প্রচ্ছদ    খেলাধুলা   টানা হারের পর যা বলছেন...

টানা হারের পর যা বলছেন লিটনদের অধিনায়ক

২৪ এপ্রিল ২০২৩ ০১:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে বড় ব্যবধানেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। রোববার (২৩ এপ্রিল) রাতে হলুদ জার্সিধারীদের উপস্থিতি ও মাঠের পারফরম্যান্সে যেন কলকাতাকে ঘর বানিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। ম্যাচের ফলও তাই স্বাগতিকদের বিপক্ষে গেছে। এ নিয়ে চলমান আইপিএলে টানা চার ম্যাচে হেরে টেবিলের তলানিতে নেমে যাওয়ার শঙ্কায় ভুগছে লিটন দাসের কলকাতা। ম্যাচ শেষে অধিনায়ক নীতিশ রানা নিজেদের দুর্বলতা স্বীকার করে নিয়েছেন।

এদিন লিটন দাসকে বসিয়ে রেখে একাদশ সাজায় কেকেআর। একজন বাড়তি বোলার নিয়ে সেটি কোনই কাজে লাগেনি দলটির। উল্টো চেন্নাইয়ের ব্যাটারদের সামনে তাদের ‘শ্যাম রাখি না কূল রাখি’ অবস্থা হয়ে পড়ে। ফলে নির্ধারিত ওভার শেষে ২৩৫ রানের বড় সংগ্রহ করে চেন্নাই। যা চলতি আইপিএলের এক ইনিংসে এখন পর্যন্ত সর্বোচ্চ রান। পরবর্তীতে কেকেআর কিছুটা লড়াই চালালেও তাদের দৌড় থামে ১৮৬ রানে। টানা চতুর্থ ম্যাচে তারা ৪৯ রানে হেরেছে।

ম্যাচ শেষে হারের কারণ দর্শাতে গিয়ে একবার বোলারদের নিয়ে ক্ষোভ উগরে দেন, তো পরক্ষণেই ব্যাটসম্যানদের দিকে তোপ দাগেন রানা। স্পষ্ট বোঝা যায় যে টানা চার ম্যাচে হেরে ভেঙে গিয়েছে কেকেআরের মনোবল। প্রথমত, পিচ যত ভালোই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচ করা মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেন নীতিশ। পরে ব্যাটসম্যানরা পাওয়ার প্লে-তে রান তুলতে না পরার ফলেই যে তাদের হারতে হয়েছে, এমনটাও তিনি দাবি করেন।

আরও পড়ুন

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নোয়াখালীতে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রানা বলেন, ‘এই হার হজম করা মুশকিল। এত ভালো দলের বিপক্ষে এই পিচে ২৩৬ রান তাড়া করা সবসময়ই কঠিন। বিশেষ করে যখন আমরা পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি, তখন এত রান তাড়া করা আরও মুশকিল। এত রান তাড়া করতে নামলে পাওয়ার প্লে-র সুবিধা কাজে লাগাতে হয়। প্রথম ৬ ওভারে পর্যাপ্ত রান না তুলতে পারলে, সবসময় খেলায় পিছিয়ে থাকতে হবে।’

তবে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য রাহানেকে কৃতিত্ব দিয়েছেন কেকেআর অধিনায়ক, ‘রাহানেকে কৃতিত্ব দিতে হবে। আজ সে যেমন ব্যাট করেছে, একেবারে নিজের ইচ্ছেমতো টেনে নিয়ে গেছে ম্যাচ। তবে যেমন পিচই হোক না কেন, ২০ ওভারে ২৩৫ রান খরচে বিষয়টি মেনে নেওয়া কঠিন।’

বারবার একই ভুলের কারণেই টানা হারার পেছনে ‍ভূমিকা রাখছে বলে মনে করছেন রানা, ‘অবশ্যই কিছু ইতিবাচক দিক রয়েছে। আগেও যতগুলো ম্যাচ খেলেছি, সে সময়ও কিছু ইতিবাচক দিক ছিল। তবে যেসব জায়গায় আমাদের দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোয় আমরা উন্নতি করতে পারিনি। আমার ধারণা বড় টুর্নামেন্টে একই ভুলের পুনরাবৃত্তি করতে থাকলে, সবসময় ম্যাচ হেরে মাঠ ছাড়তে হবে।’

কেকেআরের বিপক্ষে ২৪৪ স্ট্রাইকরেটে অজিঙ্কা রাহানে মাত্র ২৯ বলে ৭১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন। এছাড়া ডেভন কনওয়ে ৪০ বলে ৫৬ রান এবং শিভাম দুবে করেছেন ২১ বলে ৫০ রান। মাত্র এক ম্যাচে নামিয়েই চেন্নাইয়ের বিপক্ষের একাদশে লিটনকে বাইরে রাখে কলকাতা। এর আগে নিজের অভিষেক ম্যাচে ব্যাটিং ও উইকেটকিপিংয়ে তিনি ভালো পারফর্ম করতে পারেননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক