প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্ষণের জন্য পোশাক দায়ী নাকি...

ধর্ষণের জন্য পোশাক দায়ী নাকি মানসিকতা?

২৮ এপ্রিল ২০১৮ ০৯:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান
একবার একটা ব্যাগের মধ্যে কয়েকটা মুরগির বাচ্চা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ব্যাগটা এমন ছিল যেন মুরগির বাচ্চাগুলো মাথা বের করে বাইরের আলো-বাতাস নিতে পারে। হঠাৎ একটা জায়গাতে গিয়ে দেখি কয়েকটা কুকুর আমার দিকে লোভাতুর দৃষ্টি নিয়ে আগাচ্ছে। জিহ্বাটা এক হাত লম্বা হয়ে ঝুলে পড়েছে, অনবরত লালা ঝরছে আর গুটি গুটি পায়ে আমার দিকে আগাচ্ছে।
আমি বুঝলাম আমার হাতের এই মুরগি ছানার প্রতি তার এই লালসা। পেছনেই কুকুরের মালিক দাঁড়িয়ে আছে। তাকে বললাম- আপনার কুকুরকে সামলান, অন্যের জিনিসের প্রতি এমন লালসা ভালো নয়। তাদেরকে এ শিক্ষা দেন না? লোকটি বলল- আমার কুকুরের কী দোষ? আপনার মুরগি ছানাগুলোকে যদি একটা কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে যেতেন তাহলে তো আর কুকুরগুলো ওটা দেখতে পেত না। হাড্ডি দেখলে সে তো লালায়িত হবেই।
পরের দিন লোকটাকে শুধু শিক্ষা দেবার জন্য একটা কাঠের বাক্সে মুরগি ছানা নিয়ে ওই রাস্তা দিয়ে গেলাম, এবারও কুকুরগুলো ঠিক ঘ্রাণ পেয়েছে আর মুরগি ছানাগুলোর কিচিরমিচির ডাক শুনতে পেয়েছে। তখন কুকুরগুলো আগের দিনের মতোই আচরণ করছে। লোকটিকে আবার বললাম- ভাই, আপনার কুকুরগুলোকে একটু শিক্ষা দেন, যেন তাদের লালসাকে তারা নিবৃত্ত করে। লোকটি এবারও বলল- দেখুন ভাই, আপনার মুরগি ছানাদের দোষ আছে, তারা কেন কিচিরমিচির করে? তাদেরকে কি জীবনের মায়া নেই? আমি বুঝলাম লোকটাকে বলে আর লাভ নেই। কুকুরের জন্য চাই মুগুর। এ রাস্তা দিয়ে যেতে হলে একটা মুগুর নিয়ে যেতে হবে। কুকুর এদিকে আগালেই মুগুর দিয়ে কয়েকবার কষে মারলে তাদের শিক্ষা হবে।
নারীদের হেযাবের ব্যাপারেও বর্তমানে একই অবস্থা দাঁড়িয়েছে। আমরা হেযাবের ব্যাপারে যত ওয়াজ-নসিহত শুনি তার প্রায় সমস্ত আলোচনা জুড়েই থাকে নারীদের প্রসঙ্গ। নারীদেরকে বলা হয়- তোমরা বাইরে বের হবে না, তোমাদের অবস্থান রান্না ঘরে। মহলে থাকার জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে, এজন্য তোমাদেরকে মহিলা বলা হয়। যদি অতি প্রয়োজন হয়ে পড়ে তাহলে এমনভাবে নিজেদেরকে আবৃত করবে যেন মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত কিছুই দেখা না যায়। হাতে-পায়ে মোজা পরবে, মুখে নেকাব দেবে, চোখে কালো গ্লাস অথবা পাতলা কাপড় দেবে। এমনভাবে কথা বলবে যেন কণ্ঠ কোনোভাবেই উচু না হয়, কেউ যেন তোমার কণ্ঠ শুনতে না পারে। যদিও কেউ শুনে ফেলে সেটা যেন কর্কশ আওয়াজ হয়। এভাবে বলতে গেলে শেষ হবে না। পুরুষদের দৃষ্টি সংযত করার ব্যাপারে তেমন কোনো ওয়াজই শোনা যায় না। ঠিক যেন ঐ কুকুরের মালিকের মতো।
যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন একটা শ্রেণি নির্ণয় করতে বসে তার গায়ে কী পোশাক ছিল। ওয়াজ শুরু হয়ে যায়, তার এই পোশাকের কারণেই আসলে তাকে ধর্ষিতা হতে হলো। এর ফলে ধর্ষকের দোষটা কিছুটা হলেও কি চাপা পড়ল না? যুক্তির খাতিরে যদি প্রশ্ন করি- ইদানীং তো পত্র-পত্রিকাতে শিশু ধর্ষণ, পুরুষ শিশু বলাৎকারের ঘটনাও দেখা যাচ্ছে অনেক। এ ক্ষেত্রেও কি পোশাক দায়ী? সমাজটা এখন পুরো ভারসাম্যহীন। একদিকে চলছে পাশ্চাত্যদের হুকুম-বিধান অন্যদিকে চলছে ধর্মের নামে মোল্লা-পুরোহিতদের মনগড়া বিধান। পাশ্চাত্যদের অনুসরণকারীরা একেবারে নগ্ন হয়ে দেহ প্রদর্শন করে বেড়াচ্ছে আর ধর্মব্যবসায়ী কূপমণ্ড‚ক একটা শ্রেণি নারীদেরকে একেবারে ঘরে বন্দি করে রাখতে চাচ্ছে।
অথচ মহান আল্লাহ ভারসাম্যপূর্ণ একটা হেযাব (শালীনতাপূর্ণ চলাফেরা) পদ্ধতি দিয়েছেন। পুরুষ এবং নারী উভয়কে বলা হয়েছে তারা যেন তাদের দৃষ্টিকে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। (সুরা নুরের ৩০ ও ৩১ নং আয়াত দ্রষ্টব্য)। নারীদের যেহেতু বাড়তি সৌন্দর্য রয়েছে তাই সেই বাড়তি সৌন্দর্য আবৃত করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। চাদরের কিছু অংশকে বুকের উপর টেনে নেওয়ার কথা বলা হয়েছে, এমনভাবে সেটাকে নিতে বলা হয়েছে যেন তাদেরকে দেখে চেনা যায় (সুরা আহযাবের ৫৯ নং আয়াত দ্রষ্টব্য)।
এখন ভারসাম্যপূর্ণ প্রকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, না হলে একদিকে নগ্নতাও বাড়বে আবার অন্যদিকে নারীদের উপর মোল্লাতান্ত্রিক যুলুমও বাড়বে। পাশ্চাত্যদের কাছে আত্মিক শিক্ষা, ধর্মের শিক্ষা, স্রষ্টার হুকুম এগুলোর কোনো গুরুত্ব নেই (তারা আত্মা, স্রষ্টাতে বিশ্বাসী না)। বিয়ে ব্যবস্থা তারা প্রায় বিলুপ্ত করে ফেলেছে। এবার অবাধ করে দিয়েছে যৌন সম্পর্ক। পোশাক করেছে সংকীর্ণ, খোলামেলা। তাদের ধারণা- যেহেতু যৌন চাহিদা মিটানোর জন্য মানুষ অন্যের উপর জোর-জবরদস্তি করে তাই এটাকে অবাধ করে দিলে মানুষ আর কারো উপর জবরদস্তি করবে না, সুতরাং ধর্ষণও হবে না। আসলে রিপুগুলো এমন নয় বরং ঠিক এর উল্টো। প্রাপ্তিতে লালসা আরও বৃদ্ধি পায়, নিয়ন্ত্রণে তা কমে। কিন্তু শুধুই নিয়ন্ত্রণ অপ্রাকৃতিক, তাই ভারসাম্যপূর্ণভাবে অভাবও মেটাতে হবে। পাশ্চাত্যদের ঐ ধারণা যে ভুল এবং তাদের ঐ কার্যের ফল যে উল্টো হচ্ছে তা তাদের সমাজের দিকে তাকালেই, তাদের দেশে অপরাধের পরিসংখ্যান দেখলেই পরিষ্কার হয়ে যায়।
যে কোনো অপরাধ দূর করতে হলে তিনদিক দিয়ে ভারসাম্য রক্ষা করতে হবে। চুরি বন্ধ করতে হলে প্রথমে মানুষের অভাব দূর করতে হবে যেন কেউ চুরি করতে বাধ্য না হয়। এরপর আত্মিকভাবে প্রত্যেককে চুরি না করার শিক্ষা দিতে হবে, যেন ভেতর থেকে প্রতিটা মানুষের আত্মা চুরি করার ব্যাপারে বাধা সৃষ্টি করে। এরপরও চুরি করলে তার শাস্তির ব্যবস্থা থাকতে হবে। -এই হলো ভারসাম্য।
ঠিক একইভাবে সমাজ থেকে ধর্ষণ বন্ধ করতে হলে বৈধ উপায়ে জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা অর্থাৎ সহজে বিয়ের ব্যবস্থা থাকতে হবে, যেন জৈবিক চাহিদা পূরণের জন্য অন্য কোথাও গমন করা না লাগে, মানুষকে কামরিপু নিয়ন্ত্রণের জন্য, দৃষ্টি সংযত করার জন্য নৈতিক শিক্ষা দিতে হবে যেন তার আত্মা ভেতর থেকে এই পাপকাজে বাধা দান করে। এরপর কঠিন শাস্তির ব্যবস্থা রাখতে হবে, প্রত্যেক অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে, কোনোভাবেই যেন অপরাধী প্রভাব-প্রতিপত্তি বা অর্থের জোরে পার পেয়ে না যায় তার ব্যবস্থা করতে হবে। – এটা হলো ভারসাম্য। এই ভারসাম্য যে সমাজে প্রতিষ্ঠা করা যাবে সেখানে আর এই অন্যায়গুলো হবে না। এভাবে প্রতিটা অন্যায়, অপরাধের জন্যই ভারসাম্যপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। এটা করা না গেলে দিনকে দিন অন্যায় বাড়তেই থাকবে। প্রকৃত ইসলাম হলো ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা (দীনুল ওয়াসাতা)। ইসলামের সঠিক শিক্ষাই পারে সমস্ত অন্যায়, অবিচার দূর করতে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি

মডেল মসজিদ পরিচালনায় ইফার মডেল কেয়ারটেকারদের ভূমিকা বহালের দাবি
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’-এর ২৯(১) অনুচ্ছেদ অনুযায়ী মডেল মসজিদ পরিচালনায় ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক)…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!

টিকটকে পরিচয়, বিয়ে করতে মা-বাবাকে নিয়ে যশোরে মালয়েশিয়ার তরুণী!
যশোরের শার্শায় টিকটকের মাধ্যমে পরিচয়, এরপর ভালোবাসা। মাত্র ছয় মাসের সম্পর্কের পর সেই ভালোবাসার মানুষকে বিয়ে করতে মা-বাবাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার তরুণী নূর…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী

বিএনপি চোরের দল না, ভদ্রলোকের দল, গরিবের দল’: কৃষিমন্ত্রী
বিএনপিকে ‘ভদ্রলোকের দল, গরিবের দল ও কৃষক-শ্রমিকের দল’ হিসেবে উল্লেখ করে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গত ১৭ বছরে একটি…
 ২৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!

বিয়ের আয়োজনের মধ্যেই বিমান হামলা, মিয়ানমারে নিহত প্রায় ২০!
মিয়ানমারের সংঘাতপূর্ণ এলাকায় বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) দেশটির শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী!
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!

এবার মঞ্চ মাতাতে ঢাকা আসছেন শাকিরা!
বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে ই-মেকার্স বাংলাদেশ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে তার…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া!
রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় এ ভূমিকম্পের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার…
 ২৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা

মেহেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর ৭১ সদস্যের কমিটি ঘোষণা
মেহেরপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর জেলা শাখার ৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক সংগঠক রাকিবুল ইসলাম রিপনকে আহ্বায়ক…
 ২৮ নভেম্বর ২০২৬    খুলনা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

বিদ্বেষমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিভেদ নয়, সম্প্রীতি; বিদ্বেষ নয়, সহাবস্থান -এমন একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময়…
 ২৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

সুনামগঞ্জের মধ্যনগরে দোকানের মালিকানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশত
সুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জের মধ্যনগর উপজেলার জনতা বাজারে দোকানের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের আমজোড়া…
 ২৮ নভেম্বর ২০২৬    সারাদেশ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৬, মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে বন, পরিবেশ ও জলবায়ু…
 ২৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!

‘ব্যাচেলর পয়েন্টে’ এবার পর্দায় পলি চেয়ারম্যানের মৃত্যু, গুলশান আরাকে স্মরণে আবেগাপ্লুত দর্শক!
দীর্ঘদিন ধরে দর্শকদের হাসি-আনন্দে মাতিয়ে রাখা জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ পর্বে এবার দেখা গেল এক আবেগঘন অধ্যায়। পর্দায় মারা গেছেন কাবিলার মা পলি চেয়ারম্যান।…
 ২৮ নভেম্বর ২০২৬    বিনোদন

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি

জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি
জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর ২০২৬ জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায়…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!

এবার পাকিস্তান সেনাবাহিনীর পোস্টেও ‘হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম’!
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে (পিএমএ) তার সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে…
 ২৮ নভেম্বর ২০২৬    জাতীয়

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত

পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: পিরোজপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল…
 ২৮ নভেম্বর ২০২৬    বরিশাল