প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আদর্শিক লড়াইয়ে সরকারের সহযোগিতা কাম্য

আদর্শিক লড়াইয়ে সরকারের সহযোগিতা কাম্য

২৯ জানুয়ারি ২০২৩ ১১:০৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ বিগত ২৭ বছর যাবৎ দেশ ও জাতির কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। হেযবুত তওহীদ জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট ধর্মের অপব্যবহার, অপরাজনীতি, জঙ্গিবাদের বিরুদ্ধে আদর্শিক মোকাবেলা দ্বারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বৈপ্লবিক ভূমিকা রেখে যাচ্ছে। ধর্মীয় চেতনার অপব্যবহার করে যে সহিংসতাগুলো ঘটানো হয়ে থাকে সেগুলো শক্তিপ্রয়োগে নির্মূল হয় না, বরং আরো বৃদ্ধি পায়। আমরা হেযবুত তওহীদ ধর্মের সঠিক ব্যাখ্যাগুলো মানুষের সামনে ডকুমেন্টারি ফিল্মে, পত্রিকা, বই-পত্র, হ্যান্ডবিল প্রচার, আলোচনা সভা অনুষ্ঠান ইত্যাদি বহুমুখী প্রচেষ্টার মাধ্যমে তুলে ধরছি। আমরা মনে করি, সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য অবদান রাখাই ধর্মবিশ্বাসী মানুষের বড় এবাদত, প্রতিটি ধর্মেরই উদ্দেশ্য শান্তি, ‘ইসলাম’ শব্দের অর্থও তাই শান্তি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া সরকারের একক প্রচেষ্টায় একটি জাতি কখনো উন্নত হতে পারে না। কিন্তু আজ ধর্মব্যবসায়ীরা মানুষের ধর্মবিশ্বাসকে কেবল আনুষ্ঠানিক উপাসনাদির মধ্যে সীমাবদ্ধ রেখেছে, যার ফলে ধর্ম জাতীয় কল্যাণে কোনো অবদান রাখতে পারছে না। উল্টো বিভিন্ন শ্রেণির ধর্মব্যবসায়ী ফতোয়াবাজি, ইস্যুভিত্তিক অপরাজনীতি, সাম্প্রদায়িকতা বিস্তার, জেহাদের নামে সহিংসতার প্রসার ইত্যাদি দ্বারা ধর্মকে অকল্যাণকর কাজে ব্যবহার করছে, যা প্রায়শই জাতিকে হুমকির মুখে ঠেলে দেয়। যা কখনই ধর্মের প্রকৃত শিক্ষা হতে পারে না।

আজ বিশ্বজুড়ে ধর্ম হচ্ছে বৃহত্তম ইস্যু। পৃথিবীর প্রায় সম্পূর্ণ জনগোষ্ঠী ধর্মবিশ্বাসী ও ধর্ম দ্বারা প্রভাবিত। তাদের এ বিশ্বাসকে ছোট করে দেখার কোনো উপায় নেই, বাদ দেওয়ারও উপায় নেই। কিন্তু ধর্মব্যবসায়ীদের হাতে ধর্মের নিয়ন্ত্রণ ফেলে রাখলে সেটাকে তারা ভুল পথে চালিতে করে নিজেদের স্বার্থ হাসিল করে, এজন্য দেশ-জাতি ধ্বংস করে দিতেও তারা কুণ্ঠিত হয় না। তাই এখন একটাই উপায়, এই বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসকে রাষ্ট্র, দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। তাদেরকে বোঝাতে হবে, একটি এলাকায় লক্ষ লক্ষ মুসল্লিম জমায়েত হয়ে যিকির আজকার করার চেয়ে বড় এবাদত হলো, রাস্তা পাহারা দেওয়া যেন মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে, কাউকে যেন জীবন্ত পুড়ে মরতে না হয়। তাহলে সরকারের কাজ অনেক সহজ হয়ে যায়। ধর্মবিশ্বাসী মানুষ যদি বুঝতে পারে যে, ব্রিজ, কালভার্ট ইত্যাদি জাতীয় স্থাপনাগুলো মানুষের উপকারে আসে, এগুলো নির্মাণ করাও ধর্মের কাজ, এবাদত। কেউ যদি মানুষের কল্যাণে, আল্লাহর সন্তুষ্টি কামনায় একটি ব্রিজ নির্মাণে অর্থ দান করেন, আখেরাতে আল্লাহ এই ওসিলায় তাকে পুলসিরাত পার করে দিতে পারেন। ধর্মের সঠিক দৃষ্টিভঙ্গি ও ধারণার বিকাশ ঘটাতে পারলে পদ্মা সেতুর মত একশ সেতু নির্মাণও এ জাতির জন্য কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না বলে আমাদের বিশ্বাস।

ধর্মবিশ্বাসকে ইতিবাচক পথে প্রবাহিত করে তা জাতীয় উন্নয়নে কাজে লাগানো যায়, তা তুলে ধরার জন্য আমরা বিভিন্ন তথ্যচিত্র নির্মাণ করেছি এবং তা সর্বত্র বিভিন্ন সভা-সেমিনার ইত্যাদির মাধ্যমে মানুষের মাঝে প্রচার করে যাচ্ছি। যার মধ্যে রয়েছে- ‘ধর্মবিশ্বাস:  একটি বৃহৎ সমস্যার সহজ সমাধান’, ‘ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও ধর্ম নিয়ে অপরাজনীতির ইতিবৃত্ত’, একজাতি একদেশ-ঐক্যবদ্ধ বাংলাদেশ’, ‘সকল ধর্মের মর্মকথা-সবার ঊর্ধ্বে মানবতা’ শীর্ষক ইত্যাদি তথ্যচিত্র। বিগত কয়েক বছর ধরে আমরা লক্ষাধিক অনুষ্ঠানে প্রদর্শন করেছি, এখনো করে যাচ্ছি। কিছুদিন পর পর সারাদেশে যে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং পশ্চিমা পরাশক্তি গুলো যেভাবে ইন্ধন যুগিয়ে থাকে তা খুবই উদ্বেগজনক। কিন্তু এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকারের কাছে শক্তি প্রয়োগ ছাড়া আর যেন কিছুই করার নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব জায়গায় থাকে না, তারা থাকে কিছু নির্দিষ্ট স্থানে। ফলে দেশের সকল পথ-ঘাট তারা পাহারা দিতে পরে না। গ্রামে গঞ্জে সাধারণ মানুষ আক্রান্ত হয়ে, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন কি তাদের সন্তান-আত্মীয় পরিজনরাও দেশের বিভিন্ন এলাকায় আক্রান্ত হয়ে থাকেন। এ পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার একটি মাত্রই পথ খোলা আছে- মানুষকে বুঝিয়ে উদ্বুদ্ধ করে (Motivation) করে গণ-প্রতিরোধ সৃষ্টি করা। জ্বালাও পোড়াও অশান্তির বিরুদ্ধে, বোমাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে ধর্মীয় ও জাতীয় দৃষ্টিকোণ থেকে আমরা ডকুমেন্টারি ফিল্ম নির্মাণ করছি, পত্র-পত্রিকায় লেখালেখি করাছি, বই প্রকাশ করছি, হেন্ডবিল প্রকাশ করছি, সভা-সেমিনার ইত্যাদির আয়োজন করছি। এর সাথে সাথে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি। যদি মানুষের মাঝে আমাদের এই আদর্শ আরো ব্যাপকভাবে প্রচার করা যায়, তাদেরকে ঐক্যবদ্ধ করা যায়, তাহলে জনগণ সরকারের সহায়তায় এগিয়ে আসবে এবং ষড়যন্ত্রকারীরা দুর্বল হয়ে যাবে। আমরা এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা কামনা করি, আমাদের কোনো রাজনীতিক, আর্থিক বা কোনো প্রকার জাগতিক স্বার্থ নেই।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

আমরা চাই ধর্ম ও রাষ্ট্র উভয়ের ঐক্যবদ্ধ প্রয়াসে জাতি সমৃদ্ধির পথে অগ্রসর হোক। এজন্য সর্বপ্রথম বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবিশ্বাসকে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাদেরকে ধর্মের গঠনমূলক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এটা করার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আমাদের কাছে আছে। যা আমরা মানুষের কাছে বিভিন্ন সভা-সেমিনার, পত্র-পত্রিকা, বই-পত্র, হ্যান্ডবিল ইত্যাদির মাধ্যমে তুলে ধরছি। দেশবাসীকে সচেতন করে চলছি। কিন্তু আমাদের এই কাজ, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায়, পুরো জাতির কাছে উপস্থাপন করা সম্ভব নয়, তাদেরকে ঐক্যবদ্ধ করা সম্ভব নয়। শুধু তাই নয়, আমাদের এই আদর্শ যদি জাতি গ্রহণ করে তবে ধর্মব্যবসায়ী শ্রেণিটি যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজেদের স্বার্থউদ্ধার করে চলছে, ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে নানা অপরাধ, জঙ্গিবাদ, নানা সংকট সৃষ্টি করে জাতিকে যারা ধ্বংসের দিকে ধাবিত করে চলছে, সেই শ্রেণিটিও আমাদের এই কাজের বিরোধিতা করে যাচ্ছে এবং ধর্মান্ধ জনগোষ্ঠীকে আমাদের পিছনে লেলিয়ে দিচ্ছে। যার ফলে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে নানা জায়গায় নানা সমস্যার সম্মুখীন হয়ে চলেছি। আমাদের নিজেদের ধন-সম্পদ এমনকি নিজেদের জীবনও হুমকির মুখে পড়ছে। আমাদের এই আদর্শ প্রচার করতে গিয়ে আমাদের চারজন সদস্যের প্রাণও চলে গিয়েছে। তারপরও আমরা এই আদর্শ প্রচারে পিছপা হইনি। আমাদের এই আদর্শ প্রচারের ফলে দেশ ও জাতি ধর্মের নামে সৃষ্ট সংকটগুলো থেকে পরিত্রাণ পাবে এবং সমাজের সকল পর্যায়ের সকল অন্যায় দূর হবে।

আমাদের এই কাজ শুধু মাত্র জাতির কল্যাণের জন্য। আমরা এই কাজ সম্পূর্ণ নিস্বার্থভাবে করে চলছি। আমরা অকপট হৃদয়ে শুধু দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই। এই কাজ আমাদের একার পক্ষে সম্ভব নয়। আমাদের প্রয়োজন সরকারের সহযোগিতা ও আন্তরিকতা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর