প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ঈমান নামক মহাশক্তির অপব্যবহার রোধ...

ঈমান নামক মহাশক্তির অপব্যবহার রোধ করার উপায়

৫ নভেম্বর ২০২৩ ০৮:৫১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মানুষের ঈমান মহাশক্তিশালী চেতনা যা দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে, মানুষকে জান্নাতে নিতে পারে। কিন্তু যদি ঈমানদার ব্যক্তির ইসলাম সম্পর্কে আকিদা ভুল হয় তাহলে সেই ঈমানই ধ্বংসাত্মক ও ভয়ানক সঙ্কট সৃষ্টি করে। এজন্যই বোধহয় সমস্ত আলেমগণ একমত ছিলেন যে আকিদা সহিহ না হলে ঈমানের কোনো দাম নেই। এবং স্বভাবতই ঈমানের কোনো দাম না থাকলে ঈমানভিত্তিক আমলও মূল্যহীন হয়ে যায়। আকিদা সঠিক হওয়া এতটাই গুরুত্বপূর্ণ যে ইসলামের বিশেষজ্ঞরা এই বিষয়ে হাজার হাজার বই রচনা করেছেন।

সংক্ষেপে আকিদা হচ্ছে ইসলাম সম্পর্কে সঠিক সম্যক ধারণা, ইসলামের কোন কাজটি কেন করতে হয়, না করলে কী ক্ষতি হয় এটা বোঝা। এ জানলে একজন মানুষ বুঝতে পারবে যে ইসলামের কোন কাজটি বেশী গুরুত্বপূর্ণ, কোনটি কম গুরুত্বপূর্ণ। এটা বোঝা যে আল্লাহ কি উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, নবী-রসুল পাঠিয়েছেন, কেতাব দিয়েছেন? সেটা কি দেখে দেখে পড়ার জন্য নাকি প্রতিষ্ঠা করার জন্য? ধর্ম আগমনের উদ্দেশ্য কী, মানব জীবনের সার্থকতা কী, কোন কাজটা সওয়াবের, কোন কাজটা গোনহের, কোনটা মানবতার কল্যাণ করবে কোনটা মানবতার ক্ষতি করবে, কোনটি করলে ব্যক্তির পরিশুদ্ধি আসবে, কোনটি করলে সমাজের পরিশুদ্ধি আসবে ইত্যাদি সামগ্রিক জানার নাম হল আকিদা। আল্লাহ স্বয়ং, তাঁর সমস্ত সৃষ্টি, জান্নাত-জাহান্নাম, হাশর, তকদির ইত্যাদি বিষয়গুলোও আকিদার আলোচনার অন্তর্ভুক্ত। এই আকিদা সঠিক হওয়া প্রত্যেক মো’মেনের জন্য অপরিহার্য। তা না হলে ধর্মের কর্তৃপক্ষ দাবিদার স্বার্থবাদী গোষ্ঠী বার বার মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে তাণ্ডবলীলা বাধিয়ে দিয়ে ব্যক্তিস্বার্থ গোষ্ঠীস্বার্থ উদ্ধার করবে। দুঃখজনক এই দৃশ্য আমরা সারা দুনিয়ার ইতিহাসে ও বর্তমানেও দেখতে পাচ্ছি।

কিছুদিন পর পর আমাদের দেশে এমনই দাঙ্গাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় ধর্মীয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। ঈমানের দাবি পূরণ করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ সেই পরিস্থিতিতে জড়িত জড়িত হয়ে যায়। এসব পরিস্থিতি সৃষ্টিতে প্রায়ই গুজব ব্যবহার করা হয়, মিথ্যা কথা, অর্ধসত্য এমন কি ডাহা মিথ্যা কথাও প্রচার করা হয়। অর্থাৎ যে কোনো প্রকারেই হোক একটি ভয়াবহ পরিবেশ সৃষ্টি করা চাই-ই চাই। তাছাড়া দেশে যখন একটি প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা আছে, আইন-আদালত আছে সেখানে আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে তাণ্ডব সৃষ্টি করে দিলে ধর্মও রক্ষা হয় না, দেশও রক্ষা হয় না, ঈমানও রক্ষা হয় না। সবদিকেই ক্ষতিগ্রস্ত হতে হয়।

আরও পড়ুন

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো -এম আর হাসান

যোদ্ধাজাতির পাঠ: বাঁচতে হলে মরতে শিখো  এম আর হাসান

আর এদিকে ধর্ম নিরপেক্ষতাবাদীরা একটি শ্লোগান চালু করেছেন যে, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এটা নিয়ে তর্কে যাবো না। কিন্তু মনে রাখতে হবে সকল বস্তুর যেমন ধর্ম রয়েছে, রাষ্ট্রেরও একটি ধর্ম রয়েছে। কিন্তু সেটা প্রচলিত অর্থে ইসলাম-হিন্দু-খ্রিষ্টান-বৌদ্ধ ধর্ম নয়। বস্তুর ধর্ম না থাকলে যেমন বস্তুর স্বতন্ত্র, অস্তিত্ব থাকে না, তেমনি রাষ্ট্রও ধর্ম হারালে তার অস্তিত্ব থাকে না। ধর্ম মানে ধারণ করা। রাষ্ট্রের ধর্ম কী? সে কী ধারণ করবে। সেটা হচ্ছে ন্যায়। সে ন্যায়দণ্ড ধারণ করবে। যেটা ন্যায় সেটা দুর্বলতম ব্যক্তি বললেও সেটাকে ন্যায় বলে গ্রহণ করতে হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় হিসাবেই প্রতিপন্ন করতে হবে সেটা যত বড় ক্ষমতাশালীই করুন না কেন। এই ন্যায়ধর্ম হচ্ছে একটি রাষ্ট্রের ভিত্তি। রাষ্ট্র যদি হুজুগ কিংবা একটি গোষ্ঠীর অনুভূতি দ্বারা চালিত হয়ে ন্যায়কে বিসর্জন দেয় তাহলে রাষ্ট্র সময়ের স্রোতে ধ্বসে যাবে।

কীভাবে? রাষ্ট্র যখন তার এই ন্যায় ধর্ম ত্যাগ করবে তখন জনগণ রাষ্ট্রের উপর আস্থা হারাবে। তখন আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা সৃষ্টি হবে, ডাকাতকে পুলিশে না দিয়ে নিজেরাই মেরে ফেলবে। পৃথিবীতে যে রাষ্ট্রগুলো তার ন্যায়ধর্ম হারিয়েছে সেখানেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাষ্ট্র টিকতে পারে না। আর জনগণের আস্থা ফিরে পেতে হলে রাষ্ট্রকে তার ন্যায়বিচারের ধর্ম ধারণ করতেই হবে।

রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের সামষ্টিক অসন্তোষ প্রকাশের জন্য একটি মতবাদের ভাষা লাগে, একটি জ্বালামুখ লাগে। সমাজতন্ত্রের আদর্শের মাধ্যমে পুঁজিবাদী ধনতান্ত্রিক শোষণের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল। সমাজতন্ত্রের পচন ও পতনের পর তাদের একটি অংশ হতাশাগ্রস্ত হয়ে সন্ত্রাসবাদের দিকে চলে যায়। ঠিক একই অবস্থায় ইসলাম রয়েছে কেন্দ্রবিন্দুতে। মুসলিম বিশ্বে পুঁজিবাদী শোষণ, ইসলামবিদ্বেষী প্রপাগান্ডা ও সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশের অবলম্বন হিসাবে এখন ইসলামকে ধারণ করা হচ্ছে। কিন্তু এখানেও একটি অংশ মতবাদভিত্তিক সন্ত্রাস তথা জঙ্গিবাদ বা অনুভূতিবাদ।

রাষ্ট্র যদি ন্যায়ের উপর দণ্ডায়মান না হয় তাহলে কোনোভাবেই অসন্তোষের অগ্নুৎপাতকে ফেরাতে পারবে না, কোনো না কোনো ইস্যু দিয়ে সে তার জ্বালামুখ খুঁজে নেবেই। আজ রাষ্ট্রধর্ম তো কাল শিক্ষানীতি, পরশু ধর্ম অবমাননা ইত্যাদি। ইস্যুর কোনো অভাব হবে না, ইস্যুগুলো কেবল একটার পর একটা সৃষ্টি হতেই থাকবে। এই সব ইস্যুভিত্তিক আন্দোলন ও সহিংসতার মোকাবেলার জন্য রাষ্ট্রকে রীতিমতো হিমশিম খেতে হয়। এভাবে তো বেশি দিন চলা যাবে না। আর এজন্য শুধু শুধু ধর্মকে দোষারোপ করে লাভ নেই, রাষ্ট্র ন্যায়দণ্ড ধারণ করুক, জাতি রক্ষা পাবে।

পাশাপাশি বর্তমানে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, সাম্প্রদায়িকতার চর্চা হচ্ছে, সহিংসতার নিয়ামক হিসাবে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। কেবল নির্দিষ্ট একটি ধর্ম নয়, যে যেখানে সুযোগ পাচ্ছে, সেখানেই ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। আমাদের এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্ম ইসলাম তাই এখানে ইসলামের নামে অরাজকতা সৃষ্টির পথ রোধ করতে হলে রাষ্ট্রের ন্যায়ের ব্যাপারে আপোসহীন হওয়ার পাশাপাশি ইসলামের প্রকৃত আকিদা সাধারণ জনগণকে অবগত করা খুবই জরুরি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের সাধারণ জনগণের মধ্যে ইসলাম সম্বন্ধে প্রকৃত আকিদা নেই। ইসলামের নাম বলে একেকজন একেক দিকে তাদের ঈমানকে টেনে নিয়ে যাচ্ছে। একেক গোষ্ঠী একেকভাবে ইসলামকে উপস্থাপন করছে। কেউ মানুষ হত্যা করাকে জেহাদ-কেতাল আখ্যা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডকে উদ্বুব্ধ করছে, কেউ কেউ রাজনীতিক স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাতিয়ার হিসাবে ব্যবহার জনগণের ধর্মীয় চেতনাকে। যেভাবে হালভাঙা নৌকা মুহুর্মূহু স্রোতের টানে দিক পাল্টায় ঠিক সেভাবে কোর’আন হাদীসের উক্তি ব্যবহার করে যখন জনগণের সামনে কেউ তার প্রচারণা চালায় তখন ধর্মবিশ্বাসী মানুষের ঈমান বিভিন্ন দিকে ধাবিত হয়। তাদেরকে যেন এভাবে যে যেভাবে খুশি বিভিন্ন চোরাগলিতে টেনে নিয়ে যেতে না পারে সেজন্য প্রয়োজন তাদেরকে ধর্মের প্রকৃত পথটি দেখিয়ে দেওয়া অর্থাৎ তাদের আকিদা ঠিক করে দেয়া। ধর্মের পূর্ণ ও প্রকৃত চিত্রটি তাদের সামনে তুলে ধরা। এখন এটা লাগবে। এটা যতদিন না করা হবে ততদিন মানুষ গুজব শুনে ধর্মরক্ষার জন্য উন্মাদিত হবে।

আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব কে? নিঃসন্দেহে আল্লাহর রসুল। আসুন দেখি তিনি কীভাবে মানুষের ঈমানকে সঠিক খাতে প্রবাহিত করেছেন এবং মানুষের আকিদাকে বিকৃত হতে দেন নি। তিনি একজন সত্যনিষ্ঠ মহামানব ছিলেন যিনি তাঁর জীবনে কোনো কাজই মিথ্যার ভিত্তিতে, গুজবের ভিত্তিতে, মানুষকে ধোঁকা দিয়ে কোনো উদ্দেশ্য চরিতার্থ করেন নি। মদীনায় তাঁর ৩ বছরের ছেলে ইব্রাহীম যেদিন ইন্তেকাল কোরলেন, সেদিন সূর্যগ্রহণ হলো। আরবের নিরক্ষর, অনেকটা কুসংস্কারাচ্ছন্ন লোকদের মনে এই ধারণা হলো যে, যার ছেলে মারা যাওয়ায় সূর্যগ্রহণ হয়, তিনি তো নিশ্চয়ই আল্লাহর রসুল, না হলে তাঁর ছেলের মৃত্যুতে কেন সূর্যগ্রহণ হবে। কাজেই চলো, আমরা তাঁর হাতে বায়াত নেই, তাঁকে আল্লাহর রসুল হিসাবে মেনে নেই, তাঁর ধর্মমত গ্রহণ করি। তাদের এ মনোভাব মুখে মুখে প্রচার হতে থাকল। আল্লাহর রসুল (সা.) যখন একথা শুনতে পেলেন, তিনি নিজ গৃহ থেকে বের হোয়ে লোকজন ডাকলেন এবং বললেন- “আমি শুনতে পেলাম তোমরা অনেকেই বলছ, আমার ছেলে ইব্রাহীমের ইন্তেকালের জন্য নাকি সূর্যগ্রহণ হয়েছে। এ কথা ঠিক নয়। ইব্রাহীমকে আল্লাহ নিয়ে গিয়েছেন আর সূর্যগ্রহণ একটি প্রকৃতিক নিয়ম। এর সাথে ইব্রাহীমের মৃত্যুর কোন সম্পর্ক নেই।” (হাদীস, মুগীরা ইবনে শো’বা ও আবু মাসুদ (রা:) থেকে বোখারী)।

এখানে কয়েকটি উল্লেখযোগ্য দিক খেয়াল করুন। ঐ সময় মানুষের মধ্যে প্রচণ্ড টানাপড়েন ও বিতর্ক চলছে যে তিনি আসলেই আল্লাহর রসুল কি রসুল নন। এমতাবস্থায় রসুলাল্লাহ কিছু না বলে যদি শুধু চুপ করে থাকতেন, কিছু নাও বলতেন, দেখা যেত অনেক লোক তাঁর উপর ঈমান এনে ইসলামে দাখিল হতো, তাঁর উম্মাহ বৃদ্ধি পেত – অর্থাৎ যে কাজের জন্য আল্লাহ তাঁকে প্রেরণ করেছেন সেই কাজে তিনি অনেকটা পথ অগ্রসর হয়ে যেতেন। কিন্তু তিনি ছিলেন সত্যের উপর প্রতিষ্ঠিত, এসেছিলেন সত্যকে প্রতিষ্ঠা করতে, তাই তিনি এতটুকুও আপোস করলেন না। এতে তাঁর নিজের ক্ষতি হলো। কিন্তু যেহেতু এ কথা সত্য নয় গুজব, সত্যের উপর দৃঢ় অবস্থান থাকার কারণে তিনি সেটিকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিলেন না। তিনি শক্তভাবে এর প্রতিবাদ করলেন, তিনি জনগনের ঈমানকে সঠিক করে দিলেন। নিজের স্বার্থে তাদের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করেন নি। তাহলে সেখানে তাঁর উম্মত দাবি করে মুসলিমরা কীভাবে হুজুগের সুযোগ গ্রহণ করে ব্যক্তিগত, গোষ্ঠীগত রাজনৈতিক অভিসন্ধি হাসিল করতে পারেন? গুজবের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে মো’মেনদেরকে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলেছেন, কেউ যেন কারো উপর অপবাদ আরোপ না করে এবং কোনো দুষ্কৃতকারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসলে বিশ্বাস করার আগে যেন তা অবশ্যই যাচাই করে নেয় (সুরা হুজরাত-৬)।

সুতরাং ধর্মকে যদি কল্যাণকর কাজে, জাতির উন্নয়নে ব্যবহার করতে হয় তাহলে ধর্মবিশ্বাসী জনগোষ্ঠীর ধর্ম সম্পর্কে ধারণা, আকিদা সঠিক করতে হবে এবং পাশাপাশি সরকারকে সর্ব বিষয়ে ন্যায়ের ভিত্তিতে দণ্ডায়মান হতে হবে। অন্যথায় জাতি ভয়ঙ্কর অস্তিত্ব সংকটে পড়ে যাবে এবং সেটা থেকে উত্তরণের সময় থাকবে না একথা নির্দ্বিধায় বলা যায়। বিশেষ করে যখন আমাদের সামনে ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের উদাহরণ রয়েছে তখন এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে হেযবুত তওহীদ মনে করে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন

আমির হামজার ভাইরাল অডিও সত্য: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও-ভিডিওকে সত্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!

নারীকে বাইকে লিফট দিতে গিয়ে প্রাণ গেল ছাত্রদল নেতার!
ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সৌরভ হোসেন (২৮) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১…
 ১১ নভেম্বর ২০২৬    খুলনা

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!

আ.লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত!
আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল জামায়াত-শিবির শিখিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতার…
 ১১ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!

শুনে শুনেই পবিত্র কোরআন মুখস্থ করেন বৃদ্ধ মরিয়ম!
প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ পাননি। পড়তে কিংবা লিখতেও জানেন না। অথচ অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকে সম্বল করে শুনে শুনেই সম্পূর্ণ…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!

নামের মিলে এক বছর কারাভোগ, অবশেষে মুক্তি পেলেন আলমাস!
নামের মিলের কারণে ২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন ঢাকার দোহার উপজেলার সুন্দরীপাড়া গ্রামের মো. আলমাস শেখ। উচ্চ…
 ১১ নভেম্বর ২০২৬    ঢাকা

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!

বাংলাদেশের নারীস্বাস্থ্য সুরক্ষায় বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক!
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।…
 ১১ নভেম্বর ২০২৬    জাতীয়

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?

১১ নভেম্বর কেন সিঙ্গেলদের বিশেষ দিন?
আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়। অবিবাহিত ব্যক্তিদের নিজেদের সিঙ্গেল পরিচয় উদযাপন এবং নিজের প্রতি…
 ১১ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা
গাজীপুর প্রতিনিধি: ফিজিওথেরাপিস্ট হয়েও নামের আগে ‘ডাক্তার’ এবং নিজের পরিচয়ে ‘অধ্যক্ষ’ পদবি ব্যবহার করে রোগী দেখার অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীর এক ব্যক্তির বিরুদ্ধে। বিভিন্ন রোগে…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!

চতুর্থ শ্রেণির ছাত্রীকে টয়লেটে নিয়ে যায় শিক্ষক!
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন (৩৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার মিরপুর…
 ১০ নভেম্বর ২০২৬    খুলনা

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লায় সালিশে নারীকে জুতাপেটা করা ইউপি চেয়ারম্যান বরখাস্ত
কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়!
গাজীপুর প্রতিনিধি: মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবাগত কমিশনার মো. আশিক সাঈদ। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক…
 ১০ নভেম্বর ২০২৬    ঢাকা

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান সাময়িক বরখাস্ত!
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রাম্য সালিশে এক নারীকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনায় মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!

মিডিয়া হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে!
আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এবার এ ঘটনায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ…
 ১০ নভেম্বর ২০২৬    বিনোদন

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!

চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!
চট্টগ্রাম প্রতিনিধি: ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই প্রত্যয়কে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১০ নভেম্বর)…
 ১০ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

বরিশালে জমি নিয়ে বিরোধে হামলা ও পাল্টা মামলা, সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে।…
 ১০ নভেম্বর ২০২৬    বরিশাল