প্রচ্ছদ    খেলাধুলা   কে ফেভারিট? ‘এটা এত জরুরি...

কে ফেভারিট? ‘এটা এত জরুরি নয়’-মঈন

২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ইংল্যান্ড ক্রিকেটের ধরন এখন একদমই আলাদা। বাকি দেশগুলোতে এ নিয়ে আলোচনাও বেশ। ওয়ানডেতে অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না তাদের ফর্ম। সর্বশেষ ১০ ম্যাচের কেবল দুটিতে জিতেছে তারা, সাত হারের সঙ্গে এক ম্যাচ হয়েছে পরিত্যক্ত। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডেতে জয় পেয়েছে ৫৯ রানে।  
বিপরীতে বাংলাদেশ ওয়ানডেতে দারুণ করছে অনেকদিন ধরেই। ১০ ম্যাচের সাতটিতেই পেয়েছে জয়ের দেখা। সর্বশেষ ম্যাচে অবশ্য ভারতের বিপক্ষে হারতে হয়েছে বড় ব্যবধানে। তবে প্রতিবেশী দেশটির বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশই। ঘরের মাঠেও টাইগাররা শক্তিশালী লম্বা সময় ধরে। এত সব মাথায় রেখে ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজে ফেভারিট কে?
প্রশ্নটি শুনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মঈন আলী বলছিলেন, ‘ডাজেন্ট রিয়েলি ম্যাটার (বিষয়টা এত গুরুত্বপূর্ণ না) কে ফেভারিট। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ বরাবরই ভালো, আমরা শেষ ১০ ম্যাচে সাতটা হেরেছি কিন্তু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। লম্বা সময়ে আমরা আমাদের সেরা দলটা পাইনি। কিন্তু এখন মার্ক উড আছে, জফরা আর্চার আছে। উইল জ্যাকসও দলে যোগ দিয়েছে। কিন্তু দিন শেষে কে ফেভারিট ডাজেন্ট রিয়ালি ম্যাটার (তা এতো গুরুত্বপূর্ণ না)।’ 
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে বারবারই ঘুরেফিরে আসছে স্পিন উইকেটের প্রসঙ্গটি। ‘হোম অ্যাডভান্টেজ’ কাজে লাগানোর কথা প্রকাশ্যেই বলেছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এসব মাথায় রাখছেন মঈন আলীও। ইংলিশ অলরাউন্ডার জানেন কেমন পরীক্ষা দিতে হবে তাদের।  
তিনি বলেছেন, ‘আপনি যখন উপমহাদেশে খেলতে আসবেন, এমনটা ভেবেই আসতে হবে যে ভালো স্পিন বোলিংয়ের বিপক্ষে পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ দল হিসেবে খুব ভালো, বিগত কয়েক বছরে দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। শুধু স্পিনাররাই না তাদের পেসাররাও মানসম্মত। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই খেলতে নামব। নেটে বাঁহাতি স্পিনার ও ডানহাতি অফ স্পিনারদের বিপক্ষে অনুশীলন করেছি, আমরা তাদের শক্তি সম্পর্কে জানি। সেভাবেই প্রস্ততি নিয়েছি।’
এমন উইকেটে আগ্রাসী ক্রিকেট খেলা সম্ভব কি না এমন প্রশ্নে মঈন বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই, পুরো বিশ্বজুড়েই আমরা এমনটা করে আসছি। তবে এখানে চ্যালেঞ্জটা একটু ভিন্ন, হতে পারে ভিন্ন পরিকল্পনা সাজিয়ে মাঠে নামবো। কিন্তু মানসিকতা একই থাকবে, কেউ বাজে বল দিলে যে কোন উইকেটে অবশ্যই সেটা সবাই কাজে লাগাবে। আমাদের এই মানের খেলোয়াড় আছে।’
‘আমাদের দলে তিনজন স্পিনার আছে। তবে বাংলাদেশ বলে যে শুধু তিনজন স্পিনার এনেছি তা নয়। পেসারদের ক্ষেত্রে আমরা তাদের সবখানে নিয়ে যাই, কারণ তারা গতিময় বোলিং করে। যে কোন উইকেটে ফাস্ট বোলিং দলের জন্য বিলাসিতা। অনেক সময় এমন উইকেটে পেস বোলিং খেলতেও অসুবিধা হয় প্রতিপক্ষের। কারণ ওরা শুধু ফাস্ট বোলার না, খুব ভালো মানের পেস বোলার। এটাই বড় পার্থক্য গড়ে দেয়।’
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা

কাউনিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্যপণ্য তৈরি: ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বাজারে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে মেসার্স পাওয়ার বেকারির মালিক মো. রুহুল মিয়াকে ১০ হাজার…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!

গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন!
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত

নিটারে দুই দিনব্যাপী ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ক্যাম্পাসে নিটার ইসলামিক সোসাইটির (NIS) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘NITER Islamic Conference 2026’। রবিবার ও সোমবার…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে সবার জন্য বাংলাদেশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি:আর নয় বিদ্বেষ সবার জন্য বাংলাদেশ এই শ্লোগান কুড়িগ্রামে সর্বস্তরের নেতৃবৃন্দের নিয়ে মতবিনিময় সভা করে অরাজনৈতিক সংগঠন সবার জন্য বাংলাদেশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে…
 ১০ নভেম্বর ২০২৬    রংপুর

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন

কালিয়াকৈরে একই মালিকের দুটি পরিত্যক্ত বাসে দুর্বৃত্তদের আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে ভিন্ন ভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকা একই মালিকের দুটি পরিত্যক্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার চেষ্টায় আগুন…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন

শরীয়তপুরে পদ্মা সেতু টোল প্লাজা অবরোধ ও ককটেল বিস্ফোরণ, আটক কয়েকজন
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা