প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.)

হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.)

১১ ফেব্রুয়ারি ২০১৬ ০২:১৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

(পূর্ব প্রকাশের পর)

দ্বিতীয় হিজরীর সফর মাসে রসুলাল্লাহ (দ.) ষাটজন সশস্ত্র সাহাবী নিয়ে কুরাইশদের বাণিজ্য চলাচল পথে ‘আবওয়া’ অভিযান পরিচালনা করেন। এ অভিযানেও হযরত হামযা (রা.) ছিলেন পতাকাবাহী এবং নেতৃত্বদানকারী। মুসলিম বাহিনী পৌছার আগেই কুরাইশ কাফেলা অতিক্রম করায় এ যাত্রাও কোন সংঘর্ষ ঘটেনি। এমনিভাবে দ্বিতীয় হিজরী সনের ‘উশায়রা’ অভিযানেও হামযা (রা.) মুসলিম বাহিনীর পতাকাবাহীর গৌরব লাভ করেন।
হিজরী দ্বিতীয় সনে ইসলামের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ পূর্ণাঙ্গ প্রথম যুদ্ধ ‘বদর যুদ্ধ’ সংঘটিত হয়। এ যুদ্ধে হামযার (রা.) বীরত্বগাঁথা ইতিহাসে চির অমলিন হয়ে আছে। রণক্ষেত্রে উভয়পক্ষ কাতারবন্দী হওয়ার পর কুরাইশ পক্ষের উতবা, শায়বা ও ওয়ালিদ সারি থেকে বেরিয়ে এসে রসুলাল্লাহর (দ.) বাহিনীর থেকে কাউকে দ্বন্দ যুদ্ধের আহবান জানায়। তখন রসুলাল্লাহর (দ.) বাহিনীর মধ্যে থেকে তিনজন আনসার মুজাহিদ তাদের আহবানে সাড়া দিয়ে বেরিয়ে আসেন। কিন্তু উতবা চিৎকার করে বলে উঠলো; “মোহাম্মদ, আমাদের সমকক্ষ লোকদেরই পাঠাও, এসব অনুপযুক্ত লোকদের সাথে আমরা লড়তে চাই না।” রসুলাল্লাহ (দ.) আদেশ দিলেন; “হামযা, আলী ও আবু উবায়দা সামনে এগিয়ে যাও।” তাঁরা যেন শুধু রসুলের (দ.) মুখ থেকে আদেশের প্রতীক্ষায়ই ছিলেন। এ তিন জন এগিয়ে গিয়ে প্রতিপক্ষ তিন জনের মুখোমুখি হলেন। প্রথম আক্রমনেই হামযা (রা.) জাহান্নামে পাঠালেন উতবাকে। আলীও (রা.) বিজয়ী হলেন শায়বার উপর। মুহূর্তেই ময়দানে দুই কোরাইশ নেতার লাশ গড়িয়ে পড়লো। কিন্তু আবু উবায়দা এবং ওয়ালিদের যুদ্ধ একটু প্রলম্বিত হল। অতঃপর আলীর (রা.) সহায়তায় আবু উবায়দা (রা.) ওয়ালিদকেও জাহান্নামে পাঠিয়ে দেন। তিন জনের এ অবস্থা দেখে কুরাইশদের মধ্য থেকে তুয়াইমা ইবনে আদী ‘ওয়ালিদের’ সাহায্যার্থে এগিয়ে এলে আলী (রা.) তাকে তরবারীর এক আঘাতেই ধরাশায়ী করে ফেলেন। এ যুদ্ধে হামযা (রা.) পাগড়ীর উপর উটপাখির পালক গুঁজে রেখেছিলেন। এ কারণে যে দিকে তিনি যাচ্ছিলেন সুস্পষ্টভাবে তাকে দেখা যাচ্ছিল। দু’হাতে বজ্ব্রমুষ্ঠিতে তরবারী ধরে বীরত্বের সাথে কাফিরদের ব্যুহ তছনছ করে দিচ্ছিলেন। এ যুদ্ধে কুরাইশরা শোচনীয় পরাজয় বরণ করে। উমাইয়া ইবনে খালাফ ঐ সময় আব্দুর রহমান ইবনে আউফকে (রা.) জিজ্ঞেস করেছিল; ‘উটপাখির পালক লাগানো এ লোকটি কে’? তিনি যখন বললেন; ‘হামযা’ (রা.) তখন সে বলেছিল; “এ ব্যক্তিই আজ আমাদের সবচেয়ে বেশী সর্বনাশ করেছে”।
মদিনার উপকন্ঠেই ছিল ইহুদী গোত্র বনূ কাইনুকা’র বসতি। রসুলাল্লাহ (দ.) মদিনায় আসার পর সকলের মতো তাদের সাথেও মৈত্রি চুক্তি করেছিলেন। কিন্তু বদর যুদ্ধে মু’মিনদের বিজয় লাভে তাদের অন্তরে হিংসার আগুন জ্বলে উঠে। তারা বিদ্রোহী হয়ে উঠে। এ চুক্তি ভঙ্গের কারণে রসুল (দ.) দ্বিতীয় হিজরীর শাওয়াল মাসে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন। এ অভিযানেও হামযা (রা.) পতাকাবাহীর দায়িত্ব পালন করেন।
বদরের শোচনীয় পরাজয়ে কুরাইশদের আত্ম অভিমান দারুণভাবে আহত হয়। প্রতিশোধ স্পৃহায় উন্মত্ত বিশাল কুরাইশ বাহিনী হিজরী তৃতীয় সনে মদিনার দিকে ধাবিত হয়। আল্লাহর রসুল (দ.) সঙ্গীদের নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে তাদের গতিরোধ করেন। শাওয়াল মাসে যুদ্ধ শুরু হয়। কুরাইশদের পক্ষে ‘সিবা’ নামক এক জওয়ান এগিয়ে এসে দ্বন্দ্ব যুদ্ধের আহবান জানায়। হামযা (রা.) উন্মুক্ত তরবারী হাতে ময়দানে এসে হুঙ্কার ছেড়ে বললেন; “ওরে উম্মে আনমারের অপবিত্র পানির সন্তান, তুই এসেছিস আল্লাহ ও তাঁর রসুলের বিরুদ্ধে লড়তে”? এ কথা বলে তিনি এমন প্রচন্ড আক্রমণ চালালেন যে, এক আঘাতেই ‘সিবা’র তর্জন গর্জন চিরতরে খতম। তারপর সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেল। হামযার (রা.) ক্ষিপ্র আক্রমণে কাফিরদের বুহ্য তছনছ হয়ে গেল। এ যুদ্ধে তিনি একাই ত্রিশ জন কাফির হত্যা করেন।
যেহেতু হযরত হামযা (রা.) বদর যুদ্ধে কুরাইশদের বাছাবাছা নেতৃবৃন্দকে হত্যা করেছিলেন, এ কারণে কুরাইশদের সকলেই তাঁরই খুনের পিয়াসী ছিল সবচেয়ে বেশী। হামযার হত্যাকারী ‘ওয়াহশী’ ওহুদের ময়দানে হামযার হত্যার বর্ণনা দিতে গিয়ে বলে; “আমি ছিলাম জুবাইর ইবনে মুত’ইমের ক্রীতদাস। বদর যুদ্ধে জুবাইরের চাচা ‘তুয়াইম ইবনে আদী’ হামযা (রা.) এর হাতে নিহত হয়। মক্কায় ফিরে জুবাইর আমাকে বললো, যদি তুমি মোহাম্মদের (দ.) চাচা হামযাকে (রা.) হত্যা করে আমার চাচার হত্যার বদলা নিতে পার, তাহলে আমি তোমাকে মুক্তি দিব। আমাকে সে বিশেষ ট্রেনিং দিল। আমি শুধু হামযাকে (রা.) হত্যার উদ্দেশ্যে উহুদের দিকে রওয়ানা হলাম। যুদ্ধ শুরু হলো, একটা পাথরের আড়ালে লুকিয়ে হামযার প্রতীক্ষা করতে লাগলাম। এক পর্যায়ে আমার প্রতীক্ষার অবসান হল। আমি নিরাপদ দূরত্ব থেকে অত্যন্ত সতর্কতার সাথে হামযাকে (রা.) নিখুঁতভাবে নিশানা করে আমার বর্শা নিক্ষেপ করলাম। বর্শাটি হামযার পেট দিয়ে ঢুকে এফোঁড় ওফোঁড় করে দিল। তিনি তখন আমার দিকে লক্ষ করে এগুতে চাইলেন। কিন্তু আঘাতের তীব্রতার জন্য পথিমধ্যেই পড়ে গেলেন। এভাবেই হামযা (রা.) শহীদ হলেন। তারপর আমি আমার স্বপক্ষ সৈন্যদের নিকট এসে নিষ্কর্মা হয়ে বসে থাকলাম। কারণ, আমার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আমি মক্কায় ফিরে এলে আমাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়।”
এ মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় তৃতীয় হিজরীর শাওয়াল মাসের মাঝামাঝি। হামযার বয়স তখন আনুমানিক আটান্ন। হামযার (রা.) শাহাদতের খবরে কুরাইশ রমণীরা আনন্দে সংগীত ও নৃত্য করেছিল। আবু সুফিায়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা হামযার নাক-কান কেটে অলঙ্কার বানিয়েছিল, বুক চিরে কলিজা বের করে চিবিয়ে থুথু নিক্ষেপ করেছিল। এ কথা শুনে রসুল (দ.) জিজ্ঞেস করেছিলেন, ‘সে কি কলিজার কিছু অংশ খেয়েও ফেলেছিল’? লোকেরা বলেছিল, ‘না’। তখন রসুল (দ.) বলেছিলেন; “হামযার (রা.) দেহের কোন একটি অংশও আল্লাহ জাহান্নামে যেতে দেবেন না”।
যুদ্ধ শেষে শহীদের দাফন-কাফনের পালা শুরু হলো। রসুল (দ.) তাঁর সম্মানিত চাচার লাশের কাছে এলেন। যেহেতু হিন্দা তাঁর নাক-কান কেটে বিকৃত করে ফেলেছিল, তাই এ দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। তিনি বললেন; “কিয়ামাতের দিন হামযা হবে ‘সাইয়্যেদুশ শুহাদা’ বা সকল শহীদের নেতা”। এরপর তিনি চাচার নিথর শহীদ দেহের প্রতি লক্ষ করে বলেন, “তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হউক। আমার জানামতে তুমি ছিলে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অধিক সচেতন, অতিশয় সালেহ্। যদি সাফিয়্যার শোকগাঁথা ও দুঃখের কথা আমার মনে না থাকতো তাহলে এভাবেই তোমাকে ফেলে রেখে যেতাম, যাতে পশু পাখি তোমাকে খেয়ে ফেলতো এবং কিয়ামতের দিন তাদের পেট থেকে আল্লাহ তোমাকে জীবিত করতেন। আল্লাহর কসম! তোমার প্রতিশোধ নেওয়া আমার উপর অত্যাবশ্যক। আমি তাদের সত্তর জনকে তোমার মতো নাক-কান কেটে বিকৃত করবো।” রসুলাল্লাহর (দ.) এ কসমের প্রেক্ষিতে সূরা ‘নাহল’ এর ১২৬-৭ নং আয়াত নাযিল হয়।
সাফিয়্যা (রা.) ছিলেন হামযা (রা.) এর সহোদরা। ভাইয়ের শাহাদাতের খবর শুনে তাঁকে এক নজর দেখার জন্য তিনি দৌড়ে আসেন। ভাইয়ের দেহের এমন অবস্থা সহ্য করতে পারবেন না বিধায় রসুলাল্লাহ (দ.) তাঁকে দেখতে না দিয়ে কিছু সান্তনা দিয়ে ফিরিয়ে দেন। ভাইয়ের কাফনের জন্য সাফিয়্যা (রা.) দু’খানি চাদর পাঠান। কিন্তু হামযার (রা.) পাশেই আরেক সাহাবির নিথর দেহ কাফনহীন অবস্থায় পড়েছিল। তাই চাদর দু’খানি দু’জনের মধ্যে ভাগ করে দেয়া হয়। হামযাকে (রা.) ওহুদের ময়দানেই দাফন করা হয়। রসুলাল্লাহ ওহুদ যুদ্ধের শহীদদের থেকে দু’জন করে একটি কবরে দাফন করা হয়। জাবির (রা.) বলেন; “মুয়াবিয়া যেদিন ওহুদে কূপ খনন করেছিলেন, সেদিন আমরা ওহুদের শহীদদের জন্য কান্নাকাটি করছিলাম। খনন করতে গিয়ে এক ব্যক্তি হামযার (রা.) পায়ে আঘাত করলে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ে”।
এই হলেন মহান সাহাবী রসুলাল্লাহর (রা.) চাচা হামযা ইবনে আব্দুল মুত্তালিব (রা.)। মানব ইতিহাসে যার নাম কিয়ামত পর্যন্ত চির স্মরণীয় হয়ে থাকবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়