ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকার মিরপুরে সড়কে নামার চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকালে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে নামলে পুলিশের বাধার মুখে পড়েন তাঁরা। এ সময় মিরপুর ২ নম্বর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ জানায়, সকালে মিরপুর ১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বরের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন।
একপর্যায়ে শ্রমিকেরা পুলিশের বাধা অতিক্রমের চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং পরে কারখানার ভেতরে ফিরে যান।
এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ আজ!

এদিকে, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
















