প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতিগঠনে প্রয়োজন...

সমৃদ্ধ ও সুশৃঙ্খল জাতিগঠনে প্রয়োজন প্রাণবন্ত শিক্ষাব্যবস্থা

৮ মার্চ ২০২৩ ০৭:০৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

জাফর আহমদ
শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলেও তা কখনো কখনো জাতির মাথার উপর অসহনীয় বোঝা হিসেবেও আবির্ভূত হতে পারে। পৃথিবীতে প্রায় ২৫০টি ছোটবড় দেশের সকল মানুষের জন্য শিক্ষা মৌলিক অধিকার হলেও, সকল দেশের শিক্ষার চাহিদা এক রকম নয়। কিউবার ডাক্তার ও নার্সের চাহিদা বিশ্বব্যাপী। জার্মানি তার অর্জিত উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য তাদের শিক্ষাকে ঢেলে সাজিয়েছে। অন্যদিকে বাংলাদেশের মতো পিছিয়ে পড়া দেশগুলোর উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য দরকার উপযোগী কারিগরি শিক্ষা।   
কারিকুলাম, সিলেবাস এবং পাঠ্যবই শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হলেও একমাত্র বিষয় নয়। কতগুলো ব্যবস্থা (system) বা উপাদান মিলে সমগ্র শিক্ষার অবয়ব দাঁড়ায়। দেশের সমগ্র শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ করার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য পৃথক পৃথক লক্ষ্য নির্ধারণ করা আবশ্যকীয়। শিক্ষার আদর্শ বা নৈতিকতার ভিত্তি না থাকেেল তা পরগাছার মতো শক্তিহীন অপাংক্তেয় হয়ে পড়ে। শিক্ষার
শিক্ষার সবচেয়ে বড় উপাদান হলো রাজনৈতিক অঙ্গীকার এবং জনগণের অংশগ্রহণ। জনগণের আদর্শ, বিশ্বাস ও চাহিদার মেলবন্ধন শিক্ষাকে জনবান্ধব শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে পারে। উপর থেকে ছাপিয়ে দেয়া দেশের উন্নয়ন ও আদর্শবিরোধী যেকোন ব্যবস্থা জনকল্যাণকে ব্যাহত করে। তখন জনগণ সেই ব্যবস্থাকে নিজস্ব হিসেবে গ্রহণ করে না।
সাথে জাতীয় আদর্শ, বিশ্বাস ও মূল সংস্কৃতিকে অবশ্যই অঙ্গীভূত করতে হবে।  জাতির জন্য নিবেদিতপ্রাণ মহামানবদের motive বা চিত্র বিভিন্নভাবে ছাত্রদের মানসপটে এঁকে দিতে পারলে- তারা হবে নৈতিকভাবে সমৃদ্ধ, আদর্শিকভাবে উজ্জীবিত এবং  জাতির জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে নিবেদিতপ্রাণ কাণ্ডারী। মার্কিন যুক্তরাষ্ট্র Ralph Waldo Emerson  (১৮০৩-৮২), তাদের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে (১৭৩২-৯৯) জাতির সামনে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে। 
প্রাথমিক, মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক নিয়োগের criteria এবং শিক্ষক প্রশিক্ষণ- একটি নিরন্তর মজবুত এবং  sustainable শিক্ষাব্যবস্থার জন্য পর্দার অন্তরালে থেকে নীরবে নিভৃতে কাজ করে যায়। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদ (১৮৮৮-১৯৫৮) এমন এক সমৃদ্ধ শিক্ষাব্যবস্থা জাতিকে উপহার দিয়ে গেছেন, যার ধারাবাহিকতায় সারা পৃথিবীতে আইটি সেক্টরসহ বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতীয়রা শক্তিশালী অবস্থান করে নিতে সক্ষম হয়েছে।  
জাতি গঠন (Nation building) এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে কার্যকরী শিক্ষাব্যবস্থা কল্পনা করা যায় না। ধনী-দরিদ্র, মালিক-শ্রমিক, সমতলবাসী-পাহাড়ি উপজাতি এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের সামাজিক সংঘাতকে সৌহার্দ্যরে পথে নিয়ে এসে শক্তিশালী জাতি গঠন করতে হবে। এবং এই জাতি গঠনের প্রয়োজনীয় উপাদান সিলেবাসে এবং শিক্ষক প্রশিক্ষণে জুড়ে দিতে হবে। অন্যদিকে  উন্নয়নের এ পর্যায়ে প্রযুক্তি জ্ঞানহীন কেরাণী তৈরির শিক্ষায় ঘুরপাক খেয়ে জাতিকে লক্ষ লক্ষ বেকার উপহার দেয়া কতোটুকু বাস্তবসম্মত তা আমাদের ভেবে দেখা দরকার। জেনারেল এডুকেশনের গোলকধাঁধার শিক্ষাব্যবস্থা ইতোমধ্যে জাতির কাঁধে অভিশাপ হয়ে চেপে বসেছে। এ অবস্থা থেকে উত্তোরণের জন্য প্রতি উপজেলায় একটি/দুটি করে নয়, ৮০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়কে পলিটেকনিক বিদ্যালয় বা কলেজে রূপান্তর করা অতীব জরুরী। এসব পলিটেকনিকে ৪ বছরের ডিপ্লোমা ডিগ্রিসহ ৬, ১২ ও ২৪ মাসের সার্টিফিকেট কোর্স চালু করা দরকার। কারিগরি জ্ঞান সম্পন্ন এসব যুবক দুইভাবে জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। সহজ শর্তে ঋণ দিয়ে এদেরকে আত্ম-কর্মসংস্থানমূলক উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা যাবে এবং বিভিন্ন সরকারি- বেসরকারি কারখানার ক্রমবর্ধমান মানবসম্পদের চাহিদা পূরণ করা যাবে। 
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার গুরুত্বের বিষয়টি শিক্ষাব্যবস্থায় উপেক্ষিত থাকতে পাারে না। বর্তমানে সামরিক বাহিনীর অফিসার পদে প্রয়োজনীয় জনবল তৈরির জন্য ১২টি ক্যাডেট কলেজের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। এছাড়া কিছু কলেজে BNCC (Bangladesh National Cadet Core) দেশের ৯৯ শতাংশ স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রতিরক্ষা ভাবনা অনুপস্থিত। নিয়মিত বাহিনীর উপর নির্ভর করে টেকসই জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠতে পারে না। এরজন্য প্রয়োজন নিয়মিত সামরিক বাহিনীর নেতৃত্বে গনফৌজ (Peoples army)। মাধ্যমিক স্কুলগুলোয় একজন করে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত চৌকস সদস্যদের নিয়োগ দিয়ে তাদেরকে শরীর চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার Mental therapy দেয়া দরকার। যে সকল উপজেলায় সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমান বাহিনীর সেনানিবাস বা ঘাঁটি রয়েছে, সেসব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান মনিটরিং এর দায়িত্ব দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেয়া দরকার। আমাদের মুখ থুবরে পড়া প্রাথমিক বিদ্যালয়গুলোকে বাঁচানোর এটা একটা কার্যকর পদক্ষেপ হতে পারে।
শিক্ষার সবচেয়ে বড় উপাদান হলো রাজনৈতিক অঙ্গীকার এবং জনগণের অংশগ্রহণ। জনগণের আদর্শ, বিশ্বাস ও চাহিদার মেলবন্ধন শিক্ষাকে জনবান্ধব শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে পারে। উপর থেকে চাপিয়ে দেয়া দেশের উন্নয়ন ও আদর্শবিরোধী যেকোন ব্যবস্থা জনকল্যাণকে ব্যাহত করে। তখন জনগণ সেই ব্যবস্থাকে নিজস্ব হিসেবে গ্রহণ করে না।
শিক্ষা এবং অবকাঠামো খাতে বিনিয়োগের মধ্যে একটা ফারাক রয়েছে। বিনিয়োগের দুয়েক বছর পর রাস্তাঘাট দেখা যায়, কিন্তু শিক্ষায় বিনিয়োগের ফল আসে কয়েক বছর পর। তবে শিক্ষা খাতের এ বিনিয়োগ দেশের উৎপাদন, অবকাঠামো খাতকে মহিমান্বিত বা গৌরব দান করে। সৎ, যোগ্য, দক্ষ, মিতব্যয়ী এবং দেশ ও জাতির উন্নয়ন, মর্যাদা-ভাবমূর্তি বিনির্মাণে অংগীকারাবদ্ধ মানবসম্পদ জাতিকে ক্রমাগত উপহার দেয়। ত্রুটিযুক্ত শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে আসা একজন প্রকৌশলী এক কোটি টাকা দিয়ে যে রাস্তা তৈরি করবে- তা টিকবে তিন বছর। অন্যদিকে একটি আদর্শিক শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে আসা সৎ ও দক্ষ  প্রকৌশলী একই রাস্তা আরো কম টাকায় নির্মাণ করবে এবং রাস্তাটি টিকে থাকবে তিন বছরের পরিবর্তে ত্রিশ বছর।
শিক্ষার জন্য গালভরা বুলি বা মায়া কান্না একটি কার্যকর ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ও পরিচালনার জন্য হিতকর নয়। এ ব্যাপারে ক্ষমতাসীন দলসহ সকল রাজনৈতিক দলের ঐকমত্য গড়ে তোলা যেমন দরকার, তেমনি দরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ।
 

লেখক: সাবেক সচিব এবং শিক্ষাবিদ ও গবেষক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়