প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   গল্প নয়, সত্যি- মহত্ত্বে উথলি...

গল্প নয়, সত্যি- মহত্ত্বে উথলি উঠে মহত্ত্ব জোয়ার

২৩ মে ২০১৫ ০৭:০৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মিসরের রাজধানী আলেকজান্দ্রিয়া সিরিয়ার পরাজিত খ্রিষ্টান সৈন্যগণ মুসলিম বিজয়তরঙ্গ প্রতিরোধ করিতে এখানে তাঁহাদের সমস্ত ক্ষাত্রশক্তি কেন্দ্রীভূত করিয়া দাঁড়াইয়াছিলেন; কিন্তু আমর ইবনুল আ’সের দুর্জয় শক্তির সম্মুখে আলেকজান্দ্রিয়াকেও মস্তক নত করিতে হইয়াছে। বিজয়ী সেনাপতি মিসরের শাসনভার গ্রহণ করতঃ তথাকার খ্রিষ্টান অধিবাসীগণকে সর্বপ্রকার ধর্মীয় স্বাধীনতার অভয় বাণীতে আশ্বস্ত করিয়াছেন।
একদিন প্রভাতে খ্রিষ্টান মহল্লায় বিপুল চাঞ্চল্যের সঞ্চার হইল; বিক্ষুদ্ধ অধিবাসিগণ দলে দলে শহরের চকবাজারে সমবেত হইল, উত্তেজনাময়ী বক্তৃতা করিল এবং একটি প্রতিনিধি দল গঠন করতঃ প্রধান বিশপের অধিনায়কত্বে ‘আমরের গৃহে উপস্থিত হইল। ‘আমর সসম্মানে তাহাদিগকে অভ্যর্থনা করিলেন।
বিশপ ‘আমরের নিকট খ্রিষ্টান অধিবাসীদের বিক্ষোভের কারণ বিবৃত করিলেন। উপরোক্ত বাজারে যীশু খ্রিষ্টের একটি প্রস্তর মূর্তি ছিল। খ্রিষ্টানগণ পরম ভক্তির সহিত ঐ মূর্তির পূজা করিত। পূর্ব দিবাগত রাত্রিতে কে সেই মূর্তির নাসিকাভঙ্গ করিয়া লইয়া গিয়াছে। খ্রিষ্টানগণ সিদ্ধান্ত করিয়াছে যে, কোন মুসলমান ভিন্ন এ কাজ অন্য কেহ করে নাই।
‘আমর ইবনুল ‘আসও ঐরূপ সিদ্ধান্ত করিলেন এবং বিশপকে সম্বোধন করিয়া বলিলেন, “আমি পরম মর্মাহত ও লজ্জিত হলাম। ইসলাম প্রতিমা নির্মাণ বা প্রতিমাপূজা সমর্থন করে না সত্য, কিন্তু অন্যের উপাস্য দেবদেবীর অবমাননাও সমর্থন করে না। আপনারা প্রতিমাটি মেরামত করে নিন, আমি সমস্ত খরচ দিয়ে দিচ্ছি।” বিশপ বলিলেন, “কিন্তু মেরামত করা অসম্ভব। কারণ মূর্তিটিতে নূতন নাসিকা বসান সাধ্যায়ত্ত নয়।” ‘আমর পুনরায় বলিলেন, “বেশ, তবে আপনারা সমগ্র মূর্তিটির ক্ষতিপূরণ গ্রহণ করুন; আপনারা যে ক্ষতি নির্দেশ করবেন আমি তাই দিব।” বিশপ ইহাতে সম্মত না হইয়া বলিলেন, “দেখুন, আমরা যীশুকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করি, সুতরাং তাঁর মূর্তির অপমানের ক্ষতিপূরণ তুচ্ছ টাকা-পয়সায় হতে পারে না। এর একটা মাত্র ক্ষতিপূরণ সম্ভব; আমরা আপনাদের পয়গম্বরের প্রতিমূর্ত্তি গঠন করে নিয়ে তার নাসিকা ভেঙ্গে ফেলব।”
আকস্মিক অগ্নিসংযোগে বারুদ ¯তূপ যেমন জ্বলিয়া উঠে, ‘আমরের মুখ-মণ্ডল সহসা তেমনই জ্বলিয়া উঠিল। তাঁহার চক্ষুদ্বয় হইতে যেন রক্ত ফুটিয়া বাহির হইতে লাগিল, শরীর কাঁপিতে লাগিল, হাত অজ্ঞাতসারে বার বার তলোয়ারের মুঠা চাপিয়া ধরিতে লাগিল, পরক্ষণেই আবার তিনি জোর করিয়া হাত ছাড়াইয়া লইতে লাগিলেন। ‘আমর আসন ত্যাগ করিয়া কিছুক্ষণ দ্রুত পায়চারি করিলেন, তৎপর ঠাণ্ডা পানি আনাইয়া চোখ-মুখ ধুইয়া ফেলিলেন। তিনি তখন শান্ত বিষণ্ন স্বরে বিশপকে বলিলেন, “যে মহাপুরুষ আমরণ মূর্তিপূজার বিরুদ্ধে সংগ্রাম করে এক আল্লাহর উপাসনা প্রতিষ্ঠিত করেছেন, তাঁরই মূর্তি তাঁরই ভক্ত অনুচরদের সম্মুখে নির্মিত হবে, আর অপমানের সঙ্গে দ্বিখণ্ডিত হবে, তার আগে আমাদের ধন-মান সন্তান-সন্ততি এমনকি আমাদের প্রাণ বিনাশ হয়ে যাওয়া শ্রেয়। বিশপ, আপনি অন্য যে-কোন প্রস্তাব করুন, আমি গ্রহণ করতে রাজী, এমন কি প্রতিমার নাসিকার পরিবর্তে যদি আমাদের কারো নাসিকা কেটে দিতে হয়, তাতেও আমি অসম্মত নই।”
বিশপ শেষোক্ত প্রস্তাব সানন্দে গ্রহণ করিলেন।
পরদিন পূর্বাহ্নে দলে দলে খ্রিষ্টান ও মুসলমান ময়দানে যাইয়া সমবেত হইতে লাগিল, অপমানের প্রতিশোধ গ্রহণ করিবে।
‘আমর উপস্থিত জনমণ্ডলীকে সম্বোধন করিয়া সমস্ত ঘটনা বর্ণনা করিলেন তৎপর তিনি বিশপকে সম্মুখে ডাকিয়া বলিলেন, “আপনি খ্রিষ্টানগণের প্রতিনিধি, আমিও মুসলিমগণের প্রতিনিধি। এদেশের শাসনভার আমার উপর, সে শাসনের ত্র“টিতে যদি আপনাদের ধর্মের অবমাননা হইয়া থাকে, তবে তার শাস্তি আমাকেই গ্রহণ করিতে হইবে। এই তলোয়ার নিন। আপনি অসঙ্কোচে আমার নাসিকা ছেদন করুন।” বলিতে বলিতে ‘আমর বিশপের হাতে তলোয়ার তুলিয়া দিলেন।
বিশপ তলোয়ার হাতে লইয়া উহার ধার পরীক্ষা করিতে লাগিলেন বিপুল জনসংখ্যা নিঃশ্বাস রোধ করিয়া নির্বাক বিস্ময়ে অভিভূত হইয়া দাঁড়াইয়া রহিল। সহসা নিস্তব্ধতা ভঙ্গ করিয়া পশ্চাদ্দিক হইতে দৌঁড়িয়া জনৈক মুসলিম সৈনিক চিৎকার করিতে করিতে অগ্রসর হইল“থামুন, থামুন, বিশপ, এই আপনার মূর্তির নাক; আর এই আসল অপরাধী; এই মূর্তি আমিই ভেঙ্গেছি; এ শাস্তি আমাকেই গ্রহণ করতে হবে, সেনাপতি সম্পূর্ণ নির্দোষ” বলিতে বলিতে সে বিশপের সম্মুখে আসিয়া নাসিকা বাড়াইয়া ধরিল।
আবার সে বিশাল জনমণ্ডলী নীরব বিস্ময়ে মন্ত্রমুগ্ধের মতো চাহিয়া রহিল।
কম্পিত কণ্ঠে বিশপ বলিতে লাগিলেন, “ধন্য সেনাপতি, ধন্য সৈন্য, ধন্য এ জাতি, আর ধন্য সেই নবী যাঁর আদর্শে এমন মানুষ গড়ে উঠে। প্রতিমা ভাঙ্গা অন্যায় হয়েছে, কিন্তু এমন মানুুষের উপর এর প্রতিশোধ মহাপাপ হবে। আমাদের অভিযোগ প্রত্যাহার করছি, আশীর্বাদ করছি, এদেশে আপনাদের রাজা চিরস্থায়ী হউক।”
ওয়াকেদী

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা