প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মহানবী কেন লড়াইতে নেমেছিলেন?

মহানবী কেন লড়াইতে নেমেছিলেন?

১৩ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৫৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আজ হতে পৌনে চৌদ্দশ’ বছরেরও আগের কথা। তখন আরবের মক্কানগরে এক কথায় অনাথার কুটীরে জন্মগ্রহণ করে এক অনাথ শিশু- নাম রাখা হয় তার মুহম্মদ। শিশু বড় হয়ে মরণের আগ মুহূর্ত পর্যন্ত তাঁর বাকি জীবনের সমস্ত সুখ-শান্তি, সমস্ত আনন্দ-উৎসব, সমস্ত কর্ম ও সাধনা মানুষের সেবায় নিয়োগ করেন। তাঁর চেয়ে মানুষের বড় বন্ধু এ দুনিয়ায় আর জন্মান নাই। আল্লাহ তাঁকে মানুষের ভালোর জন্যই পাঠান। এ জন্য তাঁকে বলা হয় রসুলুল্লাহÑ অর্থাৎ কিনা আল্লাহর পাঠানো মানুষ। এই কারণে তাঁকে নবীও বলা হয়। আবার সব নবীর মধ্যে তিনি কাজে বড় ছিলেন বলে তাঁকে কেউ কেউ বলেন মহানবী। তাই আমরা তাঁর নামের আগে বলি হযরত, অর্থাৎ মাননীয়।

হযরত মুহম্মদ (দ.) কয়েকটি লড়াইয়ে শরীক হন। মানুষের দুঃখে যাঁর চোখ হতে আঁছুর ছয়লাব বয়েছে, মানুষের মঙ্গল চিন্তায় যিনি দিনের পর দিন, রাতের পর রাত গভীর ধ্যানে কাটিয়েছেন, তিনি আবার তলোয়ার হাতে যুদ্ধে গেলেনÑ এ কেমন কথা, কেউ জিজ্ঞাসা করতে পারেন। সংক্ষেপে এর উত্তর যে, মানুষের ভালোর জন্যই তিনি লড়াইয়ে নেমেছেন।
মহল্লায় যদি হঠাৎ পাশের জঙ্গল থেকে বাঘ এসে বাসিন্দাদের উপর হামলা করে, তখন মহল্লার অতি বড় ধার্মিককেও তসবী ছেড়ে বন্দুক হাতে দাঁড়াতে হয়। মানুষের সমাজেও অমন মন্দ মানুষ মাঝে মাঝে দেখা যায়। তারা ভালো মানুষদের ক্ষতি করে। হয়তো ভালো মানুষদের মেরে কেটে দুনিয়ার পিঠ থেকে নিশ্চিহ্ন করে ফেলতে চায়। তারা উপদেশ শোনে না, উপকার পেয়েও থামে না। একমাত্র লড়াই ছাড়া তাদের হাত হতে সমাজের নিরীহ মানুষদের বাঁচানোর আর কোন পথই থাকে না। মহানবী যখন প্রথম ইসলাম প্রচার শুরু করলেন তখন মক্কার বেশীর ভাগ লোকই ক্ষেপে উঠলো। তাঁরা বলল ঃ আমাদের বাপ-দাদা চৌদ্দ পুরুষেরা যেসব দেব-দেবীর পূজা করে গেছেন, তাদের বাদ দিয়ে মুহম্মদ একমাত্র আল্লাহর এবাদত কায়েম করতে চায়, লোকটা তো ভাল নয়। ওকে শাস্তি দাও।
এক বুড়ী রসুলুল্লাহর পথে রোজ কাঁটা গেড়ে রাখত। দুই-একটা কাঁটা রসুলুল্লাহর পায় ফুটে যেত। তিনি কাঁটা খুলতেন, বুড়ী দূরে দাঁড়িয়ে হাসত। তার দিকে চেয়ে রসুলুল্লাহও হাসতেন। তারপর তিনি তাঁর কাজে চলে যেতেন। একদিন ঐ পথে চলতে গিয়ে মহানবী বুড়িকে দেখতে পেলেন না। তার পরদিনও বুড়ীকে দেখা গেল না। মহানবী ভাবলেন বুড়ীর কোন বিপদ ঘটে নাই তো? তিনি খুঁজে খুঁজে বুড়ীর বাড়ি গেলেন। দেখলেন, বুড়ীর অসুখ। তিনি বুড়ীর মাথার কাছে বসলেন, তার শুশ্রুষা করলেন। বুড়ী ভালো হয়ে রসুলুল্লাহর আপন হয়ে গেল।

এমনিভাবে মহনবীর মধুর ব্যবহারে, তাঁর অমূল্য উপদেশে মক্কার কতক লোক মদ-জুয়া ছাড়ল এবং এক আল্লাহর এবাদত স্বীকার করে তাঁর পাশে এসে দাঁড়াল। মক্কার বাকি লোকেরা তখন বৈঠক বসিয়ে ঠিক করল; মুহম্মদকে তো বললাম, যত টাকা চাও দেই; আমাদের সবার উপরে সর্দার হতে চাও, তাই করি, তবু তোমার ওই আল্লাহর কথা ছাড়। কিন্তু সে আমাদের কথায় রাজী হলো না। এখন দেখা যাচ্ছে, আস্তে আস্তে লোক ওর কথা কবুল করে ওর সঙ্গে যোগ দিয়ে ওই আল্লাহর কথা বলা শুরু করেছে। ওর দল আরো বড় হওয়ার আগে এখনি ওদের সবার কাল্লা কেটে এ আপদ দূর করতে হবে।
মহানবী বললেন, গালি দিয়েছ সয়েছি, নিন্দা করেছ নীরবে শুনেছি, মারধর করেছ, ক্ষমা করেছি। কিন্তু এখন আমাদের খুন করে আল্লাহর নাম মিটিয়ে দিবে, এ হয় না। আল্লাহ এক, সমস্ত মানুষ ভাই ভাইÑ এই সব মহাসত্যই ইসলামের বাণী; আমাদের কাল্লা কেটে সেই মহাসত্যের দীপ নিভিয়ে দিবেÑ এ আমরা হতে দিব না; দরকার হয় তার জন্য আমরা লড়াইয়ের ময়দানে জান দিব।
এমনি নানা রকম অবস্থায় পড়ে মহানবী বাধ্য হয়ে সত্য রক্ষা ও আত্মরক্ষার জন্য দুশমনদের সামনে তলোয়ার খুলে দাঁড়ালেন।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

অন্যের রাজ্য জয় করে রাজা হওয়ার জন্য নয়, অন্যের ধন কেড়ে নিয়ে ধনী হওয়ার জন্য নয়, কেবল ধর্মের সত্য রক্ষার জন্যই যে মহানবী লড়াই করেছিলেন তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বদরের ময়দানে। মাত্র ৩১৩ জন মুসলমান প্রায় এক হাজার দুশমনের মোকাবিলায় যখন তলোয়ার খুলে দাঁড়াল, তখন অনেকে মনে করল ঝড়ের মুখে শুকনো কুটার মত বুঝি আজ মুছলমানেরা দুশমনের সামনে উড়ে যায়। সে বিপদে মহানবী আকাশের পানে দুই হাত তুলে বললেন, হে প্রভু, “হে দয়াল আল্লাহ! আজ আমাদের বিজয় দাও’ বিজয় দাও। কারণ, আজ আমার এই সঙ্গীদলসহ যদি আমাকে দুশমনের তলোয়ারের তলে মাথা দিতে হয়, তবে এ দুনিয়ায় তোমার নামের মহিমা কীর্তন করার আর কেউ থাকবে না।”

বদরের লড়াইয়ে মুসলমানেরাই জিতল, দুশমনেরা পরাজিত হয়ে ভেগে গেল। কিন্তু বদরের পরাজয়ে যে অপমান, তার কথা দুশমনরা ভুলতে পারল না। তারা ফের মুসলমানদের আক্রমণ করার জন্য দলে বলে জুটে এল। এবার তাদের সঙ্গে এল একদল নারী; তারা লড়াইয়ের ময়দানে গান গেয়ে সঙ্গী যোদ্ধাদের পাগল করে তুলল। তাদের গানের একটুখানি নমুনা ঃ
প্রভাত তারার কন্যা আমরা সবে,
মখমল পরে করি মোরা বিচরণ,
বরি লই যারা জয়ী হয় আহবে,
লাথি মারি তারে ফিরে যে হারি রণ।
ওহোদের ময়দানেও তুমুল সংগ্রাম শুরু হল। এ যুদ্ধে মুসলমানদের মধ্যে অনেকে শহীদ হল। মহনবী নিজে ভয়ানকভাবে আহত হলেন। কিন্তু শেষ পর্যন্ত সুবিধা করতে পারবে না দেখে দুশমনরা ময়দান ছেড়ে চলে গেল। তখন মহানবীর সঙ্গীরা এসে তাঁকে ঘিরে দাঁড়াল। দেখল, দুশমনেরা নিক্ষিপ্ত পাথরের আঘাতে আঘাতে তাঁর দাঁত ভেঙ্গেছে, তাঁর কপাল ফেটেছে, তাঁর মাথা জখম হয়েছে, তাঁর মুখমণ্ডল বেয়ে দর দর করে রক্ত ঝরছে।

তাঁর যোদ্ধাদল বিদায় হওয়ার আগে তিনি তাদের একত্র করে নির্দেশ দিতেন; ‘খবরদার। শিশু-নারী-বৃদ্ধÑ এদের উপর জুলুম করো না, ফলবান গাছ কেট না, উট-ভেড়া-বকরী মের না, পানির কুয়া-ফোয়ারা নষ্ট করো না। পরাজিত দুশমনদের উপর অত্যাচার করো না, নিহতদের লাশের অবমাননা করো না, তাদের অঙ্গচ্ছেদ করো না।’
লড়াইয়ের নানা অবস্থার ভিতর দিয়ে মহানবীর মহান জীবনের মহান আদর্শ এমনিভাবে বার বার ফুটে উঠেছে।

(সংগ্রহে- তুহিন সৈকত, প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ-এর ‘ইসলামের মর্মকথা’ গ্রন্থ থেকে)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক