প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বর্তমান দাজ্জালীয় সভ্যতা শিশুদের জন্য...

বর্তমান দাজ্জালীয় সভ্যতা শিশুদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে ব্যর্থ

২১ মে ২০১৫ ০৪:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

পাকিস্তানের পেশোয়ারে সেনা নিয়ন্ত্রিত একটি স্কুলে জঙ্গি হামলায় ১৩১ শিশুর মৃত্যুর এক সপ্তাহও পার হয়নি। পাকিস্তানে ভয়াবহ এই ঘটনায় বিশ্ববাসী যখন শোকে স্তব্ধ, এরই মধ্যে গত শনিবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কোয়ার্নসেস শহরের একটি বাড়ি থেকে আট শিশুর মৃতদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। ঐ বাড়ি থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে পুলিশ। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, ঐ নারীকেই হত্যাকাণ্ডে দায়ী বলে সন্দেহ করেছে পুলিশ এবং তাকে গত কাল গ্রেফতার করা হয়েছে, যিনি নিহত আট শিশুর সাতজনের মা বলে জানিয়েছে তারা। শিশুর অধিকার সম্পর্কে যখন সারা পৃথিবীর মানবাধিকার সংস্থাগুলো ও বিশ্বনেতারা অনবরত বক্তৃতা-বিবৃতি দিয়ে যাচ্ছেন, তখন খুব অল্প সময়ের ব্যবধানে এরকম দুইটি ঘটনা সভ্যতার ধারক-বাহকদের ব্যর্থতাকেই প্রতীয়মান করে।
বর্তমান পৃথিবীতে যে যান্ত্রিক ও আত্মাহীন জীবনব্যবস্থা ও সভ্যতা গড়ে উঠেছে, সেখানে শিশুদের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত হয়নি, এটা একবাক্যে স্বীকার করে নিতে হবে। আজ শুধু পাকিস্তানের মতো অস্থিতিশীল দেশেই নয়, শান্তিপ্রিয় অস্ট্রেলিয়া বা স্থিতিশীল আমেরিকার মতো দেশগুলোতেও এই ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে। বছর খানেক আগে আমেরিকার একটি স্কুলে বন্দুকধারীদের গুলিতে বেশ কিছু শিশু শিক্ষার্থীর মৃত্যু ঘটেছিল। ঐ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সংবাদ সম্মেলনে কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, “আমার সন্তানদের আমি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছি’। এই কথাটিকে মার্কিন প্রেসিডেন্টের সৌজন্যতা বা রাজনৈতিক বক্তব্য বলে ছোট করে দেখলে অবিচার করা হবে। এটা চরম সত্য, এবং এই সত্যটি ব্যক্তি বারাক ওবামার ক্ষেত্রে যতটা না প্রযোজ্য তার চেয়ে অনেক বেশি প্রযোজ্য বর্তমান সভ্যতার ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক একটি দেশ যেখানে শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি যখন অসহায়, তখন এই সভ্যতায় শিশুদের নিরাপত্তাদানে অন্যদের ব্যর্থতা ব্যাখ্যা করার অবকাশ থাকে না। বাইরের কথা দূরে থাক, অনেকক্ষেত্রে পরিবারের কাছেই শিশুরা যথার্থ নিরাপত্তা পায় না। ঘনিষ্ঠ মানুষদের দ্বারা যৌন নিপীড়নের মতো ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে অবুঝ শিশুদের। এমনকি পরম নিরাপত্তার প্রতীক মা-বাবার হাতে খুন হচ্ছে শিশুরা। এই অবস্থা কিসের ইঙ্গিত বহন করে? নিঃসন্দেহে মানুষের আত্মিক অধঃপতন। আর এই অধঃপতন ঠেকাতে না পারলে কোনো আইন বা শাসনই শিশুদের নিরাপত্তা দিতে পারবে না।
শিশুদের নিরাপত্তার জন্য পৃথিবীব্যাপী বিভিন্ন সংস্থা-সংগঠন কাজ করে যাচ্ছে। বিশ্বনেতারাও প্রতিনিয়ত শিশুর অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্র“তি দিয়ে যাচ্ছে। কিন্তু একটি বিষয় কেউ উপলব্ধি করতে পারছে না যে, অমানবিক সমাজব্যবস্থায় কোনো মানবিক বিষয়কে প্রতিষ্ঠা করা যায় না। আজকে যে সভ্যতাটি গড়ে ওঠেছে, সেটাতো নিতান্তই আত্মাহীন, জড়বাদী একটি অমানবিক জীবনব্যবস্থা। এখানে মানুষের আত্মিক ও চারিত্রিক বিকাশের জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। মানুষের সামষ্টিক জীবন থেকে ধর্ম, স্রষ্টা, নৈতিকতা, মানবতা ইত্যাদিকে পরিহার করে একটি ভোগবাদী দর্শনকে সবাই মিলে প্রতিষ্ঠা করতে ব্যস্ত হয়ে পড়েছে। এখানে কোনো মানুষেরই অধিকার বা নিরাপত্তার নিশ্চয়তা নেই। এ কারণেই এই জীবনব্যবস্থা তথা সভ্যতা শিশুদের নিরাপদ সমাজ উপহার দিতে পারেনি। যতই ‘শিশুর অধিকার’ বলে বলে চিৎকার করা হোক, জড়বাদী এই সমাজব্যবস্থাকে অস্বীকার না করার আগ পর্যন্ত কারো অধিকারই প্রতিষ্ঠিত হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ