প্রচ্ছদ    খেলাধুলা   কিংস অ্যারেনায় মুগ্ধ আর্জেন্টিনার ক্লাব...

কিংস অ্যারেনায় মুগ্ধ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কর্মকর্তারা

২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের কর্মকর্তারা বাংলাদেশে এসেছেন দুই দেশের মধ্যকার ফুটবলীয় সম্পর্ক স্থাপন করার উদ্দেশ্যে। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেশের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে মতবিনিময় করেছেন তারা।
ঘুরে দেখেছেন ক্লাবগুলো। দেশের হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের স্টেডিয়াম বসুন্ধরা কিংস অ্যারেনা দেখে মুগ্ধ হয়েছেন রিভার প্লেটের কর্মকর্তারা। রিভার প্লেটের আন্তর্জাতিক ফুটবল কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার এবং জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল স্কুল বিভাগের উপদেষ্টা গঞ্জালো লামাস আজ বসুন্ধরা কিংস অ্যারেনা ঘুরে দেখেছেন। শুধু তা-ই নয়, দেখেন পুরো স্পোর্টস কমপ্লেক্সই চোখ ছেয়ে যায় তাদের।
কিংস অ্যারেনা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণাধীন থাকলেও ফুটবল মাঠ, গ্যালারি ও ড্রেসিং রুম ব্যবহার উপযোগী। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সের পুরো পরিকল্পনা তাদের সামনে তুলে ধরেন ক্লাব প্রতিনিধিরা। কেবল তাই নয়, তাদের কাছে কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা আর্জেন্টিনার ক্লাবের মানের মতোই মনে হয়েছে।
প্রায় ঘণ্টা খানেক সময় নিয়ে স্পোর্টস কমপ্লেক্সের মাঠের এক প্রান্ত থেকে আরেকপ্রান্ত, গ্যালারি, ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার সবই পরখ করেছেন। দেখেছেন ফুটবল মাঠ থেকে শুরু করে ক্রিকেট মাঠ এবং নির্মাণাধীন প্রকল্পগুলোও। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিভার প্লেটের আন্তর্জাতিক ফুটবল কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান পেরেজ এসকোবার বলেন, ‘বেশ সুন্দর লেগেছে কিংস অ্যারেনা। আর্জেন্টিনার মতোই। আমাদের রিভার প্লেটের গ্যালারি অবশ্য অনেক বড়, ৮৪ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। সেখানে সুইমিংপুল, বাস্কেটবলসহ অনেক স্থাপনা রয়েছে। কিংসের নির্মাণ কাজ শেষ হলে আরো সুন্দর লাগবে। কিংসকে আর্জেন্টিনার প্রথম বিভাগ ক্লাবগুলোর মতোই লাগছে।’
‘আমাদের স্পোর্টস কমপ্লেক্সে প্রি-স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আছে। এখানে তেমনটা করতে পারলে অনেক ভালো হবে। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যেতে হবে শিশুদের।’
ক্লাবের কাজে বিশ্বের অনেক দেশেই ঘুরতে হয় সেবাস্তিয়ানকে। তাই কিংস অ্যারেনার সুযোগ-সুবিধা অন্য দেশের সঙ্গেও তুলনা করলেন তিনি, ‘আমি অনেক দেশেই গিয়েছি, কিন্তু অনেক ক্লাবেই এ রকম সুযোগ সুবিধা দেখিনি।’
রিভার প্লেট বাংলাদেশের ক্লাব ফুটবলকে আরও উন্নত করতে চায় তাদের অভিজ্ঞতা বণ্টন করে। এসকোবার বলেন, ‘তরুণ খেলোয়াড়দের গড়ে তোলার বিষয়ে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা তরুণ ফুটবলারদের শেখাই কিভাবে ফুটবল খেলতে হয় এবং অন্যান্য বিষয়েও তাদের ধারণা দেই। আমরা এখানে আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবো।’
ফুটবলের প্রতি বাংলাদেশের ভালোবাসা অন্য কোথাও দেখেননি স্কবার। তিনি বলেন, ‘ফুটবলের জন্য কাজ করতে যেয়ে অনেক দেশেই আমাদের যেতে হয়েছে। তবে আমরা যেভাবে ফুটবলকে ভালোবাসি বাংলাদেশের মানুষও সেভাবেই ফুটবলকে ভালোবাসে। এটা আমাদের মুগ্ধ করেছে। এমনটা আমরা অন্য কোথাও দেখিনি।’
বসুন্ধরা কিংসের সঙ্গে কোনো প্রীতি ম্যাচ খেলতে চান কি না? এমন প্রশ্নের জবাবে আন্তর্জাতিক ফুটবল স্কুল বিভাগের উপদেষ্টা গঞ্জালো লামাস বলেন, ‘এখানে আর্জেন্টিনার অনেক ভক্ত আছেন। আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসার সম্পর্কে আমরা অবগত। অবশ্যই আমরা এখানে খেলতে চাই। তবে এখন আমরা এসেছি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য। প্রথমে আমরা এটা নিয়েই ভাবছি। আমাদের একসঙ্গে অনেক কিছু করার আছে। অবশ্যই আমরা কিংস এবং রিভার প্লেটের মধ্যে অনেক ম্যাচ খেলবো। কিন্তু তার আগে আমাদের অনেক কিছু করার আছে।’
বাংলাদেশের তরুণ ফুটবলারদের প্রশিক্ষণ দেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন লামাস। তিনি বলেন, ‘আমাদের এখন মূল লক্ষ্য বাংলাদেশের শিশু ফুটবলারদের ভালো প্রশিক্ষণের ব্যবস্থা করা। যেন তারা পেশাদার ফুটবলার হিসেবে গড়ে উঠতে পারে। এখান থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের হুলিয়ান আলভারেস, এনসো ফার্নান্দেস।’
রিভার প্লেট ক্লাব মূলত একাডেমি পর্যায়ে কাজ করতে চায় বাংলাদেশের ক্লাবের সঙ্গে। গতকাল (সোমবার) চার ক্লাব আলোচনা করলেও অবকাঠামো ও ব্যবস্থাপনায় আবাহনী ও কিংসই যে এগিয়ে, সেটা প্রতিনিধিরা আজ (গতকাল) সকালেই উপলব্ধি করেছেন। কবে নাগাদ বাংলাদেশের ক্লাবের সঙ্গে তাদের আনুষ্ঠানিক পথচলা শুরু এই ব্যাপারে একটু কৌশলী উত্তরই দিলেন রিভারপ্লেটের প্রতিনিধি, ‘আমরা ফিরে যাওয়ার পর আমাদের ক্লাবের সঙ্গে আলোচনা করব। বাংলাদেশের ক্লাবগুলোর সঙ্গেও আলোচনা চলবে। আশা করা যায় এই বছরের মধ্যে একটা কিছু হবে।’
বসুন্ধরা কিংস দলের সঙ্গে সম্পৃক্ত শিহাব রিভারপ্লেট প্রতিনিধিদের পুরো অ্যারেনা ঘুরে দেখিয়েছেন। আর্জেন্টিনার এই ক্লাবের চাওয়া ও কিংসের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘তারা মূলত একাডেমি স্থাপনা ও ব্যবস্থাপনা নিয়েই ভাবছে। আর্জেন্টিনায় ফিরে গিয়ে তারা প্রস্তাবনা দেবে। আমাদের পক্ষ থেকেও যোগাযোগ চলবে’। এদিকে কিংস অ্যারেনায় যাওয়ার আগে সকালে আবাহনী ক্লাব পরিদর্শন করেন রিভার প্লেটের কর্মকর্তারা। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা তৃতীয় দিনের যানজট: যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দির ইলিয়টগঞ্জ থেকে মেঘনা-গোমতী সেতু পর্যন্ত এই যানজট দেখা…
 ২১ মে ২০২৬    জাতীয়

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা আসতে সময় লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রাণঘাতী রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও অন্তত নয় মাস সময় লাগতে পারে। বুধবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ…
 ২১ মে ২০২৬    আন্তর্জাতিক

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। এই নৃশংস অপরাধে মূল অভিযুক্ত সোহেল রানার সঙ্গে আরও একজন জড়িত ছিলেন বলে…
 ২০ মে ২০২৬    জাতীয়

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স
চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০…
 ২০ মে ২০২৬    অর্থনীতি

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মদপান, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শহরের প্রধান…
 ২০ মে ২০২৬    রংপুর

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু
ফরিদপুরের সালথায় প্রায় এক দশকের বেশি সময় ধরে একটি ভাঙাচোরা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন…
 ২০ মে ২০২৬    ঢাকা

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ
দেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। এছাড়া ১০টি পৃথক বৈঠকেও সরকারের কর্মকর্তাদের এই বিষয়ে সচেতন…
 ২০ মে ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম…
 ১৯ মে ২০২৬    রাজধানী

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরকে (২৯) পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা