প্রচ্ছদ    নির্বাচিত   পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম...

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

২৮ অক্টোবর ২০২৬ ০৫:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর অভিযোগ, ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের কারণে বাংলাদেশের নদী ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জাতীয় পানিসম্পদ সুরক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি, তিস্তা নদী সুরক্ষা আন্দোলন এবং বাংলাদেশি প্রফেশনালস যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।

রিজভী বলেন, ভারত নিজের দেশের রাজ্যগুলোর মধ্যে পানি ভাগাভাগি নিয়ে আইনি লড়াই চালালেও অন্য দেশের ন্যায্য অধিকার রক্ষার ক্ষেত্রে ভিন্ন অবস্থান নিচ্ছে বলে তিনি মনে করেন। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কথা বলার সময় অনেক ক্ষেত্রে সুর নরম হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, পানি নিয়ে অধিকার আদায়ে রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করতে হবে।

আরও পড়ুন

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

১৯৭৭ সালের পানি চুক্তির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ওই চুক্তিতে পানির সুনির্দিষ্ট নিশ্চয়তার ধারা ছিল। কিন্তু ১৯৯৬ সালে তা কেন বাদ দেওয়া হলো, সে প্রশ্নও তোলেন তিনি। তাঁর ভাষ্য, দৃঢ় অবস্থান না নিলে বাংলাদেশকে ক্রমাগত ছাড় দিতে হবে। ফারাক্কা ও গজলডোবার মাধ্যমে উজানে একতরফাভাবে পানি সরিয়ে নেওয়ায় দেশের নদীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, এ পানি শুষ্ক মৌসুমে দেশের প্রয়োজনে কাজে লাগানো সম্ভব। তাঁর দাবি, ফারাক্কার নেতিবাচক প্রভাবে পদ্মা ও তিস্তায় পানিপ্রবাহ কমে যাওয়ায় রাজশাহীতে গত ২০ থেকে ২৫ বছরে বৃষ্টিপাত প্রায় ৩০ শতাংশ কমেছে এবং নদীতে চর জেগে উঠেছে। সুন্দরবনের জীববৈচিত্র্য ও কৃষি খাত রক্ষায় দ্রুত পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণের আহ্বান জানান তিনি।

নদী ব্যবস্থাপনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রিজভী প্রকৌশলী বিএম আব্বাসের গবেষণামূলক গ্রন্থ এবং ব্রিটিশ আমলে প্রকৌশলী কপিল ভট্টাচার্যের সতর্কবার্তার কথা উল্লেখ করেন। নদীর স্বাভাবিক প্রবাহে কৃত্রিম হস্তক্ষেপের কারণে সৃষ্ট পরিবেশগত সংকট থেকে শিক্ষা নিয়ে কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অন্যরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!

পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে নয়, জোরালো আন্দোলনের তাগিদ রিজভীর!
পানির ন্যায্য হিস্যা আদায়ে শুধু নরম সুরে কথা বলে লাভ নেই; এ জন্য আন্তর্জাতিক অঙ্গনে জোরালো প্রতিবাদ, রাজনৈতিক আন্দোলন ও কূটনৈতিক লড়াই গড়ে তুলতে হবে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!

মাসুদকে তালাক দিলেন দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা!
প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত একটি উঠান বৈঠককে কেন্দ্র করে মব সৃষ্টির চেষ্টা ও বৈঠক পণ্ড করে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, বুধবার বিকালে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!

আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী!
জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তাঁর অবদান নিয়ে প্রশ্ন…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত

আক্কেলপুরে হেযবুত তওহীদের উঠান বৈঠকে উগ্রবাদীদের হামলার চেষ্টা, অনুষ্ঠান স্থগিত
জয়পুরহাটের আক্কেলপুরে হেযবুত তওহীদের উদ্যোগে নির্ধারিত একটি জনসচেতনতামূলক উঠান বৈঠক স্থানীয় উগ্র গোষ্ঠীর বাধার মুখে স্থগিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ‘তৌহিদী জনতা’র পরিচয়ে লোকজন…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তি নেতা তোফাজ্জল বহিষ্কার
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা

ফরিদগঞ্জে বিএনপি নেতাকর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত, সংবাদ বর্জনের ঘোষণা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাংবাদিকদের ওপর বিএনপির কয়েকজন নেতাকর্মীর অব্যাহত অসদাচরণ, মারধর, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদে উপজেলার…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!

‘সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে’: আওয়ামী লীগকে সতর্ক করলেন জামায়াত আমির!
দীর্ঘ ১৫ বছর ধরে গুম, খুন ও নির্যাতন চালানোর অভিযোগ তুলে আওয়ামী লীগকে সতর্ক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!

আইইডিসিআর পরিচালককে মারধর চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’: জামায়াত আমির!
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকের কার্যালয়ে ঢুকে তাঁকে মারধরের ঘটনাকে বাংলাদেশের চিকিৎসাসেবার ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর!
দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য জাপানিসহ তৃতীয় ভাষা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!

‘গাইড বই ছাপালে এবার নিশ্চিত ধরা খাবেন’, প্রকাশকদের সতর্ক করলেন শিক্ষামন্ত্রী!
নোট-গাইড বই ছাপানো প্রকাশকদের সতর্ক করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার তাড়াহুড়া করে লাখ লাখ কপি গাইড বই ছাপালে ধরা…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে ৫ চিকিৎসককে দীর্ঘদিন ধরে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে বিভাগীয়…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী

ক্ষমতার হিসাব নয়, শিক্ষা-স্বাস্থ্য সংস্কার বেশি জরুরি: প্রধানমন্ত্রী
রাজনীতিতে কার ক্ষমতা বাড়ল বা কমল, তার চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!

জামায়াত-শিবিরের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল বহিষ্কার!
জুবায়ের আহমেদ, স্টাফ রিপোর্টার সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!

মসজিদের সভাপতি পদ নিয়ে বিরোধ, ৫ ঘরে আগুন!
মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দী এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৮ অক্টোবর)…
 ২৮ অক্টোবর ২০২৬    ঢাকা