প্রচ্ছদ    আন্তর্জাতিক   এক বোতল পানির দাম বেশি...

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

১৫ অক্টোবর ২০২৬ ১২:৫২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতে এক বোতল পানির নির্ধারিত দামের চেয়ে মাত্র ২ রুপি বেশি নেওয়ায় একটি রেস্তোরাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছেন ভোক্তা সুরক্ষা কমিশন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। পাশাপাশি অভিযোগকারীকে ক্ষতিপূরণ ও আইনি খরচ বাবদ আরও ৬ হাজার রুপি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পানির বোতলের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন কমিশন।

ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের হাথরাস শহরের একটি রেস্তোরাঁর। রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগটি করেন আলিগড়ের বাসিন্দা অঙ্কুর আগরওয়াল। তাঁর অভিযোগের ভিত্তিতে শুনানি শেষে গত ১২ অক্টোবর রায় ঘোষণা করে আলিগড়ের জেলা ভোক্তা সুরক্ষা কমিশন।

Navem Apu cover photo (2)

ঘটনার সূত্রপাত গত ১১ মার্চ। ওই দিন অঙ্কুর আগরওয়াল রেস্তোরাঁটিতে খেতে যান। সেখানে তিনি এক লিটার পানির বোতল কেনেন। বোতলটির গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য লেখা ছিল ১৮ রুপি। কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁর কাছ থেকে বোতলটির দাম নেয় ২০ রুপি। অর্থাৎ, নির্ধারিত দামের চেয়ে ২ রুপি বেশি আদায় করা হয়।

আরও পড়ুন

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

বিশ্ববাজারে কমল তেলের দাম, ব্যারেলপ্রতি ব্রেন্ট ১০৪ ডলার!

এ ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন অঙ্কুর। তিনি আলিগড়ের জেলা ভোক্তা সুরক্ষা কমিশনে রেস্তোরাঁটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শুনানির সময় নিজের অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে রেস্তোরাঁর বিল এবং পানির বোতলের একটি ছবি জমা দেন। এসব নথিতে বোতলটির নির্ধারিত মূল্য ১৮ রুপি হলেও ২০ রুপি নেওয়ার বিষয়টি উঠে আসে।

অভিযোগের শুনানিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাদের পক্ষ থেকে কেউ উপস্থিত হয়ে কোনো যুক্তি দেননি।

সব দিক বিবেচনা করে গত ১২ অক্টোবর কমিশন রায় দেয়, বোতলে মুদ্রিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া একটি ‘অন্যায্য ব্যবসায়িক চর্চা’। এ কারণে রেস্তোরাঁটিকে ১ লাখ রুপি জরিমানা করে সেই অর্থ ভোক্তা কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া অভিযোগকারী অঙ্কুর আগরওয়ালকে ক্ষতিপূরণ হিসেবে ১ হাজার রুপি এবং আইনি লড়াইয়ের খরচ বাবদ আরও ৫ হাজার রুপি দিতে বলা হয়েছে। সব মিলিয়ে জরিমানার বাইরে অভিযোগকারীকে ৬ হাজার রুপি দিতে হবে প্রতিষ্ঠানটিকে। নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ পরিশোধের জন্য রেস্তোরাঁটি ৪৫ দিন সময় পেয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

মাত্র ২ রুপি বেশি নেওয়ার অভিযোগ থেকে শুরু হওয়া এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে, পণ্যের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দাম আদায়ের অভিযোগে ভোক্তারা আইনের আশ্রয় নিতে পারেন। আর অভিযোগ প্রমাণিত হলে সামান্য অঙ্কের অতিরিক্ত মূল্য আদায়ের ঘটনাও বড় ধরনের আর্থিক জরিমানার কারণ হতে পারে।

 সূত্র: এনডিটিভি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!

এক বোতল পানির দাম বেশি নেওয়ায় দেড় লাখ রুপি জরিমানা!
ভারতে এক বোতল পানির নির্ধারিত দামের চেয়ে মাত্র ২ রুপি বেশি নেওয়ায় একটি রেস্তোরাঁকে ১ লাখ রুপি জরিমানা করেছেন ভোক্তা সুরক্ষা কমিশন। বাংলাদেশি মুদ্রায় জরিমানার…
 ১৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

লাল কার্ডের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী!

লাল কার্ডের খেসারত, এক ম্যাচ নিষিদ্ধ হামজা চৌধুরী!
ইংলিশ চ্যাম্পিয়নশিপে পোর্টসমাউথের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ইউনাইটেড। হারের ম্যাচে দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ড পাওয়ায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার…
 ১৫ অক্টোবর ২০২৬    খেলাধুলা

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধি দল!

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় সম্মেলন কক্ষ ছাড়ল বাংলাদেশ প্রতিনিধি দল!
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ‘সিকা’ শীর্ষ সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় প্রতিবাদ জানিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দল। এ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল

টাঙ্গাইলে হেযবুত তওহীদের প্রবীণ সদস্য সাবেক সেনা সদস্য মো. শামসুজ্জামান খানের ইন্তেকাল
বিশেষ প্রতিবেদক:টাঙ্গাইলের বাথুলিসাদী এলাকার বাসিন্দা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও হেযবুত তওহীদের প্রবীণ সদস্য মো. শামসুজ্জামান খান (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা