চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল তিনটার দিকে অ্যাম্বুলেন্সে করে রাধিকার মরদেহ তার নিজ বিদ্যালয় প্রাঙ্গণে আনা হয়। প্রিয় সহপাঠীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে অন্য শিক্ষার্থীরা। এ সময় পুরো বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, প্রায় ২০ দিন আগে রাধিকা অসুস্থ হয়ে পড়েছিল। পরবর্তীতে কিছুটা সুস্থ হয়ে সে বোনের বাড়িতে বেড়াতে যায়। সেখানে সে আবার অসুস্থ হয়ে পড়লে হামে আক্রান্ত অবস্থায় তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

রাধিকার এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলেই গভীরভাবে শোকাহত।

















