প্রচ্ছদ    ঢাকা   ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ...

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে পদত্যাগ, দুই দিন পরই গ্রেপ্তার বিএনপি নেতা!

২৭ নভেম্বর ২০২৬ ০৬:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের দুই দিন পর গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ। চেক প্রতারণার মামলায় এক বছরের কারাদণ্ডের রায় হওয়ার প্রায় চার বছর পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার জয়ানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর ফরিদপুরের আদালত বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেন। তবে সাজা হওয়ার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!

দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!

এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বোরহান।

দলীয় পদ ছাড়ার কারণ হিসেবে বোরহান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন বোরহান। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে দেওয়া ওই ভিডিওতে তিনি দাবি করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তঃসত্ত্বা স্ত্রী ও অসুস্থ মা বাড়িতে থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে তিনি হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন।

ভিডিও বার্তায় কারাগার থেকে মুক্ত হওয়ার পর খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।

অন্যদিকে, বোরহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তাঁর দাবি, তিন থেকে চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।

সঞ্জয় সাহার আরও অভিযোগ, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ইটভাটাটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি।

এ ছাড়া গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা।

এদিকে, বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে নিজের অবস্থান আলাদা করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তবে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসায় তাঁকে নিজের সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, ১৫১ গাড়ির বহর! আলোচনায় বিহারের বিধায়ক

মেয়ের বিয়েতে ৪ লাখ অতিথি, ১৫১ গাড়ির বহর! আলোচনায় বিহারের বিধায়ক
ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককেও যেন টেক্কা দিলেন বিহারের বিধায়ক অনন্ত সিং। মেয়ের বিয়েতে প্রায় ৪ লাখ অতিথির আপ্যায়ন, ৫ লাখ মিষ্টি বিতরণ,…
 ২৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

জুমার নামাজের পর শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী!

জুমার নামাজের পর শিশুদের ব্যাডমিন্টন সেট উপহার দিলেন প্রধানমন্ত্রী!
শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে জুমার নামাজের পর তাদের হাতে ব্যাডমিন্টন সেট উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) বনানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!

দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মো. রাজিব হোসেন (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ফরিদপুর থেকে…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

সাভারে দিনদুপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ!

সাভারে দিনদুপুরে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ!
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে জোরপুল এলাকায় এ ঘটনা…
 ২৭ নভেম্বর ২০২৬    রাজধানী

শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর!

শেখ হাসিনাকে নিয়ে অস্বস্তিতে ভারত, দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতও নানা চ্যালেঞ্জ ও অসুবিধার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দাবি করেছেন, শেখ হাসিনাকে ভারতে…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে?

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে?
কয়েক দিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ…
 ২৭ নভেম্বর ২০২৬    বিনোদন

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার!

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার!
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে প্রধান…
 ২৭ নভেম্বর ২০২৬    বরিশাল

‘আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরবেন না হাসিনা’!

‘আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফিরবেন না হাসিনা’!
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১০ বছরের মধ্যেও বাংলাদেশে ফেরার সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তার মতে, শেখ হাসিনার দেশে ফেরার…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!

ঢাকা-গোপালগঞ্জসহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বোচ্চ গোপালগঞ্জে!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৯!
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।…
 ২৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা

প্রধানমন্ত্রীকে সব জানাব, বিএনপি নেতাদের নাম ধরে বলব: আমির হামজা
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি তুলে ধরার ঘোষণা দিয়েছেন…
 ২৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির কড়াকড়ি, বসল আধুনিক নজরদারি প্রযুক্তি
সুনামগঞ্জ প্রতিনিধিদেশের উত্তর-পূর্বাঞ্চলের সুনামগঞ্জ সীমান্তের সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষা এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে…
 ২৭ নভেম্বর ২০২৬    সারাদেশ

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর!
বাতাসে ক্ষতিকর ধূলিকণার মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল…
 ২৭ নভেম্বর ২০২৬    জাতীয়

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা

পঞ্চগড়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা
বিদ্বেষমুক্ত ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘আর…
 ২৭ নভেম্বর ২০২৬    রংপুর

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা

জামালপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৫১ সদস্যের কমিটি ঘোষণা
বিভেদ ও বিদ্বেষমুক্ত সমাজ এবং নানা ধর্ম, বর্ণ ও মতের মানুষের সহাবস্থান প্রতিষ্ঠার প্রত্যয়ে জামালপুরে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৭ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ