প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গল্প নয়, সত্যি বিধবার রুটি

গল্প নয়, সত্যি বিধবার রুটি

২১ মে ২০১৫ ০৪:১৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

পথে হজ্জযাত্রীদের নেতা হিসাবে যাঁরা মক্কা শরীফ যান, তাঁদেরকে আমীরুল হজ্জ বলা হয়। হযরত উসমান (রা.) স্বেচ্ছায় আমীরুল হজ্জ হিসাবে মদীনা হতে মক্কায় যেতেন। এক বৎসর মদীনায় গোলমাল দেখা দিল। কয়েক শত বিদ্রোহী এসে রাজধানী অবরোধ করে বসল। সুতরাং হজ্জের মৌসুম যায়-যায় দেখেও হযরত উসমান (রা.) মদীনা ত্যাগ করতে পারলেন না। অতএব আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-কে সে বৎসরের জন্য আমীরুল হজ্জ নিযুক্ত করে খলীফা তাঁকে মদীনার হাজী-কাফেলার নেতৃত্বে পাঠালেন। আবদুল্লাহ (রা.) মক্কার পথে যাত্রা করলেন। কিন্তু তাড়াতাড়িতে তিনি যথেষ্ট খাদ্য সঙ্গে নিতে পারেন নি; ফলে পথে খাদ্য ফুরিয়ে গেল। আবদুল্লাহ (রা.) কাফেলা থামিয়ে তাঁবু গেঁড়ে বসলেন এবং নিকটস্থ পল্লী হতে খাদ্য সংগ্রহের জন্য লোক পাঠালেন। আবদুল্লাহ (রা.) এর লোকেরা গাঁয়ে এক কুটিরে একটি বুড়ীকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে কথাবার্তা শুরু করল।
‘মা, আমাদের কাছে কিছু খাদ্য বেচতে পার? আমরা ভারি বিপদে পড়েছি। খাদ্য আমরা উপযুক্ত দাম দিয়েই নিব।’
‘না, আমার কাছে দেবার মতো অতিরিক্ত খাদ্য নেই। আমি আর আমার দুই ছেলে, পরিবারে আমরা এই তিনটিই প্রাণী, এই তিনজনের জন্য যতটুকু দরকার, কেবল তাই ঘরে আছে।’
‘কিন্তু তোমার ছেলেরা কোথায় বুড়িমা?’
‘তারা কাঠ কাটতে জঙ্গলে গিয়েছে।’
‘আচ্ছা, তোমার ছেলেদের জন্য কি রান্না করেছ?’
‘মাত্র একটা বড় রুটি!’
‘এই রুটি ছাড়া খাবার আর কিছু নেই?’
‘কিছু নেই!’
‘বেশ, ঐ রুটির অর্ধেকটা আমাকে দাওÑআমি অনেক পুরস্কার দিব।’
‘আচ্ছা, তুমি আমাকে এত বখীল ও হীন মনে কর কেন? আমি তোমাকে একটা রুটির অর্ধেক কখনো দিতে পারি না। তোমার যদি অতই ঠেকা থাকে, বেশ, সমস্ত রুটিখানাই নিয়ে যাও। (এরপর রুটি নিয়ে তারা তাদের আমিরের নিকট যান এবং ঘটনা খুলে বলেন)
আবদুল্লাহÑতোমরা তো দেখছি এক অদ্ভুত মহিলার দর্শন পেয়েছিলে। তাঁকে দেখবার আমার অত্যন্ত ইচ্ছা হচ্ছে। যাও, তাঁকে এখানে দাওয়াত করে নিয়ে এস।
‘বুড়িমা, তোমাকে দাওয়াত।’
‘কোথায়?’
‘আমাদের তাঁবুতে।’
‘কারণ?’
‘আমাদের আমির মস্তবড় মানুষ, তিনি তোমাকে দেখতে চান।’
‘কিন্তু আমার মতো একজন গরীব বেদুঈন বুড়ীর সঙ্গে তোমাদের মনিব কেন দেখা করতে চায়?’
‘আর কিছুই নয়, মা, শুধু তোমাকে দেখে ভক্তি করা।’
‘আমার ভক্তির দরকার নাই, বাপু; আমি যেতে পারব না।’
‘কিন্তু যেতে যে তোমাকে হবেই, মা।’
‘কেন যেতেই হবে?’
‘তোমাকে নিতে না পারলে কি আমাদের মুখ থাকবে? হয়তো গর্দান যেতে পারে।’
‘বটে! আচ্ছা, তবে চল।’
আবদুল্লাহÑ(উঠিয়া অগ্রসর হয়ে) ‘এস, বুড়িমা, এস। আস্সালামু আলাইকুম।’
বুড়ীÑ‘ওয়া আলাইকুম আস্সালাম।’
‘তুমি কোন কওমের, মা?’
‘আমি বনি কলব কওমের অন্তর্গত।’
‘কেমন আজকাল তোমার চলছে?’
‘ভালোই চলছে। আমার নিজের রুটি নিজেই তৈয়ার করে গরম ছাইয়ের উপর সেকে নেই।’
‘তারপর?’
‘আমরা জঙ্গলের ঝর্ণার পানি খাই।’
‘আর?’
‘আর কিছু নাঃ আমরা ভাবনা-চিন্তাকে আমাদের বাড়ীর কাছে ঘেঁষতেই দেই না। আল্লাহ বেশ শান্তিতে রেখেছেন।’‘তোমার রুটিটা দিয়ে আমার মহা উপকার করেছ।’
‘ও কথা না হয় না-ই বল্লেঃ আমার নিজের প্রশংসা শুনতে তো আর তোমার কাছে আসি নাই।’
‘কিন্তু সবটুকু রুটি আমাকে দিয়ে দিলে, তোমার ছেলেদেরকে কী খাওয়াবে?’
‘আবার সেই একই কথা! রুটি সম্বন্ধে এই সব আবোলতাবল বকে তুমি সত্যি আমাকে শরম দিচ্ছ।’
‘কেন, বল তো মা?’
‘আচ্ছাÑতুমি-না মস্ত সর্দার, তা কোন একটা বড় বিষয়ে আলাপ করতে পার না? কেবল রুটিÑরুটিÑরুটি, আমি শুনে শুনে একদম হয়রান।’
‘তা কী করব, মা?’ ‘আল্লাহর ওয়াস্তে এ বিষয় ছেড়ে এখন অন্য বিষয়ে কথা কও।’
‘আচ্ছা, মা, আমি কসম খাচ্ছি, আর ও প্রসঙ্গে আমি কোন কথাই বলব না।’
‘খুব ভালো। এতক্ষণে তা হলে তোমার একটু বুদ্ধির লক্ষণ দেখতে পাচ্ছি।’
‘এখন, বল মা, আমি তোমার কী উপকার করতে পারি?’
‘উপকার? কই, তার তো কোন পথ দেখি না।’
‘যদি অনুমতি কর, তোমাকে একটা উপহার দেই।’
‘কিন্তু চারদিকে তো গরীব দুখী আছে! তাদের দাবীই বড়। আমাদের তো খোদার ফজলে কোন ঠেকা নাই।’
‘কিন্তু তোমাকে একটা কিছু সওগাত না দিলে যে আমি মনে সোয়াস্তি পাচ্ছি না, মা?’
‘আচ্ছা কেবল ওরই জন্য যদি তুমি এত বেকারার থাক, তবে পাঠিয়ে দিও আমাকে সামান্য কিছু।’
আবদুল্লাহÑ‘দেখ, এক্ষুণি বুড়ীকে দশ হাজার দিরহাম ও চল্লিশটি উট পাঠিয়ে দাও।’
Ñইদ্রিস আহমদ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ