প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জনতার প্রশ্ন – আমাদের উত্তর:...

জনতার প্রশ্ন – আমাদের উত্তর: কোর’আনে বর্ণিত নবীগণ ছাড়া অন্যান্য নবীদের প্রতি ঈমান প্রসঙ্গে

১৩ মার্চ ২০১৮ ১০:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

উত্তর দিয়েছেন- মো. মশিউর রহমান:
আমাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা সনাতন ধর্মের অবতার মনু, শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির – এঁদেরকে নবী হিসেবে দাবি করি কেন? আমাদের এমামুয্যামান তাঁদের নামের শেষে সম্মানসূচক (আ.) ব্যবহার করেছেন। এর মাধ্যমে নাকি তিনি ইসলামের অবমাননা করেছেন, ইসলামকে অবজ্ঞা করেছেন। এমনকি এ বিষয়কে কেন্দ্র করেই ১৯৯৫ সালে এমামুয্যামানের নামে একটি মামলাও করা হয়েছিল।
আমাদের মাননীয় এমামুয্যামান সম্পর্কে আপনাদের ধারণা থাকা অত্যন্ত জরুরী। আমাদের এমামুয্যামান ছিলেন একজন বিখ্যাত হোমিও চিকিৎসক। তিনি এছাড়াও একজন লেখক, দার্শনিক ও গবেষক ছিলেন। এর পাশাপশি তিনি ছিলেন বিখ্যাত রাইফেল শুটার ও একজন দুর্ধর্ষ শিকারী। তাঁর ব্যক্তিগত সংগ্রহে ছিল অসখ্য বই এবং সেগুলো তিনি গভীরভাবে অধ্যয়ন করেছেন। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার (ঠবৎংধঃরষব এবহরঁং) অধিকারী। একজন গবেষক হিসেবে তিনি বহু বিষয় নিয়েই গবেষণা করেছেন। এটিও তাঁর একটি গবেষণালব্ধ জ্ঞান। শুধু তিনিই নন অনেক বড় বড় লেখক, সাহিত্যিক, চিন্তাশীল মানুষ একই মতামত দিয়েছেন। ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ, উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, দ্যা ক্রিড অভ ইসলাম বইয়ের লেখক, পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পদক আবুল হাশেমও একই মতামত দিয়েছেন। তাদের মতেও সনাতন ধর্মের অবতারগণ আল্লাহর প্রেরিত নবী হতে পারেন। আমাদের এমামুয্যামান ও যে সকল গবেষক এই মতমত দিয়েছেন তাদের এই মতামতের একটি ভিত্তি তো অবশ্যই রয়েছে, তাদের এই মতামতের ভিত্তি কী?
পবিত্র কোর’আনের বেশ কিছু আয়াতে আল্লাহ বলেন, “আমি প্রত্যেক জনপদের জন্য তাদের নিজেদের ভাষায় পথপ্রদর্শক প্রেরণ করেছি (সুরা রাদ ৭, সুরা ইউনুস ৪৭)।” অতএব এ কথা থেকে স্পষ্ট হয়ে যায় যে দুনিয়ায় এমন কোন জনপদ নেই যেখানে আল্লাহ নবী বা পথপ্রদর্শক প্রেরণ করেন নি। আমাদের এই উপমহাদেশে সেই সুপ্রাচীনকাল থেকেই জনগণ বসতি স্থাপন করে বসবাস করছে। সত্য যুগ, ক্রেতা যুগ পার হয়ে বর্তমানে কলি যুগে এসে পৌঁছেছে। এই এত বড় সভ্যতা এখানে রয়েছে অথচ এখানে কোন নবী আসেন নি, একথা কোর’আনের আয়াতের সাথে মিলে না। অতএব এ কথা স্পষ্টত যে এই উপমহাদেশেও নবী এসেছেন। আল্লাহ পবিত্র কোর’আনে মাত্র ২৫-২৭ জন নবীর নাম উল্লেখ করেছেন। তাহলে এ উপমহাদেশে যারা এসেছেন তাঁরা কারা?
আমরা জানি যে কালপরিক্রমায় অনেক নবী-রসুলের নাম বিকৃত হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় যে আল্লাহর নবী ও রসুল ঈসা (আ.) এর কথা। তাঁর উপর মহান আল্লাহ ইঞ্জিল শরীফ নাযিল করেন। কিন্তু বর্তমানে বিশ্বের একটি বড় অংশ তাঁকে যীশু খ্রিষ্ট নামে সম্বোধন করে। তাঁর মায়ের নাম যেখানে মরিয়ম সেখানে মারিয়া বা মেরি ও ইঞ্জিল শরীফকে বাইবেল নামে সম্বোধন করা হয়। এছাড়াও খ্রিষ্টানরা বিশ্বাস করেন যে তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছিল। আবার ইহুদিরা তাঁর মায়ের সম্পর্কে নোংরা দোষারোপ করে। এরকম শত শত বছর ধরে হওয়া অপপ্রচারের ফলে সত্য ঢাকা পড়ে যায়। যদি এই ভারতবর্ষের কথা চিন্তা করি তবে বিবেচনা করতে হবে মহাভারতের কথা, মনুসংহিতার কথা। মহাভারতে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মকে পুনঃস্থাপন করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের আরেক মহানায়ক যুধিষ্ঠিরও মহামানব ছিলেন। এই যুধিষ্ঠিরের সাথে ইদ্রিস (আ.) এর নামের এবং জীবনের ঘটনাবলীর সাদৃশ্য রয়েছে। হাদিসের থেকে আমরা পাই যে ইদ্রিস (আ.) জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করেছেন, তেমনি যুধিষ্ঠির জীবিত অবস্থায় স্বর্গে প্রবেশ করেছেন। মনুসংহিতায় মনু, যেখান থেকে মানুষের উৎপত্তি, তিনি হচ্ছেন নুহ (আ.)। ইঞ্জিলে, কোর’আনে, হাদিসে যেমন মহাপ্লাবনের ঘটনার উল্লেখ রয়েছে ঠিক একইরূপ ঘটনা মনু সংহিতায় লিপিবদ্ধ রয়েছে। দেখা যাচ্ছে যে প্রতিটি বিষয়ই আমাদের বেশ কিছু নবী-রসুলদের জীবনীর সাথে মিলে যাচ্ছে। এই মিল দেখার পর এই মনুই যে আমাদের নুহ (আ.) সে ব্যাপারে কোন সন্দেহ থাকে না।
আমাদের এমামুয্যামান বলেছেন এই জ্ঞান তার গবেষণা লব্ধ ফসল। তিনি সনাতন ধর্মের এসকল অবতারদের নিয়ে খারাপ মন্তব্য, অশ্লীল কথা বলতে নিষেধ করেছেন। কালের বিবর্তনে ঐতিহাসিক বিবরণ পাল্টে পৌরাণিক রূপ ধারণ করেছে, সেসব কাহিনীতে বহু অশ্লীলতা পর্যন্ত প্রবিষ্ট হয়ে গেছে। তাঁদের রেখে যাওয়া শিক্ষাগুলোও মানুষের মুখে মুখে যুগের পর যুগ প্রবাহিত হয়েছে, শত সহ¯্র বছর পরে গিয়ে সেগুলো গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়েছে। এ সময়কালে তাঁদের আনীত সত্যের সঙ্গে বহু মিথ্যার মিশ্রণ ঘটে গেছে। এখন মিথ্যা কিছু মিশ্রিত হয়েছে বলে সেই গ্রন্থগুলো যে পুরোটাই মিথ্যা, বা এগুলো ¯্রষ্টা কর্তৃক প্রেরিত নয় এমন কথা বলা যায় না। আমরা সেই ধর্মগ্রন্থে বর্ণিত মহামানবগণ সম্পর্কে বাজে ধারণা পোষণ করতে পারি না, বিদ্বেষ ও ঘৃণা বিস্তার করতে পারি না। আমরা তাদের নবী হিসেবে মেনে না নিলেও তাদের গালি-গালাজ করার অধিকার আল্লাহ দেন নি। আল্লাহ মো’মেনদের যে সাতটি বিষয়ে ঈমান আনতে বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সকল নবী রসুলদের প্রতি কান মন্তব্য করতে পারি না কারণ আল্লাহ পবিত্র কোর’আনে বলেছেন, “তোমরা তাদের উপাস্যদের গালিগালাজ কর না তাহলে তারাও ঈমান আনা ও আল্লাহ প্রেরিত সকল আসমানী কিতাবের উপর ঈমান আনা। তাই মো’মেন হওয়ার জন্য আমাদের এই দুটি বিষয়ের ঈমান আনতেই হবে। সকল কিতাবের নাম কি আমরা জানি? জানি না। আমাদের তাহলে বিশ্বাস করতে হবে আল্লাহর পক্ষ থেকেই সকল জনপদের জন্য নবী রসুল ও কিতাব এসেছে। গবেষকরা তাদের গবেষণার মাধ্যমে সনাতন ধর্মের এই মহামানবদের নবী বলে আখ্যা দিয়েছেন।
এ বিষয়টি বলার জন্য আমরা হিন্দু হয়ে যাই নি। ইসলাম এতটা সংকীর্ণ নয়। ইসলামের প্রকৃত অনুসারী হতে হলে আমাদের এই সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। জ্ঞানী যারা রয়েছেন তারা চিন্তাভাবনা করে এরপর এই ব্যাপারে মন্তব্য করবেন।
এটি আমাদের প্রচারণার বিষয়বস্তু নয়। অপর কাউকে এ বিষয় মানতেই হবে এমন কোনো জোরও আমরা করি না। সনাতন ধর্মের অনুসারীদের সাথে যখন আমরা কথা বলতে যাই তখন আমরা বলি যে তাদের এই ধর্মের সনাতন শব্দটির অর্থ হল চিরন্তন, শাশ্বত, চিরসত্য। ইসলামেরও একটি নাম দীনুল কাইয়্যেমা যার অর্থ সনাতন, শ্বাশ্বত জীবনবিধান। আমরা তাদের এক আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না এ কথার উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। নুহ (আ.) যেহেতু আল্লাহর নবী সেহেতু দ্বিতীয় আদমের সূত্র ধরে তারা আমাদের ভাই। সনাতন ধর্মেও আদম (আ.) ও মা হাওয়ার বর্ণনা রয়েছে। সেখানে মা হাওয়াকে হব্যবতী হিসেবে আখ্যা দেয়া হয়। তাদের গ্রন্থগুলোতে এ বিষয়ে বিবিধ বর্ণনা পাওয়া যায়। সেখানে ঐক্যের কথা আছে, মানবতার কথা আছে। তাদেরকে আমরা আহ্বান করি যেন তারা আল্লাহর রসুলকে অবমাননা না করে, কোর’আনের অবমাননা না করে। আমরাও তাদের কেতাবকে অবমাননা করতে পারি না। আমরা সবাই এক বাবা মা এর সন্তান সেই সূত্রে পরষ্পরের ভাই। তাই আমাদের এখন সকল ভেদাভেদ ভুলে ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে। যদি আমরা ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে পারি তবে আমাদের মধ্যকার সকল সমস্যা দুর হয়ে যাবে। আমরা একজন আরেকজনকে বোমা মারবো না, একজন আরেকজনের অনিষ্ট করা থেকে বিরত থাকব।
আজ আমরা যে অবস্থায় রয়েছি সে অবস্থার জন্য ইবলিস দায়ী। বর্তমানে যে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমস্যার কথা শুনা যায়, যা শুধু মুসলমানরা করে বলে প্রচলিত, তা সকল ধর্মেই দেখা যাচ্ছে। মিয়ানমারে বৌদ্ধ সন্ত্রাসীদের হামলায় কতলোক মারা যাচ্ছে। ভারতে হিন্দু সন্ত্রাসীদের হামলায় মারা যাচ্ছে হাজার হাজার আদম সন্তান। ইউরোপে খ্রিস্টান সন্ত্রাসীদের হামলায় মরছে শত শত। আর মুসলমানদের মধ্যেও সন্ত্রাসবাদী গোষ্ঠী তো রয়েছেই। এক ধর্মের লোকের অন্য ধর্মের লোকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা না থাকার ফলে তারা এ কাজ করছে। একজন আরেকজনের নবীকে গালি দিচ্ছে, গ্রন্থকে অবমাননা করছে।
আমারা হেযবুত তওহীদ তাই ধর্মের প্রকৃত শিক্ষা সকলের সামনে তুলে ধরছি। ধর্মের প্রকৃত শিক্ষা অর্জনের ফলে প্রতিটি মানুষের মধ্যে সঠিক মুল্যবোধ সৃষ্টি হবে। তখন আমাদের মধ্যে সাম্প্রদায়িক রেষারেষী থাকবে না এবং আমরা অন্য ধর্মের প্রতি অবমাননাও করা থেকে বিরত থাকব। পরিশেষে আমি বলবো সনাতন ধর্মের অবতারদের নবী মানা না মানা পুরোটাই ব্যক্তিগত বিষয়, গবেষণা লব্ধ ফল। অতএব এটাকে কেউ বিশ্বাস করতেও পারে নাও করতে পারে সেটা যার যার ইচ্ছা। কিন্তু মো’মেনদের সকল নবীদের উপর ঈমান আনা সবসময়ই বাধ্যতামূলক।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক