প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ‘যামানার এমাম’ শব্দের অর্থ কী?

‘যামানার এমাম’ শব্দের অর্থ কী?

২৬ আগস্ট ২০১৫ ০৭:৪৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

কামাল হোসেন:

এমামুযযামান শব্দটির অর্থ যামানার এমাম। যামানা অর্থ যুগ বা সময়; এমাম অর্থ নেতা। শব্দ দুটি মূলত আরবি ভাষা থেকে আগত (বাংলা অভিধান, বাংলা একাডেমি) যদিও যামানা শব্দটি ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলা ভাষায়ও ব্যবহৃত হয়। তাহলে এমামুযযামান তথা যামানার এমাম অর্থ হলো এ সময়ের বা যুগের নেতা, যার আনুগত্যে, আল্লাহ ও তাঁর রসুলের দেখানো পথে সমস্ত মানবজাতি একতাবদ্ধ হবে। এটা সাধারণ জ্ঞান যে, নেতা ছাড়া কোন দল বা জাতি হওয়া সম্ভব নয়, আর উম্মতে মোহাম্মদী একটি মহাজাতি। সেই জাতি কি কখনও নেতাহীন থাকতে পারে?
সৃষ্টির শ্রেষ্ঠ মানব, মানবতার দিশারী মোহাম্মদ (সা.) আখেরি নবী, বিশ্বনবী। আল্লাহ যুগে যুগে প্রতিটি জনপদে তাঁর বিধানসহ নবী-রসুল পাঠিয়েছেন যেন তারা ঐ বিধান অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে। যে জাতি, যে গোত্র আল্লাহর মনোনীত নবী-রসুল, অবতারগণকে মেনে নিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী ঐক্যবদ্ধ থেকেছে তারা শান্তিতে বসবাস করেছে আর যারা এবলিসের প্ররোচনায় নিজেদের মধ্যে অনৈক্য, ভেদাভেদ, দলাদলি ইত্যাদি করেছে তারা পতিত হয়েছে চরম অশান্তিতে। এই অশান্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর আবার যখন আল্লাহ ঐ গোত্রের উপর সদয় হয়েছেন তখন তাঁর একজন মনোনীত নবী-রসুল, অবতার, মহামানব পাঠিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ করে শান্তির পথে অর্থাৎ ইসলামে ফিরিয়ে এনেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহপাক পুরো মানবজাতিকে এবার এক বিধানের অন্তর্ভুক্ত করে তাদেরকে এক জাতিতে পরিণত করতে চাইলেন।

নেতৃত্বহীন খণ্ডিত উম্মতে মোহাম্মদী
এই লক্ষ্যে আজ থেকে ১৪০০ বছর আগে সমস্ত মানবজাতির জন্য নাজেলকৃত পূর্বের সকল বিধানকে রদ করে তাঁর সর্বশেষ রসুলের মাধ্যমে একটি বিশ্বজনীন জীবনব্যবস্থা পাঠালেন। এবারে তিনি আর কোন নির্দিষ্ট জনপদের জন্য প্রেরিত নন, তাঁর কর্মক্ষেত্র সারা দুনিয়া। তাঁকে আল্লাহ এমন একটি দীন দিলেন যা প্রাকৃতিক ও চিরন্তন। পূর্বের কেতাবগুলোর সংরক্ষণভার আল্লাহ গ্রহণ করেন নি, কিন্তু দীনের শেষ সংস্করণ আল্লাহর কেতাবের রক্ষণভার নিলেন স্বয়ং তিনি নিজে (সুরা হিজর-৫)। আখেরি নবীর আবির্ভাবের পরে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলো যে, পুরো মানবজাতি হবে একটি জাতি, পুরো মানবজাতির জীবনব্যবস্থা হবে একটি, দীন ইসলাম। তাদের অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব হবেন একজন, রসুলাল্লাহ। এজন্য আল্লাহর রসুলকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন অন্য সমস্ত রকম জীবনবিধানের উপরে এই জীবনবিধানকে প্রতিষ্ঠা করা। অর্থাৎ সমস্ত পৃথিবীতে এই দীনটিকে প্রতিষ্ঠিত করতে হবে। এই লক্ষ্য নিয়ে রসুলাল্লাহ সংগ্রাম শুরু করলেন। রসুলাল্লাহ তাঁর জীবদ্দশায় আরব ভূখণ্ডে দীনুল হক প্রতিষ্ঠা করলেন। মানুষের জীবনে অপরিমেয় শান্তি আসলো। সেই শান্তিময় সমাজের বর্ণনা দেওয়া এত অল্প পরিসরে সম্ভব নয়। যেহেতু শেষ রসুলের দায়িত্ব সারা দুনিয়ায় দীন কায়েম করা, এবং এই কাজ একার দ্বারা সম্ভব নয়, তাই তাঁকে উম্মতে মোহাম্মদী নামে একটি জাতি তৈরি করতে হয়েছে যে জাতি তাঁর অবর্তমানে তাঁর উপর অর্পিত দায়িত্ব পূরণে কাজ করে যাবে। যতোদিন পর্যন্ত সমগ্র মানবজাতি একজাতিতে পরিণত হয়ে পৃথিবীর প্রতিটি স্থানে শান্তি অর্থাৎ ইসলাম কায়েম না হবে ততোদিন তাঁর উপর আল্লাহর অর্পিত দায়িত্ব পূর্ণ হবে না। আল্লাহ তাঁকে যে উপাধি দিয়েছেন, রহমাতাল্লিল আলামিন-সমস্ত দুনিয়ার উপর রহমতস্বরূপ তাও পূর্ণ হবে না। তাঁর চলে যাওয়ার পর তাঁর সৃষ্ট প্রচণ্ড গতিশীল, দুর্দান্ত দুর্ধর্ষ যোদ্ধা চরিত্রের সেই প্রকৃত উম্মতে মোহাম্মদী কঠোর সংগ্রামের মাধ্যমে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে গেলেন ৬০/৭০ বছর পর্যন্ত এবং পৃথিবীর প্রায় অর্ধেকের উপর এই দীনকে প্রতিষ্ঠিত করলেন।
রসুলাল্লাহ চলে যাবার পর জাতির এমাম (নেতা, Leader) হলেন আবু বকর (রা.)। তাঁর নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে গেলো। তারপর ওমর (রা.) এবং তাঁর পরে ওসমান (রা.) পর্যন্ত জাতি অখণ্ডই ছিল। এরপর এই পবিত্র দায়িত্ব আসলো আলীর (রা.) উপর। তাঁর সময়ে জাতির জন্য ঘটল এক মহা দুর্ভাগ্যজনক ঘটনা, জাতির ঐক্য বিনষ্ট হয়ে গেলো যা ছিল ইসলামের আকিদা, রসুলাল্লাহর শিক্ষার সম্পূর্ণ পরিপন্থী কাজ। সেই ঐক্যভঙ্গের পেছনে কে দোষী আর কে নির্দোষ অথবা কে কতটুকু দায়ী তা নিরূপণ করা আমাদের উদ্দেশ্য নয়, আসল কথা হলো- যে মহান উদ্দেশ্যে রসুলাল্লাহ জাতি সৃষ্টি করেছিলেন এই বিভক্তির পর থেকে ক্রমান্বয়ে জাতি তাদের সেই লক্ষ্য ভুলে গতি হারিয়ে ফেললো। জাতি শিয়া-সুন্নীতে বিভক্ত হয়ে পড়লো। একজন মানুষকে দুই টুকরো করলে যেমন মরে যায় তেমনি এই জাতির ক্ষেত্রেও তাই ঘটল। জাতির নেতারা সংগ্রাম ত্যাগ করে শান-শওকতের সঙ্গে রাজত্ব শুরু করল, আলেম ওলামারা ব্যস্ত রইলেন শরিয়তের মাসলা মাসায়েলের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে, আর সুফি দরবেশরা চালাতে লাগলেন আত্মার বিরুদ্ধে জেহাদে আকবর। শিয়া, সুন্নী, উমাইয়া, ফাতেমী, আব্বাসী, তুর্কী, মোঘল, পাঠান সব হলো কিন্তু উম্মতে মোহাম্মদী আর হলো না, জাতির অখণ্ড নেতৃত্বের ধারণাও সবার আকিদা থেকে হারিয়ে গেলো। আল্লাহ এক হাজার বছর অপেক্ষা করার পরও তারা যখন ফিরলো না, তখন আল্লাহ তাদেরকে ইউরোপের খ্রিষ্টানদের গোলাম বানিয়ে দিলেন। ব্রিটিশদের গোলাম হবার পর জাতির জাতীয় সত্তা বলে কিছু রইল না এখনও নেই। চূড়ান্তভাবে তাদের দাসে পরিণত হলো। তারপর ব্রিটিশ খ্রিষ্টান প্রভুরা মাদ্রাসা প্রতিষ্ঠা করে তাদের তৈরি বিকৃত ইসলাম কিভাবে শিক্ষা দিলো সেটা এক হৃদয়বিদারক ইতিহাস।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

আল্লাহর অভিপ্রায় কিভাবে পূরণ হবে?
আজ ইহুদি-খ্রিষ্টান ‘সভ্যতা’ অর্থাৎ দাজ্জাল সারা দুনিয়াটা দখল করে তার হুকুম কায়েম করে রেখেছে, তাই আল্লাহর অভিপ্রায় বাস্তবায়ন করতে গেলে, অর্থাৎ মানবজাতিকে একটি জাতিতে পরিণত করতে হলে আজ সারা দুনিয়াকে দাজ্জালের কবল থেকে উদ্ধার করতে হবে। যেহেতু আল্লাহর অভিপ্রায় হয়েছে এবং আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করছেন সেহেতু তা হবেই হবে। প্রশ্ন হলো কিভাবে? এই বিরাট কাজ এখন করবে কে?
আল্লাহর রসুল বলেছেন- যে তার সময়ের এমামের বায়াত না নিয়ে মারা গেলো সে জাহেলিয়াতের মৃত্যুবরণ করল (মুসনাদে আহমাদ ইবনে হাম্বল, ৪র্থ খন্ড, পৃ. ৯৬); অর্থাৎ মো’মেনরা কখনোই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হেজরত ও জেহাদ- এই পাঁচ দফার ঐক্যবন্ধনী থেকে আলাদা থাকতে পারে না। মো’মেনদের অবশ্যই একজন এমামের (নেতার) আনুগত্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাশরের দিন প্রত্যেক ব্যক্তি ও জাতিকে তাদের এমামসহ আল্লাহ আহ্বান করবেন। তিনি বলেন, ‘সেই দিন আমরা প্রত্যেক ব্যক্তিকে তার এমামসহ ডাকবো” (বনি ইসরাইল-৭১)। সেজন্যই সকল যুগে একজন ‘হক্ব এমাম’ থাকা এবং তাঁর আনুগত্য করা বাধ্যতামূলক। এমাম যদি বাতিল হন, বিপথগামী হন তবে জাতিও তার পেছন পেছন জাহান্নামে প্রবেশ করবে। প্রত্যেক ব্যক্তি, যে এমন জীবনব্যবস্থার অনুসরণ করে যার অনুসরণের অনুমতি আল্লাহ দেন নি সে ব্যক্তি বাতিল এমামের অনুসারী এবং কিয়ামতের দিন ঐ ব্যক্তিকে সেই এমামের সাথেই ডাকা হবে এবং তার সাথেই তাকে জাহান্নামে পাঠানো হবে। যেরকম ফেরাউন স¤পর্কে আল্লাহ বলেছেন, ‘সে কিয়ামতের দিন তার সম্প্র্রদায়ের অগ্রভাগে থাকবে এবং সে তাদেরকে নিয়ে আগুনে প্রবেশ করবে (সুরা হুদ ঃ ৯৮)’।
এখন বিরাট প্রশ্ন হলো, বর্তমান যুগে এই উম্মাহ কেন্দ্রীয় নেতৃত্বহীন অবস্থায় আছে যা প্রকৃত উম্মতে মোহাম্মদীর পক্ষে অসম্ভব এবং অবাস্তব অবস্থা। পৃথিবীর অন্যায়, অশান্তি, হীনতা, লাঞ্ছনা এবং পরকালে জাহান্নামের কঠিন শাস্তি থেকে জাতিকে বাঁচতে হলে অবশ্যই একজন হক এমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় এ জাতির মধ্য থেকে যারা মৃত্যুবরণ করবে রসুলাল্লাহর ভাষায় তাদের মৃত্যু হবে জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ। এই নেতৃত্বসঙ্কট থেকে আল্লাহ জাতিকে মুক্তি দেওয়ার জন্য তাঁর নিজের পক্ষ থেকে একজন ব্যক্তিকে এই জাতির, তথা মানবজাতির জন্য হক এমাম হিসাবে মনোনীত করেছেন। মহান আল্লাহ রসুলাল্লাহর উপর অর্পিত দীনের প্রকৃত যে আত্মা ও আকিদা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর হৃদয়ে এলহামের মাধ্যমে নাযেল করেছেন। তিনি মানুষকে আবার তওহীদের পথে আহ্বান করলেন এবং যে মহাসত্য আল্লাহ তাঁকে বুঝিয়েছেন সেটি তিনি মানবজাতির সামনে তুলে ধরেছেন। আমরা যারা তাঁর এই আহ্বানে সাড়া দিয়েছি আমরা তাঁকে এমাম হিসেবে মানি। আল্লাহ যে তাঁকে সত্য এমাম বলে মনোনীত করেছেন এটা আমাদের দাবি নয়, আল্লাহ নিজে দু’টি বিরাট মো’জেজা ঘটিয়ে তাঁকে সত্যায়ন করেছেন। দু’টি মো’জেজা নিয়েই আমরা প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি, যে কেউ চাইলে যাচাই করে দেখতে পারেন।
যাহোক, আল্লাহ যে মহান উদ্দেশ্য নিয়ে রসুলাল্লাহকে পাঠিয়েছিলেন, অর্থাৎ সমগ্র পৃথিবীতে আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠার মাধ্যমে মানবজাতিকে একজাতিতে পরিণত করা ও সুখ শান্তি এবং নিরাপত্তায় লালন করা, আমরা সেই মহান উদ্দেশ্য বাস্তবায়ন করতে অগ্রসর হচ্ছি। এমামুযযামান যে মহাসত্যের ডাক দিয়েছেন অচিরেই সম্পূর্ণ মানবজাতি সেই ডাকের আওতায় আসবে এনশা’আল্লাহ। এটাও আল্লাহ মো’জেজার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কাজেই সমগ্র মানবজাতিকে একজাতিতে পরিণত করার জন্যই যামানার এমামের আবির্ভাব। কিন্তু একটি কথা পাঠককে মনে রাখতে হবে, নবী আর আসবেন না। শেষ নবী মোহাম্মদ (সা.)। এই ঈমান যাদের থাকবে না তারা অতি অবশ্যই কাফের। কাজেই মাননীয় এমামুযযামান নিজেও হাজার হাজার বার বলেছেন যে, ‘আমি নবী নই, রসুল নই, নবী আর আসবেন না। আমি আখেরি নবীর একজন সাধারণ উম্মত হিসেবে আল্লাহ আমাকে যেটা বুঝিয়েছেন সেটাই আমি তোমাদেরকে বোঝাচ্ছি।’ তবে এটা বাস্তবতা যে শেষ নবী যে আকিদা নিয়ে এসেছিলেন সেই আকিদা এই ১৬০ কোটির মুসলিম দাবিদার জনসংখ্যার কাছে অবশিষ্ট নেই, ইসলাম তার প্রকৃত রূপ হারিয়ে ফেলেছে। লক্ষ লক্ষ ধর্মব্যবসায়ী, মাজহাব ফেরকাধারী মোফাসসের, মোহাদ্দেস, ফকীহ, মুফতি, আলেম, ওলামা, আধ্যাত্মিক তরিকাপন্থী গাউস, কুতুব, পীর সাহেবদের খপ্পরে পড়ে সেটা বিকৃত হয়ে গেছে। তাই হাজারও ফেকাহ, তফসীর আর দুর্বোধ্য জটিল মাসলা-মাসায়েলের পাহাড়ের নিচে পড়া সহজ, সরল ইসলাম তার অনাবিল রূপে যামানার এমাম, এমামুযযামান প্রকৃত ইসলাম মানবজাতির সামনে তুলে ধরেছেন। এখনকার সময়ের জন্য তিনিই আল্লাহর মনোনীত এমাম। কাজেই এই সময়ে যারা মো’মেন মুসলিম হতে চায়, আল্লাহর সঠিক দিক নির্দেশনা, হেদায়াহ লাভ করতে চায় তাদের এমামুযযামানের আনুগত্য করা ছাড়া মুক্তি নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক