প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   “মানবরচিত জীবনব্যবস্থা কী দিয়েছে আমাদের?”

“মানবরচিত জীবনব্যবস্থা কী দিয়েছে আমাদের?”

২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শাহাদৎ হোসেন:

জনগণের শাসন’ গণতন্ত্রের নামে এই মোহনীয় শব্দযুগল আমাদের পাঠ্যপুস্তক ও রাজনৈতিক বক্তৃতার মঞ্চে যতটা আবেদন তৈরি করে, বাংলাদেশের নিষ্ঠুর বাস্তবতা তার থেকে শত যোজন দূরে। সুদীর্ঘ সময় ধরে এই ভূখণ্ডে গণতন্ত্র নামক ব্যবস্থার যে চর্চা হয়ে আসছে, তা কি আদৌ জনগণের ক্ষমতায়ন ঘটিয়েছে? নাকি এটি কেবল শাসকের খোলস বদলের এক পঞ্চবার্ষিকী উৎসবে পরিণত হয়েছে? ঔপনিবেশিক শাসনের যে জনবিচ্ছিন্ন উত্তরাধিকার আমরা বয়ে বেড়াচ্ছি, তা স্বাধীন বাংলাদেশেও জনগণকে শাসনের অধিকার দেয়নি, দিয়েছে শুধু ভোটদানের এক মৌসুমী অধিকার।

সাদা চামড়ার ব্রিটিশরা তাদের শাসনব্যবস্থার আদলে যে গণতন্ত্রের বীজ এ মাটিতে বপন করেছিল তার শিকড় কখনোই সাধারণ মানুষের গভীরে প্রবেশ করতে পারেনি। এটি ছিল ওপর থেকে চাপিয়ে দেওয়া এক ব্যবস্থা এবং শাসনের নামে শোষণকে দীর্ঘায়িত করার এক অভিনব কৌশল। ফলে জনগণ বরাবরই ক্ষমতার বৃত্তের বাইরে থেকেছে; তাদের ভূমিকা সীমাবদ্ধ থেকেছে কেবল করদাতা আর ভোটদাতা হিসেবে। স্বাধীনতা পরবর্তী সময়ে শাসকের গায়ের রং বদলেছে, কিন্তু শাসনের শোষণমূলক চরিত্রের কোনো মৌলিক পরিবর্তন হয়নি।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

গণতান্ত্রিক ব্যবস্থাটি বাংলাদেশে যা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের উত্থান। এই রাজনৈতিক ব্যর্থতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এর অর্থনৈতিক দর্শন পুঁজিবাদ। গণতন্ত্র এখানে এক ধরনের রক্ষাকবচ হিসেবে কাজ করে, যার ছায়াতলে একটি ক্ষুদ্র পুঁজিপতি শ্রেণি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে তোলে। এর দুটি নগ্ন উদাহরণ হলো ব্যাংকিং খাত ও মেগা প্রকল্প।

এই ব্যবস্থার অর্থনৈতিক শোষণের সবচেয়ে স্পষ্ট চিত্র ফুটে ওঠে দেশের ব্যাংকিং খাতে। এখানে প্রভাবশালী খেলাপিরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে আইনের ঊর্ধ্বে অবস্থান করেন। জনগণের আমানতের টাকা বিদেশে পাচার হয়ে গেলেও তাঁদের জবাবদিহি করতে হয় না। অন্যদিকে, মাত্র কয়েক হাজার টাকার ঋণের জন্য যখন একজন সাধারণ কৃষককে কোমরে দড়ি বেঁধে আদালতে তোলা হয়, তখন এই ব্যবস্থার দ্বৈত চরিত্র উন্মোচিত হয়। এটি প্রমাণ করে, আইন এখানে সবার জন্য সমান নয়; বরং এটি একটি ক্ষুদ্র গোষ্ঠীর সম্পদ লুণ্ঠনের হাতিয়ারে পরিণত হয়েছে।

একইভাবে, উন্নয়নের নামে গৃহীত মেগা প্রকল্পগুলো প্রায়শই দুর্নীতির মহোৎসবে পরিণত হয়। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে একই ধরনের প্রকল্পের নির্মাণ ব্যয় কয়েকগুণ বেশি দেখানো হয়। রাজনীতিবিদ, আমলা এবং ঠিকাদারদের এক অশুভ আঁতাত জনগণের করের টাকাকে স্ফীত বাজেটের মাধ্যমে আত্মসাৎ করে। এই তথাকথিত উন্নয়ন সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন না করে, বরং একটি দুর্নীতিগ্রস্ত চক্রকে আরও ধনী বানানোর মাধ্যমে সামাজিক বৈষম্যকে তীব্রতর করে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতি ধারণা সূচকও এই বাস্তবতার সাক্ষ্য দেয়। বাংলাদেশ ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। ২০২৩ সালের সূচকে বাংলাদেশের স্কোর ছিল ১০০ এর মধ্যে মাত্র ২৪। পরের বছর ২০২৪ সালে তা আরও বেড়ে দাড়িয়েছে ১০০ স্কোর এর মধ্যে ২৩। অর্থাৎ তাদের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম। ২০২৩ সালে এই অবস্থান ছিল ১০ম।

এই সীমাহীন দুর্নীতি জন্ম দিয়েছে এক বিচারহীনতার সংস্কৃতি, যা এই মানবসৃষ্ট ব্যবস্থার সবচেয়ে বিষাক্ত ফসল। সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বহু আলোচিত ঘটনার এক দশক পেরিয়ে গেলেও যখন তদন্ত শেষ হয় না, কিংবা প্রকাশ্য দিবালোকে ঘটা হত্যাকাণ্ডের আসামিরা ক্ষমতার ছত্রছায়ায় পার পেয়ে যায়, তখন সাধারণ মানুষ রাষ্ট্র ও আইনের শাসনের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। এই আস্থাহীনতা সমাজে জন্ম দেয় চরম নিরাপত্তাহীনতা ও অস্থিরতা। যখন নাগরিকেরা বোঝে যে ক্ষমতাধরদের জন্য বিচার এক জিনিস আর তাদের জন্য আরেক, তখন খুন, ধর্ষণ ও রাহাজানির মতো সামাজিক অপরাধ লাগামহীনভাবে বাড়তে থাকে।

এই ব্যবস্থার মৌলিক ত্রুটি বহু আগেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছিলেন বিশ্বসেরা দার্শনিকেরা। প্লেটো তাঁর বিখ্যাত গ্রন্থ ‘দ্য রিপাবলিক’-এ গণতন্ত্রকে ‘মূর্খদের শাসন’ বলে অভিহিত করতেও দ্বিধা করেননি। তাঁর মতে, রাষ্ট্র পরিচালনার মতো জটিল কাজের জন্য প্রয়োজন জ্ঞানী ও যোগ্য নাবিক, জনপ্রিয়তার জোয়ারে ভেসে আসা অদক্ষ মাঝি নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্লেটোর এই প্রশ্নটি আজ অত্যন্ত প্রাসঙ্গিক। এখানে অর্থ, পেশিশক্তি আর পারিবারিক পরিচয়ের জোরে যখন কেউ সংসদে প্রবেশ করে, তখন রাষ্ট্রের জাহাজ যে বিপথগামী হবে, তা-ই তো স্বাভাবিক।

বারবার প্রমাণিত হয়েছে যে, মানবসৃষ্ট কোনো জীবনব্যবস্থাই নিখুঁত নয়। গণতন্ত্র, সমাজতন্ত্র বা রাজতন্ত্রের মতো ব্যবস্থাগুলো মানুষের সীমিত জ্ঞান, লোভ এবং প্রবৃত্তির দ্বারা কলুষিত হতে বাধ্য। যখন মানবসৃষ্ট সকল মতবাদ ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন অনিবার্যভাবে সেই প্রশ্নটি সামনে আসে তবে কি সমাধান নিহিত আছে মানুষের ঊর্ধ্বে কোনো সত্তার বিধানে?

মানুষ তার নিজের জন্য আইন তৈরি করতে গিয়ে বারবার ভুল করেছে, সৃষ্টি করেছে অবিচার আর অসাম্য। অন্যদিকে যিনি এই মহাবিশ্বের স্রষ্টা, যিনি মানুষের দুর্বলতা ও প্রয়োজন সম্পর্কে সর্বাধিক অবগত, তাঁর দেওয়া জীবনব্যবস্থাই হলো একমাত্র ত্রুটিমুক্ত ও ভারসাম্যপূর্ণ সমাধান। স্রষ্টার বিধানে যোগ্যতার মাপকাঠি হয় নৈতিকতা ও প্রজ্ঞা, ভোটের সংখ্যাগরিষ্ঠতা নয়। সেখানে আইনের শাসন হয় নিরপেক্ষ এবং বিচার হয় নিখুঁত, কারণ তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে রচিত নয়।

সুতরাং গণতন্ত্রের মরীচিকার পেছনে ছুটে ক্লান্ত এই জাতির জন্য এখন সময় এসেছে বিকল্প নিয়ে ভাবার। যে মানবসৃষ্ট ব্যবস্থা আমাদের সীমাহীন দুর্নীতি, অনাচার আর বিচারহীনতা উপহার দিয়েছে, তা আঁকড়ে ধরে রাখার মধ্যে কোনো মুক্তি নেই। প্রকৃত শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদের ফিরতে হবে সেই চিরন্তন উৎসের দিকে স্রষ্টার দেওয়া নিখুঁত ও শাশ্বত জীবনবিধানের ছায়াতলে। সেখানেই নিহিত আছে মানবজাতির প্রকৃত সাফল্যের চাবিকাঠি।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দলের সমর্থকেরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন,…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক শেখের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ…
 ৪ নভেম্বর ২০২৬    রাজধানী

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা।…
 ৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে সহকর্মীদের হামলার শিকার হন ২১ বছর বয়সী পোশাকশ্রমিক তৌফিক হোসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী