প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কীভাবে চলছে দেশের রাজনীতি?

কীভাবে চলছে দেশের রাজনীতি?

২৯ মে ২০১৫ ০৭:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

আতাহার হোসাইন:
বাংলাদেশের অন্যতম বৃহত্তম দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। আর জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টিসহ বাকি দলগুলো মূলত অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে এদের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখে, কখনো বা দু’একজনের মন্ত্রিত্বের বিনিময়ে একট-আধটু ক্ষমতার স্বাদ ভোগও করে থাকে। অবশ্য এ ছাড়া তাদের বিশেষ কিছু করণীয়ও নেই। কারণ, দেশের মানুষ যে দিকে জোয়ার বেশি সে দিকেই সব সময় ঝুঁকে থাকে। তারা চায়না তাদের সমর্থন কোন ক্ষুদ্র দলকে দেওয়ার মাধ্যমে তা ব্যর্থ হোক। এ কারণে বৃহত্তর এই দু’টি রাজনৈতিক দলই পাকা-পোক্ত হয়ে বসে আছে। একই কারণে ৯০ পরবর্তী সময় থেকে একে একে তারাই ঘুরে ফিরে ক্ষমতা ভোগ করে আসছে। দু’টি দলের মধ্যেই এ ব্যাপারে নিশ্চিৎ ও স্থির সিদ্ধান্ত প্রোথিত হয়ে আছে বলে সর্বদাই তারা গণমুখী ও জবাবদিহিতামূলক রাজনীতি থেকে দূরত্ব রেখে পথ চলে। উভয় দলই মুখে গণতন্ত্রের কথা বললেও ঐ একই কারণে তারা নিজেরাই গণতন্ত্রকে উপেক্ষা করে থাকে, গণদাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে, তাদের স্বাভাবিক চলাচল ব্যবসা-বাণিজ্যে বাধা-বিঘ্নের সৃষ্টি করে। আর তাদের মুখ থেকে গণদাবির আওয়াজ উচ্চারিত হলেই সাধারণ মানুষ আতঙ্ক বোধ করে।
ব্যাপক গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালে সামরিক বাহিনী থেকে উঠে আসা হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের পতন হলে এ দেশে সংসদীয় গণতন্ত্রের সূচনা ঘটে। এর মধ্যে দু’টো দলের মধ্যে একটার পর একটা ক্ষমতায় এলেও রেকর্ড ভেঙ্গে বিগত পাঁচই জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে পর পর দুই বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। দেশে-বিদেশে এ নির্বাচন গৃহীত না হলেও দল জামায়াতে ইসলামীর উপর নির্ভর করে জ্বালাও-পোড়াওয়ের কর্মসূচি প্রদান করে জন মন থেকে তাদের এ জাতীয় কর্মকাণ্ডের সমর্থন হারিয়ে ফেলে। যার কারণে নির্বাচন পরবর্তী সময়ের সাত মাস পেরিয়ে গেলেও মিডিয়ার সামনে সরব থাকা ব্যতীত দাবি আদায় কিংবা সরকারকে পদচ্যুতির জন্য তেমন কোন কার্যকর পদক্ষেপ নিতে পারে নি।
এদিকে এ অবস্থায় বর্তমানে বৃহত্তর দল দু’টো মধ্যে দু’টোই জন-সম্পৃক্ততাহীনতায় ভুগছে। আমাদের দেশে পাঁচ বছর ক্ষমতায় থাকার পর নিয়মানুযায়ী যে কোন দলকেই সমর্থন হারানোর ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগকেও জনসমর্থনহীন হয়ে পড়তে হয়েছিল। নির্বাচনের আগে প্রকাশিত জরিপ এবং সিটি কর্পোরেশনের নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীদের ব্যাপক ভরাডুবির মাধ্যমে এ কথা প্রমাণিত হয়েছে। কিন্তু বাহির থেকে সেসবকে আমলে না নিয়ে, সংবিধানের দোহাই দিয়ে বিএনপির দাবিকে উপেক্ষা করে নিজেদের অধীনেই নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
এখন নির্বাচন পরবর্তী সময়ে আওয়ামী লীগ চাচ্ছে তাদের ক্ষমতাকে স্থায়ী করতে আর বিএনপি চাচ্ছে আন্দোলন করে সরকারের পদচ্যুতি। এ জন্য আওয়ামী লীগ মুখে মুখে বিদেশ তোষণ নীতিকে অস্বীকার করে আসলেও তারা বিদেশি সমর্থন ও বৈধতা প্রাপ্তির জন্য আপ্রাণ চেষ্টা করে আসছে। আওয়ামী লীগ মূলত প্রতিবেশী দেশ ভারতে কংগ্রেস সরকারে থাকা অবস্থায় অনেকটাই নিশ্চিৎ ছিলো। কেননা, বিগত নির্বাচন আন্তর্জাতিক মহলে সমর্থন না পেলেও ভারতের তৎকালীন কংগ্রেস সরকার আওয়ামী লীগকে দ্বিধাহীনভাবে সমর্থন প্রদান করেছে। আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা ও সমর্থন কতটুকু তা আমাদের দেশের সব রাজনৈতিক দলই সম্যক অবগত। যাদের পক্ষে ভারতের সমর্থন যায় তাদের জন্য বিশেষ সুবিধা হয়-তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ব্যাপক ভরাডুবির মুখে ঠেলে দিয়ে হঠাৎ মোদির নেতৃত্বাধীন বিজেপির উত্থান ঘটলে আওয়ামী লীগ পূর্বের মত অব্যাহত সমর্থন পাবে কি না তা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। অন্যদিকে বিএনপির মধ্যে বয়ে যায় খুশির আমেজ- যদি দুটো দলই আনুষ্ঠানিকভাবে একথা অস্বীকার করে থাকে। তবে মোদির উত্থানে বিএনপি- আওয়ামী লীগের মধ্যে খোশ-নাখোশের বন্যা বয়ে গেলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসে জানিয়ে দিয়ে গেছেন তারা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে মোটেও হস্তক্ষেপ করবে না। তবে এরই মধ্যে বিএনপি ঈদের পরে সরকার পতনের আন্দোলন করার লক্ষ্য নিয়ে পুরো রমজান মাস জুড়েই বিভিন্ন প্রক্রিয়ায় নিজেদেরকে সংগঠিত করার কাজ করে গেছে। ঈদের পরেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করার সমূহ সম্ভাবনা রয়েছে। অনেক দিন আগে থেকেই তিনি এ এ জন্য ঘর গুছিয়ে প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এসেছেন। তবে পর্যবেক্ষক মহলের ধারণা, বিএনপি আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশেষতঃ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে পারেন।
এদিকে ঈদের পর আন্দোলনের সূচনা হলে বিএনপি কতটুকু সফলতা লাভ করতে পারবে তা নিয়েও নানা মুখী কথা চলছে। অনেকেই মনে করছেন বিএনপিতে আন্দোলন করার মত ত্যাগী নেতা-কর্মীর যথেষ্ট অভাব রয়েছে। তাছাড়া নিজেদের মধ্যে দলীয় কোন্দল ও অনৈক্যেরও অভাব নেই। ইতোমধ্যেই ঢাকা মহানগরীর জন্য গঠিত কমিটি নিয়ে মির্জা আব্বাসের অসন্তুষ্টি ফুটে উঠেছে। বিএনপির নেতা-কর্মীদের মনোবলও তেমন একটা শক্ত বলে মনে হচ্ছে না। বিশেষ করে বিগত আন্দোলনের সময় সরকারের হুকুমে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান, ব্যাপক ধর-পাকড় ও মামলা হামলার কারণে এখনো তারা পুরোপুরি দাঁড়াতে সক্ষম হয় নি। এরই মধ্যে নতুন করে সর্বাত্মক আন্দোলন করা তাদের জন্য কঠিন হয়ে উঠতে পারে। অন্যদিকে ক্ষমতায় থাকা দলটির ভরসা অতীতের মতই অনুগত প্রশাসন ও মিডিয়ার উপর। অর্থাৎ সার্বিকভাবে দৃষ্টিপাত করলে এ কথা খুব সহজভাবেই বলা যায় যে দু’টো দলের কোনটাই জনগণের উপর আস্থাশীল নয়। হয় তারা অনুগত প্রশাসন নয় বিদেশিদের দিকে তাকিয়ে আছে। এ লক্ষ্যেই তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং কোনভাবেই এই পরিস্থিতি সাধারণ মানুষের জন্য স্থায়ী সমাধান ও মঙ্গল বয়ে আনতে পারবে না বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক