প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আনন্দময়ীর আগমনে

আনন্দময়ীর আগমনে

৯ ডিসেম্বর ২০১৫ ০২:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক
-কাজী নজরুল ইসলাম

আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি-আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেবশিশুদের মারছে চাবুক, বীর যুবাদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা,-আসবি কখন সর্বনাশী?
দেব-সেনা আজ টানছে ঘানি তেপান্তরের দ্বীপান্তরে,
রণাঙ্গনে নামবে কে আর তুই না এলে কৃপাণ ধরে’?
বিষ্ণু নিজে বন্দী আজি ছয়-বছরী ফন্দী-কারায়,
চক্র তাহার চরকা বুঝি ভণ্ড-হাতে শক্তি হারায়!
মহেশ্বর আজ সিন্ধুতীরে যোগাসনে মগ্ন ধ্যানে,
অরবিন্দ চিত্ত তাহার ফুটবে কখন কে সে জানে!
সদ্য অসুর-গ্রাসচ্যুত ব্রহ্মা-চিত্তরঞ্জনে, হায়!
কমগুলুর শান্তি-বারি সিঞ্চি যেন চাঁদ নদীয়ায়।
শান্তি শুনে তিক্ত এ-মন কাঁদছে আরো ক্ষিপ্ত রবে,
মরার দেশের মড়া-শান্তি, সে ত আছেই, কাজ কি তবে?
শান্তি কোথায়? শান্তি কোথায় কেউ জানি না।
মা গো তোর ঐ দনুজ-দলন সংহারিণী মূর্তি বিনা!
দে তারা আজ জ্যোতিহারা, ধ্র“ব তাঁদের যায় না জানা,
কেউ বা দৈব-অন্ধ মা গো, কেউ বা ভয়ে দিনে কানা।
সুরেন্দ্র আজ মন্ত্রণা দেন দানব-রাজার অত্যাচারে,
দম্ভ তাঁহার দম্ভোলি ভীম বিকিয়ে দিয়ে পাঁচ হাজারে।
রবির শিখা ছড়িয়ে পড়ে দিক হতে আজ দিগন্তরে,
সে কর শুধু পশলো না মা অন্ধ কারার বন্ধ ঘরে।
গগন-পথে রবি-রথের সাত সারথি হাঁকায় ঘোড়া,
মর্ত্যে দানব মানব-পিঠে সওয়ার হয়ে মারছে কোঁড়া।
বারি-ইন্দ্র বরুণ আজি করুণ সুরে বংশী বাজায়,
বুড়িগঙ্গার পুলিন বুকে বাঁধছে ঘাটি দস্যু-রাজায়।
পুরুষগুলোর ঝুঁটি ধরে বুরুশ করায় দানব-জুতো,
মুখে ভজে আল্লা হরি, পূজে কিন্তু ডাণ্ডা-গুঁতো।
দাড়ি নাড়ে, ফতোয়া ঝাড়ে, মসজিদে যায় নামাজ পড়ে,
নাই ক’ খেয়াল গোলামগুলোর হারাম এ-সব বন্দী-গড়ে।
‘লানত’ গলায় গোলাম ওরা সালাম করে জুলূমবাজে,
ধর্ম-ধক্ষজা উড়ায় দাড়ি, ‘গলিজ’ মুখে কোরান ভাঁজে।
তাজ-হারা যার নাঙ্গা শিরে গরমাগরম পড়ছে জুতি,
ধর্ম-কথা বলছে তারাই, পড়ছে তারাই কেতাব-পুঁথি।
উৎপীড়কে প্রণাম করে শেষে ভগবানে নমি,
হিজ্রে ভীরুর ধর্ম-কথার ভণ্ডামিতে আসছে বমি।
টিকটিকির ঐ লেজুড় সম দিগি¦দিকে উড়ছে টিকি,
দেব্তার আগে পূজে দানব, তাদের কাছে সত্য শিখি!
পুরুষ ছেলে দেশের নামে চুগ্লি খেয়ে ভরায় উদর,
টিকটিকি হয়, বিষ্ঠা কি নাই-ছি ছি এদের খাদ্য ক্ষুধোর!
আজ দানবের রংমহলে তেত্রিশ কোটি খোজা গোলাম
লাথি খায় আর চ্যাঁচায় শুধু, ‘দোহাই হুজুর, মলাম মলাম!’
মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা-বোল নাকি-নাকি,
খাঁড়ায় কেটে র্ক মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি!
হান্ তরবার, আন্ মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
মাদীগুলোয় র্ক মা পুরুষ, রক্ত দে মা, রক্ত দেখা!
লক্ষ্মী-সরস্বতীকে তোর আয় না রেখে কমল-বনে,
বুদ্ধি বুড়ো সিদ্ধিদাতা গণেশ-টনেশ চাই না রণে।
ঘোমটা-পরা কলা বৌ-এর গলা ধরে দাও ক’রে দূর,
ঐ বুঝি দেব-সেনাপতি, ময়ূর-চড়া জামাই ঠাকুর?
দূর ক’রে দে, দূর ক’রে দে, এ সব বালাই সর্নাশী,
চাই না ক’ ঐ ভাং-খাওয়া শিব, নেক দিয়া তাঁয় গঙ্গামাসী!
তূই একা আয় পাগ্লী বেটী তাথৈ তাথৈ নৃত্য ক’রে,
রক্ত-তৃষায় ‘ময় ভখা হুঁর কাঁদন-কেতন কণ্ঠে ধরে’।
‘ময় ভুখা হুঁ’র ক্ষেপী ছিন্নমস্তা আয় মা কালী,
গুরুর বাগে শিব সেনা তোর হুঙ্কারে ঐ ‘জয় আকালী!’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!
যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী
বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্পের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা
মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়…
 ২৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া…
 ২৮ নভেম্বর ২০২৬    সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান।…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল…
 ২৮ নভেম্বর ২০২৬    বরিশাল