প্রচ্ছদ    নির্বাচিত   সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের...

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

১৫ অক্টোবর ২০২৬ ১১:৩৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব অপচেষ্টা প্রতিহত করতে এবারের দুর্গাপূজায় নিরাপত্তাবলয় গড়ে তুলতে সরকার সার্বিক উদ্যোগ নিয়েছে। যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। নেতাকর্মীদের মণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, এ এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বসবাস বেশি। এখানকার সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এর আগেও কয়েকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। হিন্দু, মুসলমান ও খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষের কাছে তিনি জনপ্রিয়। এলাকার মানুষের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার সঙ্গে তিনি সম্পৃক্ত থাকেন। তাই আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদ্‌যাপনে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশা প্রকাশ করেন রিজভী।

অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, ‘এ দেশ আমাদের সবার। আমরা সবাই নিজেদের মতো বাঁচব এবং নিজ নিজ ধর্ম পালন করব। কেউ কারও ধর্মকে ছোট করে দেখব না।’

তিনি আরও বলেন, এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। এলাকার প্রতিটি উন্নয়নকাজে তিনি পাশে থাকবেন। আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর দলের নেতাকর্মীরা প্রতিটি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আবু হাসান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা ও বিদ্যালয়ের সাবেক সভাপতি তাহমিনা আদনান।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাধ্যেশ্যাম বাড়ৈর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি শামীম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সহসভাপতি আবু শফিক খন্দকার মাসুদ এবং নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ অন্যরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদক:টাঙ্গাইলের বাথুলিসাদী এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও হেযবুত তওহীদের প্রবীণ সদস্য মো. শামসুজ্জামান খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!

হামে আক্রান্ত হয়ে প্রাণ গেল ৭ম শ্রেণির শিক্ষার্থী তানিয়ার!
চট্টগ্রামের চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত
শরীয়তপুরে হেযবুত তওহীদের উদ্যোগে ‘দীন প্রতিষ্ঠায় সংগ্রাম অপরিহার্য’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় জেলার রুদ্রকর এলাকায় এই সভার আয়োজন করা…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৩য় উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৬’। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় কাউনিয়া কলেজ মাঠে উপজেলা…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৯০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন (২৪) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র চলছে: রিজভী
দেশের ভেতরে ও বাইরে থেকে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!

পূজায় যাত্রীদের জন্য সুখবর, প্রস্তুত ২০০ বিআরটিসি বাস!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!

১৬ হাজার কিমি নৌপথের পূর্ণ ব্যবহার করতে চাই!
দেশে প্রাকৃতিকভাবে প্রায় ১৬ হাজার কিলোমিটার নৌপথ থাকলেও এর যথাযথ ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!

৭০০ বছরের ঐতিহাসিক আল্লাহর মসজিদ!
প্রাচীন স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী উপজেলার কসবা গ্রামের ‘আল্লাহর মসজিদ’। নির্মাণের সঠিক সময় জানা না গেলেও স্থাপনাটিকে ঘিরে…
 ১৫ অক্টোবর ২০২৬    বরিশাল

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!

উত্তরায় টানা তৃতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ!
বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি এবং সর্বনিম্ন ৩০ হাজার টাকা মূল বেতন নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!

৪ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস!
লা লিগায় চার ম্যাচের নিষেধাজ্ঞা, মাঠে বদলি হওয়া নিয়ে অসন্তোষ আর সমর্থকদের দুয়ো—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এর…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!

আজ দেবীর বোধন, কাল থেকে শুরু দুর্গোৎসব!
দেবীর বোধনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পুরাণ অনুসারে, অকালবোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার মধ্যেও তেল পরিবহনের ব্যয়…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!

পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই!
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই আর নেই। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!

ওরা আমাকে বেচে দিয়েছে, কান্নায় ভেঙে পড়লেন মনামী!
বিগ বস বাংলার ঘরে ক্যাপ্টেন্সি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। প্রতিযোগিতার শুরুতে নন্দিনী দত্তের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও এবার সেই বন্ধুত্বেই ফাটল ধরেছে বলে অভিযোগ অভিনেত্রী…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন