প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সাহিত্যপ্রেমীর সংখ্যা কমছে কেন?

সাহিত্যপ্রেমীর সংখ্যা কমছে কেন?

৩০ অক্টোবর ২০১৭ ১২:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
সমাজের কিছু সমস্যাকে উপেক্ষা করা যায়, যেমন ধরুন কোনো দম্পতির দাম্পত্য কলহ বাঁধল, কিংবা কারো ব্যবসায় মন্দা হলো। এগুলো ব্যক্তিগত সমস্যা, এসবের প্রভাব পুরো জাতির উপর পড়ে না। পুরো জাতিকে অচলায়তনে আটকে পড়তে হয় না। কিন্তু কিছু সমস্যা থাকে একেবারে মৌলিক। যেগুলো পুরো জাতির জীবনপ্রবাহে বিপর্যয় ডেকে আনে। জান-মালের অনিরাপত্তা, ধর্মীয় অসহিষ্ণুতা, রাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক শোষণ ইত্যাদি হচ্ছে এই কিসিমের সমস্যা।
এই সঙ্কটগুলো যখন সামনে আসে তখন জনজীবন আর স্বাভাবিক থাকে না। এর সমাধান না হওয়া পর্যন্ত অন্যদিকে মনোযোগ ঘোরানো যায় না। একজন অনাহারী মানুষকে কি আপনি কোল্ড ড্রিংকস কিনে খাওয়াবেন? কখনই না। আগে খাওয়াবেন ভাত, মাছ, গোস্ত। কোল্ড ড্রিংকস তার প্রয়োজন নেই। ওটা তার কাছে বিলাসিতা। কিংবা ছিনতাইকারীর হাতে সর্বস্ব খোয়ানো ব্যক্তিটিকে আপনার পছন্দের সেরা রবীন্দ্রসঙ্গীত শোনাবেন? তাও না। আপনি তার হারিয়ে যাওয়া টাকা-পয়সা উদ্ধারের চেষ্টা করবেন। ওটা গান শোনার সময় নয়।
আমাদের সমাজের বেলাতেও এই সত্যটি খাটে। মৌলিক সমস্যাগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যেকেরই জান-মাল রিস্কি, প্রত্যেকেই আমরা ক্ষতির শিকার হতে থাকব কোনো না কোনোভাবে। কাজেই এর সমাধান সবার আগে দরকার, তারপর অন্য ছোটখাটো সমস্যা। আর চিত্তবিনোদন তো আরও অনেক পরের বিষয়। এই গুরুত্বের অগ্রাধিকার না বোঝার কারণে বর্তমানে বিপদে পড়েছেন আমাদের কবি-সাহিত্যিকরা। দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে। আগে একটা চিঠি লিখতে পাড়াগাঁয়ের মেট্রিক পড়ুয়া ছেলেটির মুখাপেক্ষী হয়ে থাকতে হত। এখন ঘরে ঘরে লেখুয়া পড়ুয়া ছেলে মেয়ে বেড়ে উঠছে। তবু কেন আমাদের সাহিত্য দিনদিন পাঠকপ্রিয়তা হারাচ্ছে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আমার মনে হয় এই অবস্থার কারণ সাহিত্যিকরা সমাজের মৌলিক সমস্যাগুলোকে উপেক্ষা করে যাচ্ছেন। পেছনে যে অনাহারী ব্যক্তির কথা বলে এসেছি আমাদের সমাজের অবস্থা এখন কিন্তু তেমনই। বড়ই সঙ্গীন মুহূর্ত। অন্যায়, অবিচার, দুর্নীতি, অনিরাপত্তা, রক্তপাত, বিদ্বেষ, হানাহানির সাগরে হাবুডুবু খাচ্ছে সমাজ। তার দরকার একটু সত্য, একটু ন্যায়ের উৎসাহ, একটু চিন্তার খোরাক। প্রাণ বাঁচিয়ে তীরে পৌঁছবার মত একটুখানি পথনির্দেশ। কিন্তু না, আমাদের সাহিত্যিকরা মৃতপ্রায় সমাজকে কোল্ড ড্রিংকস খাওয়াতেই ব্যস্ত। তারা সমস্যার গুরুতরতা বুঝতে অক্ষম হচ্ছেন। এর ফলস্বরূপ মানুষ সাহিত্যকে বিলাসিতার সামগ্রি ভাবতে শুরু করেছে। পেটে ভাত নাই, প্রেমের কবিতা কে পড়ে? দুর্বলের উপর সবলের অত্যাচারে খোদার আরশ কেঁপে যাচ্ছে, কোন বোকা এমন সময় জোছনামাধুর্য উপভোগ করবে? একটা বুলেটের যে দাম মানুষের প্রাণের দাম তার চেয়েও কমে গেছে, কোন আক্কেলে মানুষ তোমার বিরহের গল্পে মুগ্ধ হবে?
আমাদের কবি সাহিত্যিকদের রচনা পড়ে মনে হয় দুনিয়ার যত সমস্যা ছিল সবার সমাধান হয়ে গেছে, কেবল একটি সমস্যার সমাধান হয় নাই। সেটা হচ্ছে প্রেম। সকল সৌন্দর্যের রহস্য উদ্ঘাটিত হয়ে গেছে, কেবল একটি রহস্যের উদ্ঘাটন বাকি আছে, নারীদেহ। সকল মানুষ সুখে আছে, শান্তির সাগরে সাঁতার কাটছে, কেবল এক ধরনের মানুষ অশান্তির সাগরে লোনা পানি খাচ্ছে, তারা হচ্ছে বিরহে জর্জরিত প্রেমিক-প্রেমিকা।
সাহিত্যের পরিধীকে ছোট করতে করতে তারা এই পর্যায়ে এনেছে বলেই আজকের এই আবেদনহীন সাহিত্য মানুষ গিলছে না। এসব দিয়ে হাজারো সমস্যায় জর্জরিত মানুষকে আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর