বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী মনামী ঘোষের। ক্যাপ্টেন্সি টাস্কে নিজের দলের সদস্যদের পরিকল্পিত বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন দাবি করে অভিনেতা ভরত কলের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। আক্ষেপ করে মনামী বলেন, ‘ওরা আমাকে বেচে দিয়েছে ভরত দা।’
বিগ বসের নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে ক্যাপ্টেন নির্বাচনের জন্য বিশেষ টাস্ক দেওয়া হয়। বিজয়ী প্রতিযোগী ওই সপ্তাহে ঘর পরিচালনার দায়িত্ব পান। মঙ্গলবারের ক্যাপ্টেন্সি টাস্কে ভরত কল ছাড়া অন্য প্রতিযোগীরা অংশ নেন। লড়াই শেষে মূল প্রতিযোগিতায় টিকে থাকেন দুর্নিবার সাহা, তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা ও রাজবীর দে। এই চারজনের মধ্য থেকেই একজনের ক্যাপ্টেন হওয়ার কথা ছিল।
তবে প্রথম দফার খেলা শেষে সামনে আসে নন্দিনী ও নিরঞ্জনের কথিত গোপন সমঝোতার বিষয়টি। অভিযোগ অনুযায়ী, নিরঞ্জন দুর্নিবারকে ক্যাপ্টেন করতে চেয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে নন্দিনীর সঙ্গে আলোচনা করে মনামীসহ কয়েকজনের বল ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়।
চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

বিগ বসের ঘরে প্রথম সপ্তাহ থেকেই ক্যাপ্টেন হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনামী। কিন্তু ছয় সপ্তাহ পার হলেও সেই সুযোগ পাননি তিনি। এবারও পরিকল্পনা করে তাঁকে প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ সামনে আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন অভিনেত্রী।
প্রথমে ভরত কলের প্রতি অভিমান প্রকাশ করে মনামী বলেন, ‘তুমি কোনোদিন আমার জন্য চিয়ার পর্যন্ত করোনি।’ এরপর নন্দিনীর ওপর ক্ষোভ ঝাড়েন তিনি। মনামীর দাবি, কাছের মানুষ হয়েও নন্দিনী তাঁকে ঠকিয়েছেন। এই ঘটনায় বন্ধুত্বের সমীকরণে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে বিগ বস বাংলার ঘরে।
















