যামানের দাদা ছিলেন। এখন জমিদারি প্রথা নাই, সব শেষ। কিন্তু এমামুয্যামান তাঁর পারিবারিক পরম্পরার বাহিরে এমন একজন মানুষ হলেন, যিনি একাধারে একজন পদ্ধতি মানুষ ছিলেন, ডাক্তার ছিলেন, একজন সংসদ সদস্যও ছিলেন পাকিস্তান আমলে। সর্বদিক দিয়ে তাঁর কোনো তুলনা হয় না। আমার জীবনে আমি দেখি নি তিনি কোনদিন মিথ্যা কথা বলেছেন। তিনি সারাজীবন ভেবেছেন, ‘কী করে মুসলমান জাতির নিস্তার লাভ হবে? কী করে সাম্রাজ্যবাদী আগ্রাসন থেকে মুসলমান বাঁচবে? মাটি বাঁচবে, মানুষ বাঁচবে, ধর্ম বাঁচবে। তখন আল্লাহ তাঁকে এই বুঝ দিলেন, এই জ্ঞান দিলেন। সত্যের জ্ঞান তো আল্লাহর পক্ষ থেকেই আসে। আপনার বলুন তো, সন্তান দিবেন কে? সম্পদ দেন কে? মৃত্যু দেন কে? জ্ঞান দিবেন কে? আল্লাহর বান্দারা যখন পথহারা হয়ে যায়, তখন বান্দাকে জ্ঞান দিবেন কে? এই কথা বলার কারণে কি নবী-রসুল দাবি করা বুঝায়? যখনই আমরা এ কথাটা বলি, বিরোধীরা বলে বায়াজীদ খান পন্নী নবী নাকি? নাউযুবিল্লাহি মিন যালেক। আল্লাহ তোমার নিকট পানাহ্ চাই এই মিথ্যাবাদীদের মিথ্যাচার থেকে। এই কথা দিয়ে নবী-রসুল হওয়া বুঝায় না। নবী আর আসবেন না, রসুল আর আসবেন না। তাহলে এই জাতিকে ঐক্যবদ্ধ কে করবে? কাউকে না কাউকে আল্লাহর বুঝাতে হবে না? মনোনীত করতে হবে না? সঠিক জ্ঞান কাউকে না কাউকে দিতে হবে না? আমাদের মতো কেউ না কেউ নামতে হবে না? কে নামবে? হেযবুত তওহীদ নেমেছে। এখন আমি বলার কারণে যদি আমাকে বলে, তুমি বলার কে, তুমি মাদ্রাসায় পড়েছ, তুমি কি নবী-রসুল হয়েছ, আমি তাদেরকে বলব, কেন ভাই, নবীর উম্মত হিসেবে কি আমাদের কোনো দায়িত্ব নেই? কাজেই সেই সত্য আমরা লাভ করেছি এবং সেটা আপনাদের সবার কাছে সুস্পষ্টভাবে তুলে ধরাটা উম্মতে মোহাম্মদী হিসাবে আমাদের দায়িত্ব।
[উত্তর বাড্ডায় অনুষ্ঠিত একটি কর্মিসভায় হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত ভাষণ থেকে সম্পাদিত। সম্পাদনায় মো. রিয়াদুল হাসান, সাংবাদিক ও কলামিস্ট, ফেসবুক: riad.hassan.ht; ফোন: ০১৬৭০-১৭৪৬৪৩, ০১৬৭০-১৭৪৬৫১]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক