প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   চেতনার অপচয় বন্ধ হোক

চেতনার অপচয় বন্ধ হোক

৫ মার্চ ২০১৮ ০৯:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান
চেতনা একটি আগুন – সেটা দেশপ্রেমের চেতনা হোক বা ধর্মের। আগুন সভ্যতার ভিত্তি আবার আগুনই বিনাশের কারণ। কীভাবে তার ব্যবহার হবে সেটা নির্ভর করে ব্যবহারকারীর শুভবুদ্ধি বা দুষ্টবুদ্ধির উপর এবং তার সামর্থ্যের উপর। সব মানুষের মধ্যেই দেশপ্রেমের চেতনা আছে- কারো জোনাকি, কারো বা মশাল। এই সবার আগুনকে জড়ো করে একটি আলোকিত স্বদেশ গড়ে তুলতে প্রয়োজন জাতির উদ্দেশ্যের একতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা। অন্যথায় এই দেশপ্রেমের চেতনা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হবে।
৪৪ বছরে সেটাই হয়েছে, দেশপ্রেম একপ্রকার ফাঁকা বুলিতে পরিণত হয়েছে। কিন্তু জাতির এখন সংকটকাল। এটা জাতিকে বুঝতে দিচ্ছে না জাতিরই অযোগ্য নেতৃবৃন্দ যারা দেশপ্রেমের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের ফরমেটে ফেলে মনমর্জি মতো ব্যবহার (অপচয়) করছে। কিছুদিন আগে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়ার মাধ্যমে অবশ্যই একটি ঐতিহাসিক অপরাধের প্রতিকার আমরা পেলাম। কিন্তু একে কেন্দ্র করে উল্লাসের বাড়াবাড়িতে যদি জাতির মূল সংকট দৃষ্টির আড়ালে চলে যায় তবে সেটা জাতিকে ধ্বংসের পথে একধাপ এগিয়ে দেবে।
কেউ কি আছেন যিনি জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে, সংকট কোনদিকে? এখনো অধিকাংশ মানুষই কোনো সংকট দেখছেন না।
একদিনের জন্য ফেসবুক বন্ধ করে দিলে সেটাই যেন অনেক বড় সংকট হিসেবে পরিগণিত হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে এসেছে।
এক লাদেনকে খুঁজতে গিয়ে কতজন আফগান কলাটেরাল ড্যামেজ বলে মাটিচাপা পড়েছে? আই.এস-কে দমন করতে গিয়ে কত কোটি মানুষ মরলো ও মরছে? বাংলাদেশের কী হবে? বাঙালির কী হবে? বাঁচার চেষ্টা করবে নাকি নিয়তির গতি মেনে নিয়ে বসে থাকবে? বিপিএল – নিয়ে নাচানাচি করতে থাকবে? নাকি রাজনীতিক অপেরা চালিয়ে যাবে? বাংলাদেশ কি পারবে আফগান, ইরাক, সিরিয়া, লিবিয়া থেকে কিছুমাত্র শিক্ষা নিতে? যদি নিতে হয় তাহলে দেশপ্রেমের ঠিকাদারি যারা নিয়েছেন তাদেরকে হুজুগে নাচা বন্ধ করে দেশপ্রেমকে সঠিক জায়গায় কাজে লাগাতে হবে। তাদেরকে দেশের মানুষকে আসন্ন সংকটের ব্যাপারে সচেতন করতে হবে, ১৬ কোটি মানুষকে জঙ্গিবাদ নিয়ে তাবৎ ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। একজন ক্যান্সারের রোগীর চুলকানি ভালো হলে অত খুশি হওয়ার কারণ নেই।
ইসলামের বিকৃত চেতনাও চেতনা। সেটাও আগুন। সেটা নিয়ে খেলছে দেশি-বিদেশী জঙ্গিবাদী, ধর্ম দিয়ে স্বার্থসিদ্ধিকারী ও ধর্মব্যবসায়ী গোষ্ঠী। পাগলের হাতে যখন রাম দা তখন যে তাকে মুখ ভেংচি দেয় সেও সুস্থ নয়, সে আরো বড় পাগল। আগে পাগলকে নিরস্ত্র করতে হবে, তারপর সুস্থ করতে হবে। একইভাবে ধর্মবিশ্বাসকে যেন কোনো ধর্মোন্মাদ শ্রেণি মানবতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের হাতে ধর্মের কর্তৃত্ব রেখে দেওয়া যাবে না। আর তারা ধর্মের কর্তৃপক্ষও নয়, তারা ভুয়া লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। তাদের এই ভুয়ামি ভণ্ডামি জনসমক্ষে প্রকাশ করে দিলে তারা ব্যবসা গুটাতে বাধ্য হবে।
প্রকৃত দেশপ্রেমিক ও প্রকৃত ধার্মিকের কাজ এখন জঙ্গিবাদের বিরুদ্ধে জাতিকে আদর্শিকভাবে এক করা। এটা যারা করবে তারাই বাংলা মায়ের সুসন্তান।
(লেখক: সাহিত্য সম্পাদক, দৈনিক বজ্রশক্তি, fb.com/riyad.hassan.ht)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক