প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গল্প নয়, সত্যি বড় দাতা...

গল্প নয়, সত্যি বড় দাতা কে?

২১ মে ২০১৫ ০৪:২২ এএম
বজ্রশক্তি ডেস্ক

ন্যায় বিচারের মানদণ্ড বিচারাসনে হায়দর আলী
মহীশুরের সুলতান হায়দর আলী বেড়াতে বের হয়েছেন। হঠাৎ একটি বুড়ী এসে তাঁর পায়ে পড়ল এবং ফুঁসে কেঁদে উঠল।
হায়দার আলী বুড়ীকে সøেহে তুলে জিজ্ঞাসা করলেন, “কী হয়েছে, মা?” বুড়ী বলল, “আমাকে অসহায় পেয়ে জাহাঁপনার শহর কোতওয়াল আগা মুহম্মদ আমার মেয়েকে হরণ করে নিয়েছে।” হায়দর আলীর চক্ষু জ্বলে উঠল; তিনি বললেন, “বটে! আগা মুহম্মদ এখন তার দেশের বাড়ীতে তবে কি তোমার মেয়েকে সেখানে নিয়ে গিয়েছে?” বুড়ী বলল, “হুজুর, তাই।’ হায়দার আলী ফের বললেন, “কিন্তু হায়দর শাকে বল নাই কেন? সেইত এখন আগা মুহম্মদের জায়গায় কাজ কচ্ছে।” বুড়ী বলল, “তাঁকেও বলেছি, জাহাঁপনা, কিন্তু তিনি কিছু করলেন না।”
হায়দার আলী তখনই প্রাসাদে ফিরে অনুসন্ধান শুরু করলেন। দেখলেন, অভিযোগ সত্য।
তিনি হুকুম দিলেন, “জল্লাদ, এক্ষুণি হায়দর শাকে দুইশ’ বেত মারবে; আর একদল সৈন্য গিয়ে মেয়েটাকে উদ্ধার করে আনবে।”
বেত মারা হল। সৈন্যদল ফিরে আসল তাদের সঙ্গে বুড়ীর মেয়ে আর হাতে আগা মুহম্মদের মাথা।
আবদুল কাদের
শিক্ষা: প্রকৃত শাসকের কাজই হচ্ছে অপরাধীকে শাস্তি প্রদান করা। অপরাধ করলে সে যেই হোক না কেন তাকে ক্ষমা করা যাবে না। ন্যায়-বিচার প্রকৃত শাসকের একটি মহৎ গুণ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমার ফারুক (রা.) তার নিজ পুত্রকে মদ্যপানের অপরাধে শাস্তি প্রদান করেছিলেন। আবার তিনিই গরীবদের রাতের আধারে খাদ্য পৌঁছে দিতেন। ইসলামি শাসন ব্যবস্থায় সবাই ন্যায় বিচার লাভ করত। আমাদের যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন সকলের উচিত সবার প্রতি ন্যায় বিচার করা।
বিজিতের প্রতি বাইয়াজীদ
তুর্ক সুলতান বাইয়াজীদের ক্রমবর্ধমান শক্তি দর্শনে খি্িরস্টয় ইউরোপ শঙ্কিত। সময় থাকতে এ দৈত্যের বিনাশ সাধন শ্রেয়, এই সিদ্ধান্তের ফলে ইউরোপের দেশে দেশে সাজ সাজ রব পড়ে গেল। ফ্রান্স, জার্মানী, হাঙ্গেরি প্রভৃতি বিভিন্ন দেশ হতে হাজার হাজার স্বেচ্ছাসেবক নাইকোপলীসের ময়দানে হাজির হল। বাইয়াজীদও তাঁর তুর্ক বাহিনীসহ অগ্রসর হলেন। প্রতিদ্বন্দ্বী যোদ্ধাদের রণ-হুঙ্কারে যুদ্ধভূমি কেঁপে উঠল।
খৃস্টান যোদ্ধারা ঘোষণা করল: “সুলতান বাইয়াজীদ তুচ্ছ কথা; আকাশ ভেঙ্গে পড়লেও তাকে আমরা বর্শার ফলকে ঠেকিয়ে রাখব।” কিন্তু তুর্ক বাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে সমবেত খ্রিষ্টান বাহিনী প্রভঞ্জন মুখে তৃণখণ্ডের মতো উড়ে গেল।
বিজয়ী বিজিতদের মধ্যে একটি সন্ধিপত্র স্বাক্ষরিত হল: সন্ধির একটি শর্ত লেখা হলো এই যে, ফরাসি ও জার্মান বন্দিরা আর কখনও সুলতানের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে না। বিদায়ের আগে ফ্রান্স ও জার্মানির বন্দিগণকে সুলতানের সম্মুখে হাজির করা হলো: এরা সকলেই অভিজাতঘরের সন্তান ছিল।
সুলতান বললেন, “আমার বিরুদ্ধে আর কখনো অস্ত্রধারণ করবেন না এ শর্ত হতে আমি স্বেচ্ছায় আপনাদেরকে মুক্তি দিচ্ছি। আপনারা বয়সে তরুণ, সম্ভ্রান্ত বংশের সন্তান, আপনাদের সম্মানবোধ ও দেশপ্রেম আছে, এ পরাজয়ের কলঙ্ককালিমা দূর করার একটি মহৎ আকাক্সক্ষা আপনাদের হওয়া বিচিত্র নয়। যদি কখনো তা হয়, তবে আবার আপনারা সমবেত হয়ে যুদ্ধ ঘোষণা করবেন, আমি সানন্দে আপনাদের সাথে যুদ্ধক্ষেত্রে সাক্ষাৎ করব।”
গীবন
শিক্ষা: ক্ষমা একটি মহৎ গুণ। কেউ অন্যায় করে আল্লাহ্ তা’য়ালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করেন।
সুলতান বায়জীদ প্রতিপক্ষের তুলনায় শক্তিমান এবং প্রতিপক্ষকে পরাজিত করেও তিনি তাদের সসম্মানে মুক্ত করে দেন এবং তাদের আত্মসম্মানবোধ ও সাহসের প্রশংসা করেন। ইসলামের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই মক্কা বিজয়ের পর মহানবী (সা:) তার শত্র“দের এত কাছে পেয়েও ক্ষমা করে দেন। ক্ষমা করার মাধ্যমে পরম শত্র“কে বশে আনা যায়। তাই আমাদের উচিত কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করা।
তাহের মারুফ

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান
দ্বিতীয় হিজরির রমজান মাস। মদিনা থেকে কিছুটা পথ পেরিয়ে মুসলিম বাহিনী যাত্রাবিরতি করেছে ‘বুয়ুতুস সুকয়া’ প্রান্তরে। সুকয়ার কূপে তাঁবু ফেলে রাসুলুল্লাহ (সা.) এক এক করে…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান

আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠার ডাক -রিয়াদুল হাসান
আজকের দিনে সাধারণ মানুষের কাছে দেশের সার্বিক পরিস্থিতি কিংবা জীবনযাত্রার হালচাল জানতে চাইলে অধিকাংশের মুখ থেকেই শোনা যাবে এক গভীর সংকটের বিবরণ। কেউ বলবেন অর্থনৈতিক…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী

সৌদি-হুতি সংঘাত: কার স্বার্থে জ্বলছে মধ্যপ্রাচ্য, মূল্য দিচ্ছে কারা? -হাসান মাহদী
মধ্যপ্রাচ্যকে ঘিরে আবর্তিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট। এই অঞ্চলে দশকের পর দশক ধরে সংঘাত ও যুদ্ধ চলমান। কখনো ইরাক, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, আবার…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা

সরকার তুমি কার, জনগণের না আমলার? -কথক দা
সরকার কি কেবল সরকারি কর্মচারীদের? সরকারি কর্মচারীরাই কি কেবল জনগণ? অন্যান্য শ্রমিকরা কি এদেশের সিটিজেন নয় নাকি তারা মানুষই নয়? -এই প্রশ্নগুলো পুরনো হলেও নতুন…
 ২ নভেম্বর ২০২৬    বিশেষ নিবন্ধ

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

‘সবার জন্য বাংলাদেশ’ এর কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন
ওবায়দুল হক বাদল:রাজধানী ঢাকায় অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কার্যালয়ের শুভ সূচনা ও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বিকাল…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!

আন্দোলন নয়, বিরোধী দলকে সংসদে এসে বক্তব্য দেওয়ার আহ্বান চিফ হুইপের!
বিরোধী দলকে রাজপথে আন্দোলনের পরিবর্তে জাতীয় সংসদে এসে নিজেদের বক্তব্য ও দাবি তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, গণতান্ত্রিক…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!

তোশকের নিচে হেরোইন রেখে ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ পুলিশের এএসআইয়ের বিরুদ্ধে!
ভারতের পাঞ্জাবে এক ধর্মীয় নেতাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। বাড়িতে স্থাপন করা গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!

ভারতে আন্দোলনে অংশ নেওয়ায় নিঃশর্ত ক্ষমা চাইলেন অভিনেতা ইমরান খান!
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। সোমবার (২ নভেম্বর) বোম্বে হাইকোর্টের তিরস্কারের…
 ২ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট!
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি গ্যাসকূপের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর সাউথ-১ নামের এ কূপের দুটি জোনে মোট ৯৭…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী
স্বেচ্ছায় রক্তদানে মানুষকে আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদানে শরীরের ক্ষতি হয়—এমন ভুল ধারণা…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

শাহরাস্তিতে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে (৩৬) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান…
 ২ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চেয়ে চিঠি!
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরে…
 ২ নভেম্বর ২০২৬    জাতীয়

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার

শৈলকুপায় মুদি দোকানের পেছন থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে একটি মুদি দোকানের পেছনের কক্ষ থেকে ২৫ বস্তা বিএডিসি সার উদ্ধার করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার…
 ২ নভেম্বর ২০২৬    খুলনা

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

করিমগঞ্জে সমাজসেবক শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দক্ষিণ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিহাব উদ্দিন ভূঁইয়ার স্মরণে এক ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকেল ৩টায়…
 ২ নভেম্বর ২০২৬    ঢাকা

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি:পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার…
 ২ নভেম্বর ২০২৬    রংপুর