স্টাফ রিপোর্টার:
হোভারক্রাফট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটির ৫৮তম বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়। আজ বুধবার জাতীয় সংসদের একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, এম আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকে ৫৭তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃক ‘হোভারক্রাফট’ এর সম্ভাব্যতা যাচাইয়ের রিপোর্ট উপস্থাপনের পরিপ্রেক্ষিতে, মানবিক বিবেচনায় ও রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে মন্ত্রণালয়কে হুভারক্রাফট চালু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিগত এক বছরে বোর্ড মিটিংয়ে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা করা হয়।

















