প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জঙ্গিবাদ নির্মূল কীভাবে সম্ভব? কার...

জঙ্গিবাদ নির্মূল কীভাবে সম্ভব? কার দ্বারা সম্ভব?

৯ ডিসেম্বর ২০১৫ ০১:৪০ পিএম
বজ্রশক্তি ডেস্ক
 মোহাম্মদ আসাদ আলী

ধর্মবিশ্বাস হচ্ছে এমন একটি বিষয় যাকে পাশ্চাত্য দর্শনগুলো যতই অস্বীকার করতে চাইছে, কার্যক্ষেত্রে ততই সে ধর্মের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অর্থাৎ শত চেষ্টা করেও, বহু মতবাদ-শিক্ষাব্যবস্থা-গণমাধ্যম, হাজার হাজার লেখকের লেখনিও ধর্মবিশ্বাসকে নিঃশেষ করতে পারে নি। বিশেষ করে প্রাচ্যে ধর্মবিশ্বাসই রাজনীতি ও সমাজের প্রধান ইস্যু। একে অস্বীকার করা আর উটপাখির মতো বালিতে মাথা গুঁজে থাকা একই কথা।

আমি বাংলাদেশের কথাই বলি। এখানে ১৫ কোটি মানুষ ইসলাম ধর্মবিশ্বাসী। তাদের মধ্যে নাস্তিকের সংখ্যা খুবই কম। তবে ১৫ কোটিই যে ধার্মিক তাও নয়। এর যুব সমাজ ধর্ম থেকে অনেকটা নিরাসক্ত কারণ প্রচলিত ধর্মের অপ্রয়োজনীয়তা ও ক্ষতিকর দিকগুলো তাদের চোখে ধরা পড়ছে। কিন্তু তারাও এতটুকু অনুভূতি রাখে যে আল্লাহ ও রসুলকে কেউ কদর্য ভাষায় গালাগালি করলে তারাও ভিতরে ভিতরে ফুসে ওঠে।
এসময় কোনো গোষ্ঠী যদি তাদেরকে প্রণোদিত (Motivate) করে যে, ইসলামের শত্র“ কাফের মুরতাদদের হত্যা করে ফেল। এটাই তোমার জেহাদ। এটা করতে গিয়ে নিহত হলে তুমি শহীদ, পরকালে জান্নাত নিশ্চিত। তাহলে সেই যুবকদের মধ্যে একটি অংশ কনভিন্সড হবে এটা খুবই সরল কথা।
এখন ঐ যুবকদের যদি আপনি ফেরাতে চান তাহলে কী দিয়ে ফেরাবেন? ঘটনা ঘটানোর আগে তো পুলিশ টেরই পাবে না। পুলিশ যদি ধরেও ফেলে তাদেরকে সেজন্য কি ঐ যুবকরা নিজেদেরকে অপরাধী মনে করবে, অনুতপ্ত হবে, নাকি নিজেদের সফল মনে করবে? যদি তাদেরকে ফাঁসিও দেওয়া হয় তাদের এই ফাসি কি আরো বহু যুবককে ইসলামের জন্য প্রাণদানে অনুপ্রাণিত করবে না?
তাহলে পুলিশ দিয়ে পিটিয়ে, ফাসি দিয়ে জেল দিয়ে কী লাভ হলো, জঙ্গিবাদ তো আরো বাড়তেই থাকবে এর দ্বারা? বরং তারা আরো কৌশলী ও বেপরোয়া হয়ে উঠবে। এমতাবস্থায় জঙ্গিবাদ নির্মূল কীভাবে সম্ভব? যুদ্ধ করেও তো যুক্তরাষ্ট্র ও তার জোট জঙ্গিবাদ নির্মূল করতে পারছে না। তারা কিছু মানুষ হত্যা করতে পারছে কিন্তু আদর্শ থেকে যাচ্ছে।
এখন একটাই পথ, জঙ্গিবাদ নামক বিকৃত আদর্শকেই হত্যা করতে হবে। সেজন্য লাগবে সেই আদর্শ থেকে শক্তিশালী আরেকটি আদর্শ যা জঙ্গিবাদকে অসার প্রতিপন্ন করে দেবে। যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের সামনে প্রমাণ করতে হবে যে, ঐ পথে আদৌ জান্নাতে যাওয়া যাবে না, কারণ আল্লাহ ও রসুলের প্রদর্শিত পথ ওটা নয়। বরং তারা দুনিয়াও হারাচ্ছেন, আখেরাতও হারাচ্ছেন। তাদের দ্বারা মানবজাতির কোনো উপকার হচ্ছে না, বরং ক্ষতিই হচ্ছে।
এটা প্রমাণ করতে পারে একমাত্র হেযবুত তওহীদ, সুতরাং জঙ্গিবাদ নির্মূলে হেযবুত তওহীদের কোনো বিকল্প বর্তমানে এই পৃথিবীতে নেই।
জঙ্গিবাদের বিরুদ্ধে যারা আদর্শিক লড়াই চালানোর পক্ষে মত দেন এমন ব্যক্তিবর্গ এবং সরকারের কর্তাব্যক্তিরা যখন কথায় কথায় বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, এই ধর্মে জঙ্গিবাদের স্থান নেই, জঙ্গিদের কোনো ধর্ম নেই’ তখন তাদের মুখে কথাগুলো জঙ্গিদের কাছে হয়তো হাস্যকর বলেই মনে হয়। তারা জঙ্গিবাদকে কী মনে করেন তা তারাই ভালো বলতে পারবেন। কিন্তু বাস্তবতা হলো- ইসলাম শান্তির ধর্ম, শুধু এটুকু বলে জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক লড়াই চালানো যাবে না। তারা যে অর্থে ইসলামকে শান্তির ধর্ম বলে থাকেন ইসলাম সেই অর্থে শান্তির ধর্ম নয়। ইসলাম এমন এক ধর্ম, যা অন্যায়, অবিচার, অনাচার ও অসত্যের বিরুদ্ধে সার্বক্ষণিক লড়াই করার অনুপ্রেরণা যোগায়। অন্যায়, অবিচার দেখে মুখ বুজে বসে থাকার নাম ইসলাম নয়। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই চালানোরও কিছু মৌলিক নীতিমালা আল্লাহ দিয়েছেন, যার ব্যত্যয় ঘটলে উল্টো ইসলামই অশান্তির কারণ হয়ে দাড়াতে পারে। আজ জঙ্গিরা সেই নীতিমালা ভঙ্গের দোষে দুষ্ট। কাজেই জঙ্গিবাদ থেকে জাতিকে রক্ষা করতে চাইলে এভাবে নয়, আরও গভীরে প্রবেশ করে, প্রকৃত ইসলামের জেহাদ সম্পর্কিত নীতিমালা ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো প্রচার করতে হবে।
জঙ্গিরা ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। ভালো কথা। কিন্তু তাদের কাছে যেটা আছে সেটা কি আদৌ প্রকৃত ইসলাম? ওই ইসলাম সারা পৃথিবীতে প্রতিষ্ঠা হলেও কি চূড়ান্ত শান্তি আসবে? না, জঙ্গিরা প্রকৃত ইসলামের ধারক নয়, কেন নয়, কীভাবে নয়, তাহলে কোনটা প্রকৃত ইসলাম, এ প্রশ্নগুলোর জবাব দিতে হবে তাকেই, যিনি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবেন। তাছাড়া প্রকৃত ইসলাম হলেই কি সেটাকে প্রতিষ্ঠা করতে সন্ত্রাসের আশ্রয় নিতে হবে? বোমাবাজী করতে হবে? ভিন্নমতাবলম্বীকে হত্যা করতে হবে? তাও নয়, কেন নয়- জবাব দিতে হবে তারও। সরকারের কাছে এসবের কোনো সদুত্তর নেই- এ কারণেই কি আদর্শিক লড়াই শুরু করতে সরকারের এত অনীহা?
আমাদের সরকার যতই বলুক, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হতে দেয়া যাবে না, বাস্তবতা কিন্তু সেদিকেই যাচ্ছে। অন্যদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও শোনা যাচ্ছে এক ভয়ানক সতর্কবার্তা। বাংলাদেশের জঙ্গিরা নিয়ন্ত্রণে আছে, তবে নির্মূল সম্ভব নয়- গোয়েন্দা কর্মকর্তার এই বক্তব্য সকলেই শুনেছেন নিশ্চয়ই।
জঙ্গিবাদ দমনের দুইটি পদ্ধতি রয়েছে, শক্তি প্রয়োগ ও আদর্শিক মোকাবেলা। তৃতীয় কোনো পদ্ধতি নেই। সরকারকে বলব- শক্তি প্রয়োগ অনেক করেছেন। নির্মূল হয় নি। হবেও না। কেননা, যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিধর রাষ্ট্রও শক্তি প্রয়োগের নীতিতে সফল হতে পারে নি। বাংলাদেশ নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সামরিক শক্তিধর দেশ নয়। তাহলে উপায় এখন একটাই- আদর্শিক মোকাবেলা। তরিকত ফেডারেশন, তাবলীগ জামাত বা ইসলামী ফাউন্ডেশন দিয়ে ওটা হবে না। তেমন কোনো চেষ্টা যদি সরকার করে থাকে তাহলে তার অসারতা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছে। এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাবে কী করে? কাজেই ওসব বেতনভোগী ধর্মজীবীদের বাদ দিয়ে প্রকৃতপক্ষেই যারা জঙ্গিবাদের বিরুদ্ধে শক্ত তথ্য, প্রমাণ, যুক্তি হাজির করে জঙ্গিবাদকে ভুল প্রমাণ করতে পারবে এবং একই সাথে মুসলিম জাতির করণীয় ঠিক করে দিতে পারবে তাদের শরণাপন্ন হতে হবে। তা না করে ‘ইসলাম শান্তির ধর্ম’, ‘ইসলামে মানুষ হত্যা পাপ’- ইত্যাদি বহুল প্রচলিত প্রবচন আউড়িয়ে জঙ্গিবাদের অগ্রগতি বন্ধ করা সম্ভব নয়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!

৮০ বছরের ইতালীয় নারীকে বিয়ে করলেন ২১ বছরের যুবক!
৫৯ বছরের বয়সের ব্যবধান। একজনের বয়স ৮০, অন্যজনের মাত্র ২১। এত বড় বয়সের ব্যবধান সত্ত্বেও ইতালীয় এক নারীকে বিয়ে করেছেন তুরস্কের এক যুবক। ব্যতিক্রমী এই…
 ১৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!

বাবা ফিরবেন ভেবে মাকে সান্ত্বনা দেয় চার বছরের প্রান্থি!
‘মা, তুমি কেঁদো না। বাবা তো আকাশের তারা হয়ে গেছে, কদিন পরেই ফিরবে।’ চার বছরের প্রান্থি হয়তো এখনো বোঝেনি, তার বাবা আর কোনো দিন ফিরে…
 ১৮ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!

ওমরাহ পালন করতে গিয়ে মক্কায় বাংলাদেশি নারীর মৃত্যু!
পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় জহুরা বেওয়া (৬৮) নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজশাহীর বাঘা উপজেলার পারশাওতা বিনোদপুর গ্রামের বাসিন্দা।…
 ১৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!

হাসপাতালের ওয়াশরুম নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন!
মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন ওয়াশরুম দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয়…
 ১৮ অক্টোবর ২০২৬    ঢাকা

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!

মেসির জোড়া গোলে মায়ামির দাপুটে জয়, গড়লেন অনন্য রেকর্ড!
লিওনেল মেসির জোড়া গোলের নৈপুণ্যে আটলান্টা ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। বিরতির পর মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দলকে জয় এনে দেওয়ার…
 ১৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!

ইশরাকের মাদকবিরোধী অভিযান নিয়ে ক্ষুব্ধ ইসলামী আন্দোলনের নেতা!
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকের আস্তানায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আকস্মিক অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা শেখ ফজলুল করীম মারুফ। পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র…
 ১৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি মালিক!
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রিসোর্টের ম্যানেজার…
 ১৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী
জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জাতীয় স্বার্থ, দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদাকে আগামীর বাংলাদেশের…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!

ব্যান্ডসঙ্গীতের অন্যতম পথিকৃৎ আইয়ুব বাচ্চু’র অষ্টম মৃত্যুবার্ষিকী আজ!
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু শুধু নিজের গানের জাদুতে জয় করেছিলেন কোটি শ্রোতার হৃদয়, স্বপ্ন দেখিয়েছিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীদেরও। জীবদ্দশায় গিটার হাতে মঞ্চ মাতানো…
 ১৮ অক্টোবর ২০২৬    বিনোদন

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
পেশাগত দক্ষতা, উৎকর্ষ সাধন এবং যুদ্ধ ও শান্তিকালে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সাভার…
 ১৮ অক্টোবর ২০২৬    জাতীয়

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর