প্রচ্ছদ    জাতীয়   হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের...

হাতি চলাচলের পথ খুলতে সীমান্তের বেড়া সরানোর অনুরোধ জানাবে বাংলাদেশ!

১০ অক্টোবর ২০২৬ ০২:২৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শেরপুরের গারোপাহাড়ে আটকে পড়া বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে সীমান্তের বেড়া খুলে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানাবে বাংলাদেশ। এ লক্ষ্যে আগের প্রটোকল অনুসারে ভারতের সঙ্গে শিগগিরই সংলাপ শুরু করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।

শনিবার (১০ অক্টোবর) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ সভাকক্ষে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতি সংরক্ষণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, মেঘালয় থেকে আসা শতাধিক বন্যহাতি সীমান্তে কাঁটাতারের বেড়ার কারণে নিজ দেশে ফিরতে পারছে না। ফলে শেরপুরের গারোপাহাড়ে হাতিগুলোর চলাচল ও খাদ্যসংকট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় কর্তৃপক্ষকে সীমান্তের গেট খুলে দেওয়ার অনুরোধ জানানো হবে। পাশাপাশি শেরপুরের বনভূমিকে হাতির নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

তিনি আরও বলেন, শেরপুরের গারোপাহাড়, বন্যহাতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বন্যহাতি সংরক্ষণ ও মানুষ-হাতির দ্বন্দ্ব কমানোর সুযোগ তৈরি হবে।

সভায় ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, শেরপুরের বনাঞ্চলে বর্তমানে ১৩০ থেকে ১৪০টি বন্যহাতি বিচরণ করছে। হাতির চলাচল ও খাদ্যসংকটকে কেন্দ্র করে স্থানীয় মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতি দলে ১০ জন করে ৫৩টি এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করা হয়েছে। পাশাপাশি হাতির গতিবিধি পর্যবেক্ষণে স্থাপন করা হয়েছে ৪৫টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা।

শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, বন্যহাতি সংরক্ষণ ও মানুষ-হাতির দ্বন্দ্ব নিরসনে হাতির চলাচলের করিডর রক্ষা করা জরুরি। এ জন্য আন্তর্দেশীয় সংলাপের পাশাপাশি হাতিকেন্দ্রিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগিয়ে স্থানীয় মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, শেরপুরের বনাঞ্চলের তুলনায় হাতির খাবার ও বিচরণক্ষেত্র কম। হাতিগুলো পার্শ্ববর্তী দেশ থেকে এলেও বর্তমানে সেখানে ফিরতে না পারায় পরিস্থিতি জটিল হচ্ছে। এ অবস্থায় কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ ও হাতির সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন।

সভায় বন্যহাতির কারণে ক্ষতিগ্রস্ত এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের মধ্যে প্রয়োজনীয় উপকরণ ও সামগ্রী বিতরণ করা হয়। এর আগে পরিবেশমন্ত্রী নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি মধুটিলা ইকোপার্ক, গজনী অবকাশ বিনোদন কেন্দ্র এবং পাহাড়ি এলাকায় বন্যহাতির বিচরণক্ষেত্র পরিদর্শন করেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!

ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত!
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!
একই দিনে পৃথিবীতে এসেছে দুই বোন। একসঙ্গে বেড়ে ওঠা, একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা—এমনকি আর্থিক সংকটের কারণে ভাগাভাগি করে পড়েছেন একই সেট বই। নানা প্রতিকূলতা পেরিয়ে এসএসসি…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের

পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের
দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!

কৃষক কার্ডেই মিলবে আবহাওয়ার আগাম বার্তা, ৬ ঘণ্টা পরপর যাবে এসএমএস!
কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে আবহাওয়ার আগাম পূর্বাভাস। স্বাভাবিক সময়ে প্রতি ছয় ঘণ্টা পরপর এবং দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী একাধিকবার এসএমএসের মাধ্যমে এ…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!

মিরপুরে সড়কে নামতে চাওয়া শ্রমিকদের ধাওয়া পুলিশের!
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নামলে পুলিশের বাধার…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, সীমান্তের ওপারের ইশারায় একটি…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!

৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ!
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ২৪৭ জনই অকৃতকার্য হয়েছেন। কলেজটির এমন ফল বিপর্যয়ের প্রতিবাদে শিক্ষকদের…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!

১৩ সিটিতে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা!
দেশের ১৩টি সিটি করপোরেশনে আজ থেকে ব্যাটারিচালিত তিন চাকার রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করা এসব যানবাহনকে আইনি কাঠামোর আওতায় এনে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, মোতায়েন ১০ প্লাটুন বিজিবি!
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার সকাল থেকে কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর

বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি: চরমোনাই পীর
বিএনপি ও আওয়ামী লীগ—দুই দলই সংসদীয় আসন ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়ে নিজেদের জোটে নিতে চেয়েছিল বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড, অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ!
তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়েছে। একই…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’

‘আমার মৃত্যুর জন্য দায়ী সুমাইয়া, আমার ছেলেকে মারছে শরীফ’
সিয়াম রহমান, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে হৃদয় প্রামাণিক (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হাতে লেখা একটি চিঠি পাওয়া…
 ২ নভেম্বর ২০২৬    রাজশাহী

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!

পানির ন্যায্য হিস্যা না পেলে ভারতের সঙ্গে করিডর-ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি নাহিদের!
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডর ও ট্রানজিট বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি…
 ২ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান

পাটগ্রাম বাজারে যানজট নিরসনে প্রশাসনের অভিযান
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:পাটগ্রাম বাজারের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। রোববার (১ নভেম্বর) পাটগ্রাম বাজারে এ…
 ১ নভেম্বর ২০২৬    রংপুর