প্রচ্ছদ    খেলাধুলা   আইসিসি র‌্যাঙ্কিং: ফারজানা-নাহিদার ইতিহাস

আইসিসি র‌্যাঙ্কিং: ফারজানা-নাহিদার ইতিহাস

২৫ জুলাই ২০২৩ ০২:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তির। প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়া ছাড়াও তিন ম্যাচের সিরিজটি ড্র করেছে টাইগ্রেসরা। এছাড়া দক্ষিণ এশিয়ার জায়ান্টদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে অনবদ্য শতরান করেছিলেন বাংলাদেশ নারী দলের ওপেনার ফারজানা হক পিংকি। যেটিও একদিনের ক্রিকেটে বাংলাদেশের নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া অনবদ্য ভূমিকা ছিল স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তারেরও। 
স্মরণীয় সিরিজ শেষ না হতেই এবার আইসিসি থেকে বড় সুখবর পেলেন টাইগ্রেস এই দুই ক্রিকেটার। আজ (মঙ্গলবার) সদ্য ঘোষিত আইসিসির ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯তম স্থানে উঠে এসেছেন ফারজানা হক পিংকি। বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবেও সেরা বিশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিলেন ফারজানা। 
এর আগে ২০১৭ সালে সর্বোচ্চ ২৫তম অবস্থানে জায়গা করে নিয়েছিলেন ডানহাতি ব্যাটার রুমানা আহমেদ। অন্যদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছেন লেফট আর্ম স্পিনার নাহিদা আক্তার। ৫ ধাপ এগিয়ে ১৯ তম স্থানে উঠে এসেছেন নাহিদা। যেটি কোনো বাংলাদেশি ক্রিকেটারদের জন্য সেরা অবস্থান। এর আগে গেল বছর ২০তম স্থানে জায়গা করে নিয়েছিলেন সালমা খাতুন। 
গত শনিবার সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি করেন ফারজানা। ১৫৬ বলে শত রান করেন। এতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। পরে ভারতও রান তাড়ায় ২২৫ রানের বেশি করতে পারেনি। ফলে ড্রতেই নিষ্পত্তি হয় টানটান উত্তেজনার ম্যাচটি। সিরিজসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান ফারজানা।
এদিকে, স্মরণীয় এই সিরিজে তিন ম্যাচে নাহিদার শিকার ৬ উইকেট। ফারজানার সেঞ্চুরির ম্যাচেও ৩৭ রানে তিনি ৩ উইকেট পেয়েছেন। শেষ দিকে গুরুত্বপূর্ণ সময়ে এক ওভারে স্রেফ ১ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি স্পিনার।   
এছাড়া বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন অফ স্পিনার সুলতানা। একশর বাইরে থেকে ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তরুণ লেগ স্পিনার রাবেয়া।  ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বেথ মুনিকে টপকে প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের নাটালিয়া সিভার। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন তিনি। আর বোলারদের তালিকায় এক নম্বর স্থান ধরে রেখেছেন সিভারের স্বদেশি সোফি একলেস্টোন।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়