প্রচ্ছদ    রাজশাহী   বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর...

বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

১৭ নভেম্বর ২০২৬ ১২:১২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরীক্ষার অংশ হিসেবে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পর গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে বর্তমানে তা ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

মঙ্গলবার বিকেলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।

আরও পড়ুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা তুলে ধরে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, আজ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং ফলাফল অত্যন্ত সন্তোষজনক পাওয়া গেছে। পরবর্তীতে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে তা কমিয়ে ৩০০ মেগাওয়াটে স্থির রাখা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটির প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় অত্যন্ত সন্তুষ্ট। আর এ কারণেই আজকের এই সফল গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হয়েছে।

এই অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, এই অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে দেশের সাধারণ মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মন্ত্রীর ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কারিগরি কার্যক্রমের বিষয়ে প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

তিনি বলেন, পরবর্তী সময়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রকল্প পরিচালক আরও জানান, প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। সব পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর ‘ট্রায়াল অপারেশন’ পর্যায়ে পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে প্রথম ইউনিট রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভার (Provisional Takeover) করবে। পরবর্তীতে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন
ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির!
জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতের…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই

আইপিএল থেকেও অবসর নিলেন ধোনি, থাকছেন চেন্নাইয়ের সঙ্গেই
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সাত বছর পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড়ি ক্যারিয়ার থেকেও অবসর নিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৯…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিক্ষুব্ধ…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন
ক্ষমতার বাইরে থাকলে আওয়ামী লীগ নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক

সচেতনতাই পারে অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে: ইউএনও সবুজ কুমার বসাক
গাইবান্ধা প্রতিনিধি:সচেতনতাই পারে সমাজকে সব ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে এবং উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিতে। এমন মন্তব্য করেছেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন

গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলা, মব-দাঙ্গা, নাশকতা এবং রাষ্ট্রবিরোধী অপতৎপরতা প্রতিরোধে নতুন করে আরও ৮…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল

ফকিরহাটে কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষকের ইন্তেকাল
বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি ফকিরহাট ইউনিয়নের পাগলা দিয়াপাড়া এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফকিরহাটে ভাড়া বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাফিজুর রহমান, বাগেরহাট:বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ…
 ১৭ নভেম্বর ২০২৬    খুলনা

কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা

কাউনিয়ায় সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে সমবায়ীদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলরুমে আয়োজিত…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি গঠন

গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা ও জেলা আহ্বায়ক কমিটি গঠন
গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়হান আল মাহমুদ রানাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলামকে সদস্যসচিব…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ৮২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযান: ৮২ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকার সাভারে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

শরীয়তপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের
এনামুল হক:শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নে নূরুন্নাহার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, অন্যদিকে স্বামীর পরিবারের…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
সালমান ফারসী, সুনামগঞ্জ: গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে…
 ১৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

কুড়িগ্রামে দিনভর সূর্যের দেখা মেলেনি, মেঘাচ্ছন্ন আকাশে হিমেল হাওয়া

কুড়িগ্রামে দিনভর সূর্যের দেখা মেলেনি, মেঘাচ্ছন্ন আকাশে হিমেল হাওয়া
শাহ আলম, কুড়িগ্রাম:উত্তরের জেলা কুড়িগ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের মুখ দেখা যায়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে হিমেল বাতাস। অগ্রহায়ণের শুরুতে শীতের কনকনে…
 ১৭ নভেম্বর ২০২৬    রংপুর